ঢাকা শুক্রবার, ২১ আগস্ট, ২০২৬

বারহাট্টায় নদী ভাঙনে হুমকির মুখে দশ গ্রামের কয়েক হাজার মানুষ


বারহাট্টা (নেত্রকোনা) প্রতিনিধি photo বারহাট্টা (নেত্রকোনা) প্রতিনিধি
প্রকাশিত: ১১-৬-২০২৬ দুপুর ১:৩০

নেত্রকোনার বারহাট্টা উপজেলার সাহতা ইউনিয়নের ধনাইখালী নদী ভাঙনে হুমকিতে দশ গ্রামের কয়েক হাজার মানুষ। উপজেলার সাহতা ইউনিয়নের নয়াপাড়া জামে মসজিদের কাছে বিশাল ভাগনের সৃষ্টি হচ্ছে। খরস্রোতা নদীর তীব্র পানি প্রবাহের কারণে আতঙ্ক আরো বাড়ছে। ভাঙন রক্ষায় ব্যবস্থা না নিলে যে কোনো মুহূর্তে ঐ সব এলাকার ১০টি গ্রাম পানিতে তলিয়ে যেতে পারে বলে দাবি করেন স্থানীয়রা।

সরেজমিনে গিয়ে দেখা যায়, উপজেলার সাহতা, সাবানিয়া, মধুপুর, নুরুল্লা, বোয়ালজানা, জয়ডহর, ঘোড়াডহর ও পার্শবর্তী আমতলা ইউনিয়নসহ বেশ কয়েকটি গ্রামের লোকজন আতঙ্কিত হয়ে ভাঙনস্থলে নিজেরাই বাঁধ দেওয়ার চেষ্টা করছেন। ফসলি জমি, ভিটে-বাড়িসহ স্থাপনা রক্ষায় তাদের নিজেদের এই প্রচেষ্টা। ঝুঁকিপূর্ণ অবস্থার মধ্যে নদী ভাঙন থেকে যারা নিজেদের টিকিয়ে রাখতে পারছেন দ্রুত সরকারি সহযোগিতা না আসলে তারাও হয়তো ভাঙনের কবলে বিলীন হয়ে যাবে।

ভাঙন আতঙ্কে থাকা ঐ এলাকার কয়েকজন কৃষক জানান, পূর্বে কয়েক বার ভাঙনে তাদের ভিটা-বাড়ি নদী গর্ভে বিলীন হয়ে গেছে। তাই নতুন করে বড় ভাঙনের কবলে পরে তারা আর ভিটা-বাড়ি হারাতে চান না।

সাহতা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান মাজু জানান, সাহতা নয়াপাড়া জামে মসজিদের সামনে যদি নদীটা ভেঙে যায় তাহলে ১০ টি গ্রাম তলিয়ে গিয়ে ক্ষতিগ্রস্ত হবে। এমনকি ক্ষয়ক্ষতি পার্শ্ববর্তী নেত্রকোনন সদরের আমতলা ইউনিয়ন পর্যন্ত গিয়ে ঠেকবে।

তিনি আরও বলেন, দশটি গ্রামের অনেক মানুষ বসতভিটা হারাবে। এজন্য সরকারারে কাছে দাবি করেন যাতে স্থায়ী ভাবে ভাঙন অংশে একটি বেড়িবাঁধ নির্মাণ করা হয়।

নেত্রকোনা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. সাখাওয়াত হোসেন বলেন, ধনাইখালী নদীর সাহতা অংশে বেশ কয়েকটা স্থানে বেশি ভাঙন হচ্ছে। আমরা এটা নিয়ে কাজ করছি। দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

এমএসএম / এমএসএম

মাগুরায় দুই মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ২, গুরুতর আহত নারী

জিয়ানগরের খায়েরহাট বাজারে অবৈধ স্থাপনা উচ্ছেদ

ধুনটের চৌকিবাড়ীতে গোলাম মাহবুব প্যারিসের সুস্থতা কামনায় দোয়া মাহফিল

পেকুয়ায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দিল ছাত্রদল

পিরোজপুরের কাউখালীতে টহল শেষে ফেরার পথে নৌ পুলিশের ওপর হামলা

ধামইরহাটে গৃহবধুকে হত্যা ও লাশ পোড়ানোর ঘটনায় গ্রেফতার-২

বিলাইছড়িতে তীব্র পুষ্টিহীন শিশুদের সুরক্ষায় কাজ করছে আশিকার

কাউনিয়ায় স্বেচ্ছাসেবক দলের বৃক্ষরোপণ ও পরিচ্ছন্নতা কর্মসূচি

গোদাগাড়ীতে গোয়ালঘরে মিলল ১৪০ বস্তা সার, ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা

মনপুরার মেঘনায় জেলের জালে দুই কেজির ‘রাজা ইলিশ’, বিক্রি ৯ হাজার টাকায়

বাগমারায় প্রতারণা মামলার আসামি গ্রেপ্তার

ত্রিশালে দোয়া মাহফিল

শান্তিগঞ্জে সার ও বীজ মনিটরিং কমিটির সভা