যশোরে পুকুর থেকে চায়না রাইফেলের ৭ রাউন্ড গুলি উদ্ধার
যশোরের অভয়নগর উপজেলার একটি পুকুর থেকে চায়না রাইফেলের সাত রাউন্ড গুলি উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১০ জুন) সন্ধ্যায় উপজেলার সিদ্ধিপাশা ইউনিয়নের সোনাতলা গ্রামের একটি পুকুরে অভিযান চালিয়ে গুলিগুলো উদ্ধার করা হয়। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার দুপুরে সোনাতলা গ্রামের বাসিন্দা মোস্তফা মোল্যার পুকুরে গোসল করতে নামে মোক্তাদির ও ওয়াজেদ নামে দুই শিশু। গোসলের সময় তারা পুকুরের তলদেশে একটি সন্দেহজনক বস্তু দেখতে পেয়ে তা তুলে আনে। পরে পরিবারের সদস্যরা বস্তুটি দেখে আগ্নেয়াস্ত্রের গুলি বলে সন্দেহ করলে বিষয়টি পুলিশকে জানানো হয়। খবর পেয়ে অভয়নগর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পুকুরে তল্লাশি চালায়। কয়েক ঘণ্টার অভিযানে পুকুরের তলদেশ থেকে চায়না রাইফেলের সাত রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
অভয়নগর থানার ওসি (তদন্ত) জাহিদুল ইসলাম জানান, সোনাতলা গ্রামের একটি পুকুর থেকে সাত রাউন্ড চায়না রাইফেলের গুলি উদ্ধার করা হয়েছে। গুলিগুলো কীভাবে সেখানে এলো এবং এর সঙ্গে কোনো অপরাধমূলক ঘটনার সংশ্লিষ্টতা রয়েছে কিনা, তা খতিয়ে দেখা হচ্ছে। তিনি আরও জানান, পুকুরটিতে পুনরায় তল্লাশি চালানো হবে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া গ্রহণ করা হচ্ছে।
এমএসএম / এমএসএম
ধামরাইয়ে বেশি দামে গ্যাস সিলিন্ডার বিক্রি, দুই ডিলারকে ২ লাখ টাকা জরিমানা
আলফাডাঙ্গায় ইয়াবাসহ রবি ঘোষ গ্রেপ্তার: ভ্রাম্যমাণ আদালতে ৯ মাসের কারাদণ্ড
ঠাকুরগাঁও-১ আসনের উপ নির্বাচনে ৬ প্রার্থীর মনোনয়ন বৈধ
পটুয়াখালীর রাঙ্গাবালীতে সাড়ে চার হাজার গাছের চারা বিতরণ
ভোলার মা ও শিশু কল্যাণ কেন্দ্র নানা সংকটে জর্জরিত
রায়গঞ্জে আগুনে পুড়ে ছাই ঘর, গণমাধ্যমের সংবাদে নতুন ঘর পেলেন বিধবা রেখা
দাউদকান্দিতে আদালতের স্থগিতাদেশ উপেক্ষা করে বিরোধপূর্ণ জমির গাছ কাটার অভিযোগ
ভূরুঙ্গামারীতে চা আড্ডার দোকান পুড়িয়ে দিল প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী
মাদককারবারিদের কারণে আইনশৃঙ্খলা ও সামাজিক পরিবেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে: এমপি আনিসুর রহমান খোকন
ছাত্রীকে ধর্ষণের চেষ্টা,ম্যাঙ্গো লাভার কর্ণধার মুরাদ পারভেজ কারাগারে
বিকাশ ও নগদের সিম ক্লোন করে অর্থ হাতিয়ে নেওয়া চক্রের ৯ সদস্য গ্রেপ্তার: ১১টি মোবাইল ও নগদ টাকা উদ্ধার
নতুন নিকাহ্ রেজিস্টার নিয়োগ না দেওয়ার দাবীতে ঝিনাইদহে স্মারকলিপি পেশ
বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে অচেতন অবস্থায় নারিকেল গাছে আটকে থাকা কৃষককে দ্রুত উদ্ধার করে পিরোজপুর ফায়ার সার্ভিস
Link Copied