ঢাকা মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬

রৌমারী সীমান্তে পুশইন চেষ্টা, প্রতিরোধে বিজিবি ও এলাকাবাসী


রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি photo রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি
প্রকাশিত: ১১-৬-২০২৬ দুপুর ১:৪১

কুড়িগ্রামের রৌমারী সীমান্তের ওপারে ভারতীয় মুসলিম নাগরিকদের গাড়িতে এনে বাংলাদেশের অভ্যন্তরে ঠেলে দেওয়ার চেষ্টা চালানোর অভিযোগ উঠেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর বিএসএফ এর বিরুদ্ধে। পুশইনের খবর ছড়িয়ে পড়লে গ্রামে এক আতঙ্কের সৃষ্টি হয়। বিজিবি ও সীমান্তবর্তী এলাকাবাসী রাতভর পাহাড়া দিতে থাকেন। সীমান্তবাসী মানুষ, ভারতীয় এমন নিরাপরাধ মুসলমানের পুশইন আগ্রাসন বন্ধ চাই। 
সীমান্তবাসী জানান, গত সোমবার সন্ধ্যার দিকে উপজেলার রৌমারী সদর ইউনিয়নের ভুন্দুর চর, চর নতুন বন্দর, চান্দার চর ও নওদাপাড়া সীমান্তের ১০৬৩ থেকে ১০৬৬ এবং ১০৬৭- ১ এস বড়াইবাড়ি ও ১০৬৮ নম্বর পিলার ঝাউবাড়ি সীমান্ত দিয়ে পুশইনের চেষ্টা চালায় ভারতীয় বিএসএফ। এই খবর ছড়িয়ে পড়লে সাথে সাথে লাঠিসোঁটা হাতে নিয়ে ছুটে যান এলাকাবাসী। 
এলাকাবাসী আরোও জানায়, ভারতের অভ্যন্তরে থাকা আমাদের আত্মীয় স্বজনদের কাছ থেকে আমরা জানতে পেরেছি ভারতের আসাম রাজ্যের বিভিন্ন এলাকা থেকে মুসলিম নারী, পুরুষ ও শিশুদের ধরে এনে সীমান্ত ক্যাম্পগুলোতে জড়ো করা হচ্ছে। তাদেরকে সুযোগ বুঝে বাংলাদেশের অভ্যন্তরে ঠেলে দেওয়ার পাঁয়তারা করছে বিএসএফ। গত শনিবার রাতের অন্ধকারে, সীমান্তের ‘সুদুরটিলা’ ক্যাম্পের বিএসএফ সদস্যরা  ট্রাকে করে বেশ কিছু মানুষকে পুশইন করার উদ্দ্যেশে সীমান্তের কাঁটাতারের কাছে নিয়ে আসে। বিজিবি ও স্থানীয় বাসিন্দারা সীমান্তে শক্ত অবস্থানে থাকায় বিএসএফের পুশইন ভেস্তে যায়। 
জামালপুর ৩৫ বিজিবির বড়াইবাড়ি ক্যাম্প কমান্ডার  সুবেদার সোহেল রানা বলেন, সীমান্তের ওপারে ক্যাম্পে লোকজন ধরে এনে বাংলাদেশে পুশইনের চেষ্টা করছে বিএসএফ।  গ্রামবাসীসহ আমরা শক্ত অবস্থানে রয়েছি। কোনোক্রমেই অবৈধ পুশইন হতে দেওয়া হবে না।

এমএসএম / এমএসএম

ধর্মীয় বক্তার পরিচয় ব্যবহার করে লাখ লাখ টাকা আত্মসাৎ, পূর্বধলায় প্রতারক গ্রেপ্তার

এবারে বরিশালে শারদীয় দুর্গাউৎসবে ৬৩৭ মণ্ডপে দুর্গাপূজা, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি

বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষার মান ও শিক্ষকের মর্যাদা রক্ষার আহ্বান

গলাচিপায় ২০ গ্রাম গাঁজাসহ একজন গ্রেপ্তার

পরিকল্পিত ও বসবাসযোগ্য নগর গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে: আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ

ধনবাড়ীতে পৃথক অভিযানে ৫২ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩

টাঙ্গাইলে ৫ প্রতিষ্ঠানকে ৩৩ হাজার টাকা জরিমানা করলো ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর

মোহনগঞ্জে শিক্ষকদের আপত্তি উপেক্ষা করে ১১ স্কুলে ভারপ্রাপ্ত প্রধান রদবদলের অভিযোগ

আদমদীঘিতে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা

ঠাকুরগাঁওয়ে ২০ টাকার আলু ১৪ টাকায়, লোকসানে কৃষক ও ব্যবসায়ীরা

গজারিয়ায় বেগম খালেদা জিয়ার স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর প্রথম রাউন্ডের শেষ ম্যাচ অনুষ্ঠিত

বছরের পর বছর অচল চালকলকে সচল দিখিয়ে গুদামে নিম্নমানের চাল সরবরাহের অভিযোগ

মান্দায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত