পত্নীতলায় ফ্রিল্যান্সিং ও কম্পিউটার প্রশিক্ষণের সনদপত্র বিতরণ
নওগাঁর পত্নীতলায় সীমান্ত এলাকার শিক্ষিত বেকার যুবসমাজকে প্রযুক্তিনির্ভর দক্ষ মানবসম্পদে রূপান্তরের লক্ষ্যে ব্যতিক্রমী উদ্যোগ গ্রহণ করেছে পত্নীতলা ব্যাটালিয়ন ১৪ বিজিবি। সীমান্ত নিরাপত্তা রক্ষার পাশাপাশি মানবিক ও আর্থ-সামাজিক উন্নয়নমূলক কর্মকাণ্ড বাস্তবায়নের ধারাবাহিকতায় ফ্রিল্যান্সিং ও কম্পিউটার প্রশিক্ষণের মাধ্যমে যুবসমাজকে আত্মনির্ভরশীল করে তোলার কার্যক্রম পরিচালনা করছে বিজিবি।
বুধবার (১০ জুন) পত্নীতলা ব্যাটালিয়ন (১৪ বিজিবি) এর ব্যবস্থাপনায় পরিচালিত “সীমান্ত ফ্রিল্যান্সিং এন্ড কম্পিউটার প্রশিক্ষণ সেন্টার” প্রশিক্ষণার্থীদের মাঝে সনদপত্র বিতরণ এবং যুবসমাজকে উদ্বুদ্ধকরণ বিষয়ক আলোচনা সভায় সভাপতিত্ব অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ আব্দুল্লাহ আল মামুনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন রাজশাহীর বিভাগীয় কমিশনার জনাব ড. আ. ন. ম. বজলুর রশীদ।
বিজিবি-১৪ সূত্রে জানা যায়, পত্নীতলা ব্যাটালিয়নের সার্বিক সহযোগিতায় কড়িয়া বিওপি ও ভূটিয়াপাড়া বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় ২ টি প্রশিক্ষণ কেন্দ্র পরিচালিত হচ্ছে। কড়িয়া বিওপি সংলগ্ন প্রশিক্ষণ কেন্দ্রটি আগস্ট ২০২৪ সালে যাত্রা শুরু করে। এ পর্যন্ত ৩টি ব্যাচে মোট ৩৬ জন প্রশিক্ষণার্থী প্রশিক্ষণ সম্পন্ন করেছে এবং বর্তমানে ৪র্থ ব্যাচে ১০ জন প্রশিক্ষণার্থী প্রশিক্ষণ গ্রহণ করছে।
অন্যদিকে, ভূটিয়াপাড়া বিওপির আওতাধীন ধলাহার ইউনিয়ন পরিষদে পরিচালিত প্রশিক্ষণ কেন্দ্রটি ১৮ আগস্ট ২০২৪ থেকে কার্যক্রম চালিয়ে আসছে। সেখানে ইতোমধ্যে ৪টি ব্যাচে মোট ৬৯ জন প্রশিক্ষণার্থী সফলভাবে প্রশিক্ষণ সম্পন্ন করেছে। বর্তমানে ৫ম ব্যাচে ৬ জন প্রশিক্ষণার্থী প্রশিক্ষণরত রয়েছে।
এমএসএম / এমএসএম
জেলা বিএনপির সদস্য ফারুক আহমেদের সঙ্গে চেয়ারম্যান প্রার্থী শিপনের সৌজন্য সাক্ষাৎ
সাভারে চাঁদা না পেয়ে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা
মুকসুদপুরে স্বামীর হাতে স্ত্রী খুনের অভিযোগ
চাঁদপুরে শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, শিক্ষার্থীদের বিক্ষোভ ও ক্লাস বর্জন
অপরাধ দমনে কঠোর ব্যবস্থা নিতে প্রশাসনকে রেল প্রতিমন্ত্রীর কড়া নির্দেশ
আদমদীঘিতে ৬টি পুকুরে ২৮৬ কেজি মাছ অবমুক্ত করলেন এমপি মহিত তালুকদার
বাকৃবিতে জলবায়ু-সহনশীল কৃষি ও এগ্রিবিজনেস শিক্ষা উন্নয়নে আন্তর্জাতিক প্রকল্প
তিস্তা সমবায় সমিতির অনিয়ম প্রকাশে মামলা: মামলা প্রত্যাহার ও হয়রানি বন্ধের দাবিতে লালমনিরহাটে সাংবাদিকদের মানববন্ধন
দুমকীতে কলেজ মাঠ থেকে মেশিনগানের কার্তুজ উদ্ধার, তদন্তে পুলিশ
ঢাবি’র নবীন শিক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা শুরু
বিএনপির ওয়ার্ড সভাপতির বিরুদ্ধে দলীয় কর্মীকে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ার পরামর্শ দেওয়ার অভিযোগ, ভিডিও ভাইরাল
গোদাগাড়ীতে সীমানা পিলার উপড়ে বসতভিটা দখলের চেষ্টা, থানায় জিডি
পুলিশ সদস্যদের সর্বোচ্চ পেশাদারিত্ব ও নিয়ম-শৃঙ্খলা বজায় রেখে দায়িত্ব পালনের আহ্বান রংপুর রেঞ্জ ডিআইজির
Link Copied