ঢাকা রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬

খানাখন্দে বিপর্যস্ত রায়গঞ্জ উপজেলা পরিষদের প্রবেশ সড়ক, জনদুর্ভোগ চরমে


সাইদুল ইসলাম আবির, রায়গঞ্জ photo সাইদুল ইসলাম আবির, রায়গঞ্জ
প্রকাশিত: ১১-৬-২০২৬ বিকাল ৬:১৩

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলা পরিষদের প্রধান প্রবেশ সড়কটি দীর্ঘদিন ধরে খানাখন্দে বেহাল অবস্থায় পড়ে থাকায় চরম ভোগান্তিতে পড়েছেন স্থানীয় বাসিন্দা ও সেবা প্রত্যাশীরা। 
উপজেলা পরিষদ ও রায়গঞ্জ পৌর সভার বিভিন্ন দপ্তর, শিক্ষাপ্রতিষ্ঠান এবং পাশের কবরস্থান এলাকায় যাতায়াতের একমাত্র গুরুত্বপূর্ণ এই সড়কটি এখন ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে।
সরেজমিনে দেখা যায়, সড়কের বিভিন্ন অংশে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। সামান্য বৃষ্টিতেই এসব গর্তে পানি জমে যায়, ফলে রাস্তা ও গর্তের পার্থক্য বোঝা কঠিন হয়ে পড়ে। এতে মোটরসাইকেল, অটোরিকশা ও অন্যান্য যানবাহন প্রায়ই দুর্ঘটনার শিকার হচ্ছে এবং যাত্রীদের ভোগান্তি বেড়েই চলেছে।

স্থানীয়দের অভিযোগ, উপজেলার ব্যস্ততম এই সড়ক দিয়ে নিয়মিতভাবে বালু ও মাটিবাহী ড্রাম ট্রাক অতিরিক্ত গতিতে চলাচল করে। ভারী যানবাহনের অবাধ চলাচল এবং দীর্ঘদিন ধরে নিয়ন্ত্রণের অভাবে সড়কটির এই বেহাল দশা তৈরি হয়েছে। তারা আরও জানান, বিষয়টি একাধিকবার প্রশাসনকে জানানো হলেও এখন পর্যন্ত কোনো কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি।
স্থানীয় বাসিন্দা মো. আশিকুর রহমান প্লাবন বলেন, সড়কটি দীর্ঘদিন ধরে সংস্কার না হওয়ায় প্রতিদিন দুর্ভোগ পোহাতে হচ্ছে সাধারণ মানুষকে। সামান্য বৃষ্টিতেই গর্তে পানি জমে যায় এবং দুর্ঘটনার ঝুঁকি তৈরি হয়। দ্রুত সংস্কার ও ভারী যানবাহন নিয়ন্ত্রণের দাবি জানান তিনি।
শিক্ষার্থী মো. সিমান্ত তালুকদার বলেন, বিদ্যালয় ও অন্যান্য প্রয়োজনে প্রতিদিন এই সড়ক ব্যবহার করতে হয়। কিন্তু রাস্তার অবস্থা এতটাই খারাপ যে চলাচল করা অত্যন্ত কষ্টকর হয়ে পড়েছে। দ্রুত মেরামত না হলে শিক্ষার্থীসহ সাধারণ মানুষের দুর্ভোগ আরও বাড়বে বলে তিনি আশঙ্কা প্রকাশ করেন।
এ বিষয়ে রায়গঞ্জ উপজেলা প্রকৌশলী মো. রবিউল আলম বলেন, সড়কের বর্তমান অবস্থা সম্পর্কে তারা অবগত আছেন। প্রয়োজনীয় বরাদ্দ ও প্রশাসনিক প্রক্রিয়া সম্পন্ন করে দ্রুত সংস্কারকাজ শুরু করার উদ্যোগ নেওয়া হচ্ছে, যাতে জনসাধারণের ভোগান্তি কমে আসে।
স্থানীয়দের দাবি, গুরুত্বপূর্ণ এই সড়কটি দ্রুত সংস্কার ও ভারী যানবাহন নিয়ন্ত্রণ করা না হলে পরিস্থিতি আরও ভয়াবহ হতে পারে। তারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত হস্তক্ষেপ কামনা করেছেন।

Aminur / Aminur

মেঘনায় লঞ্চ থেকে পড়ে নিখোঁজ যাত্রীর মরদেহ উদ্ধার

ফটিকছড়িতে ভূজপুর থানা প্রশাসনের উদ্যোগে মাদকবিরোধী সমাবেশ ও র‍্যালি অনুষ্ঠিত

পৃথিবীর কোনো সরকার সাত মাসে এত জনবিচ্ছিন্ন হয়নি জুড়ীতে ডাকসুর ভিপি সাদেক কায়েম

নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটির শিক্ষার্থী মো: আজমুল হোসেনের রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত

নৈরাজ্যের প্রতিবাদে গাজীপুরে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ

টঙ্গী মিলগেট মাচিমপুর কো-অপারেটিভ সোসাইটির নির্বাচন সম্পন্ন : সভাপতি আবু সাকের, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম খান

লক্ষ্মীপুর ২ আসনের সংসদ সদস্য মোঃ আবুল খায়ের ভুইয়ার ৬০ কোটি টাকার সম্মতিপত্রের সন্ধান

কুড়িগ্রামে ইলেকট্রিশিয়ানদের নিয়ে এমইপির মতবিনিময় সভা

মাদারীপুরে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার- পরিচ্ছন্নতা অভিযান

শেরপুরে পুলিশ-ম্যাজিস্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত

রায়গঞ্জে মসজিদ-মন্দির, স্কুল ও কবরস্থানে ৩ শতাধিক গাছের চারা রোপণ

মেঘনায় নৌকা ডুবিতে নিখোঁজের দুই দিন পর ৩ ভাইবোনের মরদেহ উদ্ধার

নালিতাবাড়ী গোপালপুর বিটে বনভূমি দখল, গাছ কাটাসহ নানা অভিযোগ