বাড়ির দেয়াল নীল আর সাদা রঙ্গে রাঙ্গালেন আর্জেন্টাইন ভক্ত
রাস্তা দিয়ে চলতে চোখ যায় বাড়িটির দিকে। বাড়ির দেয়াল নীল আর সাদা রঙ দিয়ে রাঙানো। দেখতে একদম আর্জেন্টিনার পতাকার মতো। দেয়ালের দুই পাশে আর্জেন্টিনার পতাকার লোগোর ছবিও আঁকা হয়েছে। তবে এটি মেসির বাড়ি নয়, আর্জেন্টাইন ভক্ত সাম্মীর বাড়ি।
ফরিদপুরের মধুখালী পৌরসদরের বাসিন্দা সাম্মী আর্জেন্টিনা দল ও মেসিকে দারুণ ভালোবাসেন। এই ভালোবাসার বহিঃপ্রকাশ হিসেবে তিনি নিজের বাড়ির দেয়াল রাঙিয়েছেন দলটির পতাকার রঙ দিয়ে। গোন্দারদিয়া গ্রামের বাসিন্দারা খেলাপমী এই গ্রামে আর্জেন্টিনা ও ব্রাজিল দুই দলেরই সমর্থক রয়েছে। আর আর্জেন্টিনা দলকে একটু বেশিই ভালোবাসেন সাম্মী।
ছোটবেলা থেকেই তিনি খেলাধুলা ভালোবাসেন এবং আর্জেন্টিনাকে সমর্থন করেন। ২০০৬ সালে বিশ্বকাপের সময় থেকে নিজের বাড়িতে আর্জেন্টিনার পতাকা উড়ানো শুরু করেন। এবার নিজের বাড়ির দেয়াল রাঙিয়েছেন আর্জেন্টিনার পতাকার রঙে।
সাম্মীর বাড়িতে গিয়ে দেখা যায়, বাড়ির চারপাশের দেয়ালে সবই আর্জেন্টিনার পতাকার রঙে রঙ করেছে। এর মধ্যে পতাকার লোগোর ছবি আঁকা হয়েছে।
সাম্মী বলেন, ছোট থেকেই আর্জেন্টিনা দলের প্রতি আমার প্রবল ভালোবাসা রয়েছে। যেটি ভাষায় প্রকাশ করা যাবে না। এই ভালোবাসা থেকেই সাপোর্ট করা দলের পতাকার রঙ দিয়ে বাড়ির দেয়াল সাজিয়েছি।
ওই গ্রামের জুবায়ের শেখ বলেন, আমিও আর্জেন্টিনার সাপোর্টার। সাম্মী ভাইয়ের বাড়িটি দেখে আমার খুবই ভালো লাগছে। তিনি মেসির বড় ভক্ত। আর আমাদের গ্রামে আর্জেন্টিনা ছাড়া ব্রাজিলেরও ভক্ত রয়েছে। তবে আর্জেন্টিনার ভক্ত বেশি।
আর্জেন্টিনার আরেক সাপোর্টার আমাতুর রহমান বলেন, বাড়িটি আর্জেন্টিনার পতাকার রঙে সাজিয়েছেন সাম্মী মামা। তিনি আর্জেন্টিনা দলকে খুব ভালোবাসেন। আমার বিশ্বাস এবার বিশ্বকাপ আর্জেন্টিনা নেবে।
এমএসএম / এমএসএম
কমলগঞ্জে শিক্ষার্থী মীমের মৃত্যুর সুষ্ঠু তদন্ত ও শাস্তির দাবিতে মানববন্ধন
নাচোল-আমনুরা সড়কে ভুটভুটি দুর্ঘটনা: চালক নিহত
মাগুরা জেলা কারাগারে গাঁজাসহ দর্শনার্থী আটক, ৪ মাসের কারাদণ্ড
পাঁচবিবিতে পানি প্রবাহের পথ বন্ধ করায় রাস্তায় জলাবদ্ধতা, চলাচলে জনদূর্ভোগ
সাগরে ৫৮ দিনের নিষেধাজ্ঞা শেষ: দস্যু আতঙ্ক নিয়েই সাগরে নামছেন শরণখোলার জেলেরা
মাগুরা জেলা কারাগারে গাঁজাসহ দর্শনার্থী আটক, মোবাইল কোর্টে ৪ মাসের কারাদণ্ড
বালাগঞ্জ সরকারি কলেজে উজ্জীবন প্রকাশনা উৎসব
মুরাদনগরে গ্রাম আদালতগুলো সক্রিয় করতে সমন্বিত কর্মশালা অনুষ্ঠিত
নড়াইলে সিন্ডিকেট ছাড়াই খাদ্য গুদামে সরাসরি ধান বিক্রি করতে পারছেন কৃষকরা
গোদাগাড়ীতে মাঠে কাজ করার সময় বজ্রপাতে নিহত ১, আহত ১
নগরকান্দার তালমায় খাল পুনঃখনন কাজ পরিদর্শন করলেন জেলা প্রশাসক
টুঙ্গিপাড়ায় প্রান্তিক খামারিদের মাঝে ৬০০ হাঁসের বাচ্চা বিতরণ করল ব্র্যাক
পঞ্চগড়ে বিদ্যালয়ের মাঠে খেলার অপরাধে ৩ ছাত্রকে পিটিয়ে আহত করলো প্রতিবেশী
Link Copied