ঢাকা বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬

মুকসুদপুরে ইজিবাইক চালককে হত্যা: ২ ঘাতক গ্রেফতার, লাশ উদ্ধার


গোলাম রব্বানী , গোপালগঞ্জ  photo গোলাম রব্বানী , গোপালগঞ্জ
প্রকাশিত: ১১-৬-২০২৬ দুপুর ১:৫৫
গোপালগঞ্জের মুকসুদপুরে নিখোঁজ ইজিবাইক চালক শহিদুল মাতব্বর (৪৫) হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত দুই ঘাতককে গ্রেফতার করা হয়েছে। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে ভিকটিমের ব্যবহৃত ইজিবাইক ও আগুনে পোড়ানো লাশ উদ্ধার করা হয়েছে।
পুলিশ জানায়, উপজেলার কমলাপুর এলাকার আব্দুস সালাম মাতব্বরের ছেলে শহিদুল মাতব্বর গত ৬ জুন সকালে প্রতিদিনের মতো ইজিবাইক নিয়ে বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেননি। পরদিন তার স্ত্রী সাথী আক্তার মুকসুদপুর থানায় একটি নিখোঁজ জিডি করেন।
নিখোঁজের ঘটনায় পুলিশ সুপারের নির্দেশনায় মুকসুদপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার নাফিছুর রহমান, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল মামুন এবং এসআই আব্দুস সালাম মিয়ার নেতৃত্বে তদন্ত শুরু হয়। তথ্যপ্রযুক্তির সহায়তায় তদন্তের একপর্যায়ে ৮ জুন টেকেরহাট এলাকা থেকে শহিদুলের ইজিবাইক উদ্ধার করা হয়।
এরপর বিশেষ অভিযান চালিয়ে প্রথমে একজন সন্দেহভাজনকে আটক করা হয়। তার দেওয়া তথ্যের ভিত্তিতে হত্যাকাণ্ডের মূল পরিকল্পনাকারী নূর হোসেন ওরফে মাইকেল (৩২) এবং তার সহযোগী পলাশ (৩৬)-কে গ্রেফতার করা হয়।
জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা জানায়, তারা শহিদুলের পরিচিত এবং একসঙ্গে মাদক সেবন করতেন। ঋণের বোঝা ও নেশার টাকার যোগান দিতে তারা শহিদুলকে হত্যা করে তার ইজিবাইক বিক্রির পরিকল্পনা করে। পরিকল্পনা অনুযায়ী ৬ জুন তাকে মাদারীপুরের রাজৈর এলাকায় নিয়ে গিয়ে ঘুমের ওষুধ মিশ্রিত পানি পান করানো হয়। পরে কবিরাজপুর এলাকায় গভীর রাতে গলায় রশি পেঁচিয়ে শ্বাসরোধে হত্যা করা হয়।
হত্যার পর মরদেহটি রাজৈরের কবিরাজপুর এলাকার একটি জঙ্গলঘেরা খালের পাড়ে ফেলে রেখে ইজিবাইকটি বিক্রির জন্য টেকেরহাটে নিয়ে যাওয়া হয়। পরে পুলিশ ইজিবাইক উদ্ধার করলে ঘটনাকে ডাকাতি হিসেবে সাজানোর চেষ্টা করে ঘাতকরা। ভিকটিমের পরিচয় গোপন করতে তারা লাশে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয় বলেও স্বীকার করেছে।
পুলিশ জানিয়েছে, গ্রেফতারকৃতদের স্বীকারোক্তি ও দেখানো স্থান থেকে শহিদুল মাতব্বরের লাশ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় মুকসুদপুর থানায় হত্যা মামলা দায়ের করা হয়েছে। আসামিদের আদালতে সোপর্দসহ পরবর্তী আইনগত কার্যক্রম চলমান রয়েছে।

এমএসএম / এমএসএম

৫০৭ কোটি টাকার ভুয়া বিল দেয়ায় মাগুরা পল্লী বিদ্যুতের জিএম তাৎক্ষণিক বরখাস্ত

চুনতি অভয়ারণ্যে বনখেকোদের তাণ্ডব

বাঘায় মাদক সেবনের দায়ে যুবকের ৬ মাসের কারাদণ্ড

পঞ্চগড় পৌর শহরে ব্যবসায়ীর মরদেহ উদ্ধার

নাগরিক সেবায় প্রকাশ্য ঘুষ ও দুর্নীতির অভিযোগ: কচুয়ায় ইউপি প্রশাসক অবরুদ্ধ, উদ্ধার করল প্রশাসন

সিংড়ায় ৫ দিন ধরে গৃহবধূ ও শিশুকন্যা নিখোঁজ, সন্ধান চায় পরিবার

চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড

প্রকৃতির সান্নিধ্যে প্রশান্তি আর বিনোদনের অপূর্ব ঠিকানা " শালিখা ইকোপার্ক "

বরিশালের আটটি কলেজে একাদশে শ্রেণিতে এবারও মেলেনি কোনো শিক্ষার্থী

নোয়াখালী মুছাপুর রেগুলেটর নির্মাণে ৭৫১ টাকার প্রকল্প অনুমোদন

টুঙ্গিপাড়ায় পুকুর-বিলে ছাড়া হলো ২৮৫ কেজি মাছের পোনা

নাজিরপুরের বাবুরহাট মাধ্যমিক বিদ্যালয়: ছয় দশক ধরে শিক্ষার আলো ছড়াচ্ছে ঐতিহ্যবাহী প্রতিষ্ঠানটি

চাঁদপুরে রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রের অভিযোগে ৩৩ আ.লীগ নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা