ভোলাহাটে কৃষি অধিদপ্তরের পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত
চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত হয়েছে। ২০২৫-২০২৬ অর্থ বছরে প্রোগ্রাম অন এগ্রিকালচারাল এ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন এন্টারপ্রেনরশিপ এ্যান্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার) এর আওতায় এবং কৃষি সম্প্রসারণের আয়োজনে এই পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত হয়। ১১ জুন বৃহস্পতিবার সকালে উপজেলা নির্বাহী অফিসার নাহিদ হোসেনের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সুলতান আলী।
এসময় সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) সানাউল মোর্শেদ, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন দলদলি ইউপি চেয়ারম্যান মোজাম্মেল হক চুটু, বিভিন্ন পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেসের প্রতিনিধিগণ সহ সুধীজনরা। উপ-সহকারি উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা আখতারুল ইসলামের সঞ্চালনায় পার্টনার কংগ্রেস অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সোনালি ব্যাংক ভোলাহাট শাখার ব্যবস্থাপক খন্দকার হাবিব আনোয়ার, উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডাঃ শাহজালাল, উপজেলা সমাজসেবা কর্মকর্তা নাসিম উদ্দিন, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা সবুজ, জামবাড়িয়া ইউপি চেয়ারম্যান আফাজ উদ্দিন পানু মিঞা, ভোলাহাট ইউপি'র প্রতিনিধি আজিজুর রহমান।
অনুষ্ঠানে অতিথিবৃন্দ তাদের বক্তব্যে বলেন, দেশকে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ করতে উৎপাদনের বিকল্প নাই বলে জানান তারা। পাশাপাশি আধুনিক কৃষি প্রযুক্তির ব্যবহারের উপর গুরুত্ব তুলে ধরে বক্তব্য দেন। কৃষিজাত পণ্যদ্রব্য যেন তাড়াতাড়ি বাজারজাতকরণ করতে পারে সেদিকে নজর দেয়ার আহবান জানান কৃষক নেতারা।
এমএসএম / এমএসএম
কোম্পানীগঞ্জের বসুরহাট বাজারে অবৈধ দখল উচ্ছেদে উপজেলা প্রশাসনের অভিযান
আদমদীঘিতে এসএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা
পানছড়ি সীমান্তে বিজিবির অভিযানে এসএমজি ও ১শ রাউন্ড গুলি উদ্ধার
নড়াইলে অরুণিমা রিসোর্টে জুনিয়র গলফ টুর্নামেন্টের পুরস্কার ও গাছের চারা বিতরণ
গাজীপুরে ইবনে সিনা ফার্মাসিউটিক্যালসের কারখানায় আগুন
বাগেরহাটে ইউপি মেম্বরের সংবাদ সম্মেলন
ধামইরহাটে বরাবর সময় মত অফিস করেন না মহিলা বিষয়ক কর্মকর্তা
সিংড়ায় ছোট চৌগ্রামে চলাচলের রাস্তা বন্ধ করলো প্রতিপক্ষরা
নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, উদ্ধার ২১৭টি টেটা
আদালতের নির্দেশে ভূরুঙ্গামারীতে আপডেট ডায়াগনস্টিক সেন্টারের সিলগালা খোলার আদেশ
তেঁতুলিয়ায় বাংলাদেশ-৮৮’র বর্ণিল মিলনমেলা, বন্ধুত্বের উৎসবে মুখরিত ডাকবাংলো
রাবিতে মৎস্য উদ্যোক্তাদের প্রশিক্ষণ অনুষ্ঠিত
শ্যামনগরে শিক্ষার মানোন্নয়নে প্রশাসনের সাথে প্রধান শিক্ষকদের মতবিনিময়
Link Copied