ঢাকা রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

স্কুল কমিটি গঠনকে কেন্দ্র করে লোহাগড়ায় সংঘর্ষ, উভয় পক্ষের মামলা


পিকুল আলম, লোহাগড়া  photo পিকুল আলম, লোহাগড়া
প্রকাশিত: ১১-৬-২০২৬ দুপুর ১:১৪
নড়াইলের লোহাগড়া পৌরসভার কচুবাড়ীয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি গঠনকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ৫/৬ জন আহত হয়েছেন। এ ঘটনায় থানায় পাল্টাপাল্টি মামলা দায়ের করা হয়েছে।
এজাহার সূত্রে জানা যায়, গত শুক্রবার (৬ জুন) দুপুর ১২টার দিকে বিদ্যালয়ের দাতা সদস্য নির্বাচন নিয়ে আলোচনা চলাকালে উত্তেজনা সৃষ্টি হয়। একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়। অভিযোগে বলা হয়েছে, স্থানীয় সুজন সমাজদার কথা বলতে গেলে প্রতিপক্ষের কয়েকজন তার ওপর হামলা চালায়। এ সময় দেশীয় অস্ত্র ও লোহার রড দিয়ে আঘাত করে সুজন সমাজদার (৪৫) ও শিব কর্মকার (৩৬)-সহ কয়েকজনকে আহত করা হয়।
অভিযোগে আরও উল্লেখ করা হয়েছে, হামলার সময় সুজন সমাজদারের পকেটে থাকা ২৫ হাজার টাকা ছিনিয়ে নেওয়া হয়।
আহতদের লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলে গুরুতর আহত সুজন সমাজদারকে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
অন্যদিকে, প্রতিপক্ষের দাবি, বিদ্যালয় কমিটি গঠন নিয়ে বাকবিতণ্ডার জেরে উভয় পক্ষের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। তাদের অভিযোগ, কয়েকজন নিরীহ ব্যক্তির বিরুদ্ধে মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিতভাবে মামলা দায়ের করা হয়েছে।
এ ঘটনায় সুজন সমাজদার বাদী হয়ে ১৩ জনের নাম উল্লেখ করে লোহাগড়া থানায় মারামারি, হত্যাচেষ্টা ও ছিনতাইয়ের অভিযোগে মামলা দায়ের করেছেন।
লোহাগড়া থানার ওসি (তদন্ত) অজিত কুমার রায় জানান, ঘটনাকে কেন্দ্র করে উভয় পক্ষই মামলা করেছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে এবং আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

এমএসএম / এমএসএম

টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ

বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র‍্যালি

পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু

ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা

চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।

ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব

‎দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির

কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ

মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ

রাজারহাটে পৃথক অভিযানে ৭ জন গ্রেপ্তার

দেশীয় প্রজাতির মাছের সংকটে আত্রাইয়ের শুঁটকি পল্লীতে নেই প্রাণচাঞ্চল্যতা

টঙ্গীতে স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার, সন্ত্রাসবিরোধী আইনে মামলা