হিলিতে চার লক্ষাধিক টাকা সমমূল্যের নিষিদ্ধ যৌন উত্তেজক সিরাপ পুলিশের হাতে জব্দ
দিনাজপুরের হাকিমপুর উপজেলার হিলিতে ১০ জুন বুধবার রাত আনুমানিক ১১ টা ১৫ মিনিটে হাকিমপুর উপজেলার অন্তর্গত হাকিমপুর পৌরসভার ছাতনী(রাউতাড়া) গ্রামের মোঃ মাহাফুজার রহমান মিলন(২৮) এর বসতবাড়িতে মোট পাঁচ হাজার তিন শত ছিয়াত্তর(৫,৩৭৬) বোতল জিনসা(শরবত জিনসিন) এবং সাতশত আটষট্টি (৭৬৮) বোতল একেএল-ওয়ান শরবত উদ্ধার করে হাকিমপুর থানা পুলিশ। যার সর্বমোট আনুমানিক বাজারমূল্য প্রায় চার লক্ষ ছাব্বিশ হাজার দুইশত চল্লিশ (৪,২৬,২৪০) টাকা মাত্র। হাকিমপুর থানার অফিসার ইনচার্জ ওসি মোঃ জাকির হোসেন সূত্রে এবং হাকিমপুর থানার অফিশিয়াল প্রেস ব্রিফিংয়ে জানা যায়, পুলিশের উপস্থিতি টের পেয়ে নিষিদ্ধ সিরাপ গুলো সরবরাহ ও বিক্রয়ের সাথে জড়িত আসামী দ্বয় পালিয়ে যায়।
উক্ত ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি। তবে,
ঘটনার সাথে জড়িত পলাতক দিনাজপুর জেলার হাকিমপুর উপজেলার হাকিমপুর (হিলি) পৌরসভার রাউতারা গ্রামের মোঃ গোলাম রসূলের ছেলে মোঃ মাহফুজার রহমান মিলন (২৮) এবং অপর পলাতক আসামী একই গ্রামের মৃত রইচ উদ্দিনের ছেলে মোঃ আরিফুল হাসান(৩৫) এর বিরুদ্ধে ১১ জুন ২০২৬ ইং বৃহস্পতিবার ঔষধ ও কসমেটিকস আইনের ১৪(১) ধারায় হাকিমপুর থানার মামলা নং -১২/১১৬ রুজু করা হয়।
মামলাটির তদন্তভার হাকিমপুর থানার এস আই (নিরস্ত্র) ওমর ফারুকের উপর ন্যাস্ত রয়েছে বলে জানা গেছে।
এমএসএম / এমএসএম
ধর্মীয় বক্তার পরিচয় ব্যবহার করে লাখ লাখ টাকা আত্মসাৎ, পূর্বধলায় প্রতারক গ্রেপ্তার
এবারে বরিশালে শারদীয় দুর্গাউৎসবে ৬৩৭ মণ্ডপে দুর্গাপূজা, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি
বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষার মান ও শিক্ষকের মর্যাদা রক্ষার আহ্বান
গলাচিপায় ২০ গ্রাম গাঁজাসহ একজন গ্রেপ্তার
পরিকল্পিত ও বসবাসযোগ্য নগর গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে: আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ
ধনবাড়ীতে পৃথক অভিযানে ৫২ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩
টাঙ্গাইলে ৫ প্রতিষ্ঠানকে ৩৩ হাজার টাকা জরিমানা করলো ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর
মোহনগঞ্জে শিক্ষকদের আপত্তি উপেক্ষা করে ১১ স্কুলে ভারপ্রাপ্ত প্রধান রদবদলের অভিযোগ
আদমদীঘিতে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র্যালী ও আলোচনা সভা
ঠাকুরগাঁওয়ে ২০ টাকার আলু ১৪ টাকায়, লোকসানে কৃষক ও ব্যবসায়ীরা
গজারিয়ায় বেগম খালেদা জিয়ার স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর প্রথম রাউন্ডের শেষ ম্যাচ অনুষ্ঠিত
বছরের পর বছর অচল চালকলকে সচল দিখিয়ে গুদামে নিম্নমানের চাল সরবরাহের অভিযোগ
মান্দায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত
Link Copied