বাঘা মহিলা বাণিজ্যিক কলেজে নতুন ল্যাবের উদ্বোধন করলেন ইউএনও শাম্মী আক্তার
বাঘা মহিলা বাণিজ্যিক কলেজ এন্ড ভোকেশনাল ইন্সটিটিউটে নবনির্মিত ল্যাবের শুভ উদ্বোধন করা হয়েছে। বুধবার ১১ জুন ২০২৬ খ্রি. ল্যাবটির উদ্বোধন করেন বাঘা উপজেলা নির্বাহী কর্মকর্তা শাম্মী আক্তার।
উদ্বোধনকালে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বাস্তবায়ন কর্মকর্তা প্রকৌশলী মো. আবু বাশির। অনুষ্ঠানে সার্বিক সহযোগিতা করেন বাঘা মহিলা বাণিজ্যিক কলেজ এন্ড ভোকেশনাল ইন্সটিটিউটের অধ্যক্ষ আবু সাঈদ মোহাম্মদ সিদ্দিক।
গ্রামীণ অবকাঠামো রক্ষণাবেক্ষণ টিআর কর্মসূচির ২য় পর্যায়ের আওতায় ২০২৫-২৬ অর্থবছরে ২,৬৫,৬৬৩ টাকা বরাদ্দে ল্যাবটি নির্মাণ করা হয়।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিস, দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর, বাঘা রাজশাহী এই প্রকল্প বাস্তবায়ন করেছে।
ইউএনও শাম্মী আক্তার বলেন, কারিগরি শিক্ষার প্রসারে এই ল্যাব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। ছাত্রীরা হাতে-কলমে কাজ শিখে দক্ষ হয়ে উঠবে এবং আত্মকর্মসংস্থানের সুযোগ তৈরি হবে।
বাস্তবায়ন কর্মকর্তা প্রকৌশলী মো. আবু বাশির ল্যাবের গুরুত্ব বর্ণনা করে বলেন, সাধারন শিক্ষা আর কারিগরি শিক্ষার মধ্যে পার্থক্য কাজ দিয়ে যার ফলে শিক্ষার্থীরা ল্যাব ব্যবহারের মাধ্যমে কর্মমুখী হবে। এই বিষয়ে সরকার নিরন্তর প্রচেষ্টা চালাচ্ছে।
অধ্যক্ষ আবু সাঈদ মোহাম্মদ সিদ্দিক বলেন, নতুন ল্যাব স্থাপনের ফলে শিক্ষার্থীদের ব্যবহারিক ক্লাস আরও মানসম্মত হবে। উপজেলা প্রশাসনের এই সহযোগিতার জন্য আমরা কৃতজ্ঞ।
উদ্বোধন শেষে অতিথিরা ল্যাবের বিভিন্ন যন্ত্রপাতি ঘুরে দেখেন এবং শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন।
এমএসএম / এমএসএম
নেত্রকোণার দুর্গাপুরে জন্ম থেকেই ১৩ বছর বয়স জুয়েলের হার্টে ছিদ্র-চিকিৎসার অভাবে থমকে আছে জীবন
খালিয়াজুরীর হত্যা মামলায় দুই আসামি ময়মনসিংহে আটক
টঙ্গীতে ১০ কেজি গাঁজাসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার
থানায় গিয়ে আত্মসমর্পণ করলেন কৃষক হত্যায় অভিযুক্ত যুবক
তিন মাস যাবৎ রাকাব চেয়ারম্যান পদ শূন্য থাকায় গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আটকে আছে
সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কাউনিয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ
কুমিল্লায় ৪৩ লাখ টাকার ভারতীয় শাড়ি জব্দ
জুড়ীতে অসামাজিক কার্যকলাপে লিপ্ত থাকার অভিযোগে এক মাদ্রাসা শিক্ষক সাময়িক বরখাস্ত
পটুয়াখালীতে ইয়াবার টাকা নিয়ে দ্বন্দ্বে জাকারিয়া হত্যা, গ্রেফতার ৩, চোরাই মালামাল উদ্ধার
সুবর্ণচরে আইন শৃঙ্খলা সভা ও বাজার উন্নয়ন কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন
চুনা ম্যানগ্রোভকে (ওইসিএম) হিসেবে স্বীকৃতির উদ্যোগে স্থানীয় জনগণের সম্মতি
দ্রুত রামেসু বাজারে সংগঠিত হত্যাকাণ্ডের বিচারের দাবী