ঢাকা শনিবার, ১০ অক্টোবর, ২০২৬

নরসিংদীর,আল মেহেদী তালুকদার কেন্দ্রীয় যুবদলের প্রচার সম্পাদক নির্বাচিত


রমজান আলী জুয়েল, বেলাব photo রমজান আলী জুয়েল, বেলাব
প্রকাশিত: ১১-৬-২০২৬ দুপুর ১:৩৮

আল মেহেদী তালুকদার বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় কমিটির প্রচার সম্পাদক নির্বাচিত হয়েছেন। তিনি নরসিংদী জেলার বেলাবো উপজেলার সররাবাদ ইউনিয়নের ইব্রাহিমপুর গ্রামের ঐতিহ্যবাহী “তালুকদার বাড়ির” মফিজ উদ্দিন তালুকদারের ছেলে।

মফিজ উদ্দিন তালুকদার পুরান ঢাকার একজন স্বনামখ্যাত আদি প্রিন্টিং ব্যবসায়ী। তিনি দীর্ঘদিন যাবত ঢাকা-৫ আসন অন্তর্ভূক্ত মাতুয়াইল এলাকার বাসিন্দা। ফলে আল মেহেদী তালুকদার জন্মসূত্রে ওই এলাকার স্থায়ী বাসিন্দা ও কৃতী সন্তান।

স্থানীয়রা জানান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের কৃতী এই শিক্ষার্থী একাউন্টটিং ডিপার্টমেন্টের একজন মেধাবী ছাত্র ছিলেন। তিনি তখন থেকেই বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সক্রিয় রাজনীতির সাথে জড়িত হয়ে সামনে থেকে নেতৃত্ব দেন। ২০১৬-২০১৯ সাল পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সভাপতি ছিলেন। সে সময় দীর্ঘ ৯ বছর তিনি ছাত্রদলকে পুনর্গঠন করেন এবং আন্দোলন সংগ্রামে নেতৃত্ব দেন।

ফলে বিগত ফ্যাসিস্ট সরকারের দমন-পীড়ন শাসনামলে ছাত্র রাজনীতির চরম দুর্দিনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো গুরুত্বপূর্ণ এলাকায় ছাত্রদলের হাল ধরতে গিয়ে অমানসিক নির্যাতনের শিকার হন এবং ১০৩টি মামলার আসামী হিসেবে বার বার কারাভোগ ও রিমান্ডের নামে জুলুম নির্যাতন সহ্য করেন।

তাঁর এই নির্বাচনে ডেমরা-যাত্রাবাড়ী এলাকার মানুষের মতো নরসিংদীবাসী ও গর্বিত বলে জানিয়েছেন। তারা তাঁর আরও উত্তরোত্তর সাফল্য কামনা করেন।

ইব্রাহিমপুর গ্রামের প্রকৌশলী এস এম শাহিনুর ইসলাম বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের  অদম্য মেধাবী ছাত্র আল মেহেদি তালুকদার যুবদলের প্রচার সম্পাদক হওয়ায় গ্রামের মানুষ উচ্ছ্বসিত ও আনন্দিত।  উনার জীবনের উত্তরোত্তর সফলতা কামনা করি,যেন মানব সেবায় নিয়োজিত থেকে দেশ ও সমাজের কল্যাণে কাজ করতে পারেন।

এমএসএম / এমএসএম

কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

নড়াইলে প্রেস কাউন্সিলের প্রশিক্ষণে নড়াগাতী রিপোর্টার্স ইউনিটির সাথে বৈষম্যের অভিযোগ

ঈমান আমল ছাড়া জান্নাত পাওয়া যায় না --মুফতি আরশাদ ইদ্রিস

দাশিয়ারছড়া সমন্বয় পাড়া উচ্চবিদ্যালয়: এক দশকেও কাটেনি সংকট, শিক্ষার পরিবেশ নিয়ে প্রশ্ন

নেত্রকোণার দুর্গাপুরে বিরিশিরি ইউনিয়নে আদিবাসীদের পছন্দের প্রার্থী আনোয়ার হোসেন খান

মাদারীপুরের ঐতিহ্যবাহী শকুনি লেক বাঁচানোর দাবিতে মানববন্ধন

স্কুল ছাত্রী তানজিন হত্যাকান্ড, সিএনজি চালক সুমনই ধর্ষণ ও হত্যা করে তাজমিনকে-পুলিশ

পঞ্চগড়ে ত্রিস্রোতা বদেশ্বরী মন্দিরে মহালয়ার পূর্ণ্যস্নান ও পূজার্চনায় হাজারো পূর্নার্থীর ঢল

ডেঙ্গু প্রতিরোধে আশুগঞ্জ সদর ইউনিয়ন পরিষদের উদ্যোগে পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন

মুকসুদপুরে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে মাঠ পর্যায়ের তথ্য সংগ্রহকারী ও সুপার ভাইজারদের প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন

মির্জাগঞ্জে ৮৩ নং পশ্চিম কাকড়াবুনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষা সফর অনুষ্ঠিত

পাটগ্রাম সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় মোবাইল ডিসপ্লে ও সাইকেল জব্দ