ঢাকা বৃহষ্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬

তারাগঞ্জে ছাত্রীদের শ্লীলতাহানির অভিযোগে শিক্ষক সাময়িক বরখাস্ত


তাপস কুমার রায়, তারাগঞ্জ photo তাপস কুমার রায়, তারাগঞ্জ
প্রকাশিত: ১১-৬-২০২৬ বিকাল ৬:১২

রংপুরের তারাগঞ্জ উপজেলার শ্যামগঞ্জ নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো.সাজু আহমেদকে ছাত্রীদের শ্লীলতাহানি অভিযোগের প্রেক্ষিতে সাময়িকভাবে বরখাস্ত করেছে বিদ্যালয় কর্তৃপক্ষ।
অভিযোগে জানা গেছে, বিদ্যালয়ের ওই শিক্ষক  ষষ্ঠ, সপ্তম ও অষ্টম শ্রেণির কয়েকজন ছাত্রীর সঙ্গে তিনি দীর্ঘদিন ধরে অশোভন আচরণ করে আসছিলেন।ভুক্তভোগী শিক্ষার্থীরা জানায়, বিভিন্ন সময় শাসনের কথা বলে অভিযুক্ত শিক্ষক তাদের অনাকাঙ্ক্ষিতভাবে স্পর্শ করতেন এবং আপত্তিকর আচরণ করতেন। বিষয়টি তারা একাধিকবার বিদ্যালয় কর্তৃপক্ষকে জানালেও কার্যকর ব্যবস্থা না পাওয়ায় একপর্যায়ে সরাসরি উপজেলা নির্বাহী কর্মকর্তার(ইউএনও)কার্যালয়ে গিয়ে অভিযোগ করেন।
শিক্ষার্থীদের অভিযোগ পাওয়ার পর উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও) মোনাববর হোসেন বিষয়টি তাৎক্ষণিকভাবে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাকে অবহিত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন।
উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা(ভারপ্রাপ্ত) শাহিনুর ইসলাম শাহিন বলেন,“অভিযোগের বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হয়েছে।জরুরি ব্যবস্থা হিসেবে অভিযুক্ত শিক্ষককে সাময়িক বরখাস্ত করার এবং বিধি মোতাবেক তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য বিদ্যালয় কর্তৃপক্ষকে পরামর্শ দেওয়া হয়েছে।”
এ বিষয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আলমগীর সরকার বলেন, “অভিযোগের পরিপ্রেক্ষিতে শিক্ষক সাজু আহমেদকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।
স্থানীয় কয়েকজন বাসিন্দা অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে নানা অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ তুলেছেন। 
অভিযোগের বিষয়ে বক্তব্য জানার জন্য শিক্ষক সাজু আহমেদের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তার কোনো বক্তব্য পাওয়া যায়নি।
ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে।শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় সচেতন মহল অভিযোগের সুষ্ঠু তদন্ত ও অভিযুক্তের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

Aminur / Aminur

কালীগঙ্গায় ট্রলার দুর্ঘটনায় মেয়ের পর মায়ের লাশ উদ্ধার:পরিবারকে আর্থিক সহায়তা

ইউরোপ যাওয়ার স্বপ্ন, লিবিয়ার গানপুদা কারাগারে প্রাণ গেল নবীগঞ্জের মতব্বিরের

সিম খেতে ঘাস কাটতে গিয়ে প্রাণ গেল কিশোর দিনমজুরের

উলিপুরে বৃদ্ধের নৃশংস হত্যা কান্ড নিয়ে পুলিশের প্রেস ব্রিফিং অনুষ্ঠিত

ধনবাড়ীতে পিকআপ-সিএনজি মুখোমুখি সংঘর্ষে আহত ৬

মুরাদনগরে লাখ টাকার গোল্ডকাপ ফুটবলের ফাইনাল অনুষ্ঠিত

পটিয়ার পূজামণ্ডপে এনসিপি নেতারা, বৈষম্যহীন বাংলাদেশের প্রত্যয়

নবীনগরে পুকুরে ডুবে প্রাণ গেল জমজ দুই ভাইয়ের

বিলাইছড়িতে প্রধান শিক্ষক দীপু চাকমার বিদায় সংবর্ধনা

তেঁতুলিয়ায় সাংবাদিকদের নিয়ে প্রেস কাউন্সিলের সেমিনার ‘বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন-সাংবাদিকদের পেশাগত দায়িত্ব ও কর্তব্য’ বিষয়ক সেমিনার

বড়লেখায় চাঞ্চল্যকর চুরির মামলার রহস্য উদ্ঘাটন; স্বর্ণালংকার ও নগদ টাকা উদ্ধারসহ গ্রেফতার ৬

ইঞ্জিনসহ ৩ বগি লাইনচ্যুত হয়ে চট্টগ্রাম-ঢাকা রেল যোগাযোগে বিঘ্ন, ভোগান্তিতে যাত্রীরা

ভাঙনের মুখে শত সংসারে মিলনের হাসি, নির্যাতিত নারীদের হাতে ৬৮ লাখ টাকা