ঢাকা সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬

সিংড়ায় গ্রামীণ সড়কের কোর রোড নেটওয়ার্ক ও অগ্রাধিকার নির্ধারণ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত


এস এম লিটন আহমেদ সিংড়া, নাটোর photo এস এম লিটন আহমেদ সিংড়া, নাটোর
প্রকাশিত: ১১-৬-২০২৬ দুপুর ৩:৩৬

নাটোরের সিংড়া উপজেলায় গ্রামীণ সড়ক মাস্টারপ্ল্যান প্রণয়নের অংশ হিসেবে জিআইএস ভিত্তিক গ্রামীণ সড়কের কোর রোড নেটওয়ার্ক নির্ধারণ এবং সড়কের অগ্রাধিকার চিহ্নিতকরণ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১১ জুন) সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিষদ সভাকক্ষে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) আয়োজিত এ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এলজিইডি নাটোরের নির্বাহী প্রকৌশলী মো. ইকবাল হোসেন।

সিংড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল্লাহ আল রিফাতের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় সিংড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নিশাত আনজুম উপজেলা প্রকৌশলী মো. খলিলুর রহমান'সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, স্থানীয় অংশীজন এবং সংশ্লিষ্ট ব্যক্তিরা অংশগ্রহণ করেন।

কর্মশালায় জিআইএস প্রযুক্তির মাধ্যমে গ্রামীণ সড়কের কোর রোড নেটওয়ার্ক চিহ্নিতকরণ, সড়কের গুরুত্ব ও অগ্রাধিকার নির্ধারণ, যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন এবং টেকসই অবকাঠামো পরিকল্পনা বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

এ সময় অংশগ্রহণকারীরা স্থানীয় বাস্তবতা ও প্রয়োজনের আলোকে বিভিন্ন মতামত ও সুপারিশ তুলে ধরেন, যা ভবিষ্যৎ গ্রামীণ সড়ক উন্নয়ন পরিকল্পনা প্রণয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন। কর্মশালাটি বাস্তবায়নে কারিগরি সহায়তা প্রদান করেন বেটস (ইঞঊঝ) বেস কনসাল্টিং সার্ভিসেস লিমিটেড।

এমএসএম / এমএসএম

আদমদীঘিতে বিবাদমান জমিতে আদালতের বিজ্ঞপ্তি টাঙ্গানো নিয়ে মারধরে আহত-৫

আ.লীগ নেতার বাড়িতে ভূরিভোজ, সেনবাগের ওসি প্রত্যাহার

ধামরাইয়ে বিএনপি'র নেতার বিরোদ্ধে আদালতে চাঁদা দাবির মামলা

বাঁশের লাঠি দিয়ে মাথায় আঘাত, আইফোনের জন্য অপ্রিতমকে হত্যা - পুলিশ সুপার

নেত্রকোণায় ধারের টাকা ফেরত চাওয়ায় নারীকে হত্যার হুমকি প্রধান শিক্ষকের-থানায় অভিযোগ

রাণীনগরে কলেজের বরখাস্তকৃত অধ্যক্ষের ওপর হামলা,মোটরসাইকেলে অগ্নিসংযোগ

‘মব’ সৃষ্টি করে কেশবপুর প্রেসক্লাব দখল ও সাংবাদিকদের ওপর হামলার অভিযোগ

কাপ্তাইয়ের কর্ণফুলী নদীতে নেমে পর্যটক নিখোঁজ

বাউফলে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিলো বাউফল উপজেলা ছাত্রদল

সাটুরিয়ায় আওয়ামীলীগ, যুবলীগ ও সেচ্ছাসেবক লীগের ৫ নেতাকর্মী গ্রেফতার

শান্তিগঞ্জেে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান

আত্রাইয়ে যুবদলের পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান

লোহাগড়ায় মাদক সেবনের সরঞ্জামসহ তিন যুবক আটক