ঢাকা শুক্রবার, ২১ আগস্ট, ২০২৬

ধুনটে সরকারি সম্মানি ভাতা নিয়ে দ্বন্দ্ব, ইমামকে চাকরিচ্যুতের অভিযোগ


রবিউল ইসলাম রবি,  ধুনট  photo রবিউল ইসলাম রবি, ধুনট
প্রকাশিত: ১১-৬-২০২৬ দুপুর ১:৩৪

বগুড়ার ধুনট উপজেলার মথুরাপুর কেন্দ্রীয় জামে মসজিদে সরকারি সম্মানি ভাতা নিয়ে দ্বন্দ্বের জেরে ইমাম হাফেজ মাওলানা রুহুল আমিন সোহাগকে চাকরিচ্যুত করার অভিযোগ উঠেছে। তবে মসজিদ পরিচালনা কমিটি দাবি করেছে, সরকারি ভাতার অর্থ নয়, বেতন-ভাতা সংক্রান্ত মতবিরোধ ও অন্যান্য কারণেই তাকে অব্যাহতি দেওয়া হয়েছে।
লিখিত অভিযোগে ইমাম রুহুল আমিন সোহাগ জানান, তিনি গত নয় মাস ধরে মসজিদটিতে দায়িত্ব পালন করে আসছিলেন। সম্প্রতি ধর্ম বিষয়ক মন্ত্রণালয় ও ইসলামিক ফাউন্ডেশনের আওতায় ইমামদের জন্য চালু হওয়া বিশেষ সরকারি সম্মানি ভাতা তার নামে বরাদ্দ হয়। মার্চ, এপ্রিল ও মে মাসের ভাতার অর্থ তার ব্যাংক হিসাবে জমা হওয়ার পর মসজিদ পরিচালনা কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক ওই অর্থ মসজিদ ফান্ডে জমা দেওয়ার জন্য চাপ প্রয়োগ করেন বলে তিনি অভিযোগ করেন। এতে রাজি না হওয়ায় গত ২৭ মে ঈদের পূর্ব রাতে তাকে মোবাইল ফোনে দায়িত্ব থেকে অব্যাহতির কথা জানানো হয়।
এ বিষয়ে মসজিদের খতিব মুফতি গোলাম রব্বানী বলেন, “বিষয়টি আমি মৌখিকভাবে শুনেছি। মসজিদ কমিটির পক্ষ থেকে বলা হয়েছে, নানাবিধ সমস্যার কারণে তাকে অব্যাহতি দেওয়া হয়েছে। তবে পুরো ঘটনা আমার কাছে এখনও স্পষ্ট নয়।”
অভিযোগ অস্বীকার করে মসজিদ পরিচালনা কমিটির সভাপতি মাহবুবুর রহমান ফিরোজ বলেন, “ইমাম নিয়োগের সময় ১০ হাজার টাকা বেতন নির্ধারণ করেই তাকে নিয়োগ দেওয়া হয়েছিল। পরে সরকারি ভাতা চালু হলে তিনি ভাতার টাকার পাশাপাশি মসজিদ থেকে নির্ধারিত ১০ হাজার টাকাও দাবি করেন। বিষয়টি নিয়ে মতবিরোধ সৃষ্টি হলে তাকে অব্যাহতি দেওয়া হয়।”
এ বিষয়ে ধুনট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আরিফ উল্লাহ নিজামী বলেন, “বিষয়টি সম্পর্কে অভিযোগ পেয়েছি। মসজিদ পরিচালনা কমিটির সঙ্গে কথা বলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।”
ঘটনাটি এলাকায় ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। বিষয়টির সত্যতা যাচাইয়ে প্রশাসনিক পদক্ষেপের অপেক্ষায় রয়েছেন স্থানীয়রা।

এমএসএম / এমএসএম

মাগুরায় দুই মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ২, গুরুতর আহত নারী

জিয়ানগরের খায়েরহাট বাজারে অবৈধ স্থাপনা উচ্ছেদ

ধুনটের চৌকিবাড়ীতে গোলাম মাহবুব প্যারিসের সুস্থতা কামনায় দোয়া মাহফিল

পেকুয়ায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দিল ছাত্রদল

পিরোজপুরের কাউখালীতে টহল শেষে ফেরার পথে নৌ পুলিশের ওপর হামলা

ধামইরহাটে গৃহবধুকে হত্যা ও লাশ পোড়ানোর ঘটনায় গ্রেফতার-২

বিলাইছড়িতে তীব্র পুষ্টিহীন শিশুদের সুরক্ষায় কাজ করছে আশিকার

কাউনিয়ায় স্বেচ্ছাসেবক দলের বৃক্ষরোপণ ও পরিচ্ছন্নতা কর্মসূচি

গোদাগাড়ীতে গোয়ালঘরে মিলল ১৪০ বস্তা সার, ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা

মনপুরার মেঘনায় জেলের জালে দুই কেজির ‘রাজা ইলিশ’, বিক্রি ৯ হাজার টাকায়

বাগমারায় প্রতারণা মামলার আসামি গ্রেপ্তার

ত্রিশালে দোয়া মাহফিল

শান্তিগঞ্জে সার ও বীজ মনিটরিং কমিটির সভা