নরসিংদীতে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য উৎপাদন, বেকারিকে ৬০ হাজার টাকা জরিমানা
নরসিংদীতে অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে বিএসটিআইয়ের লাইসেন্সবিহীন খাদ্যপণ্য উৎপাদন ও বিক্রির দায়ে একটি বেকারিকে ৬০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার দুপুরে সদর উপজেলার হাজীপুর এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট ইসরাত জাহান কেয়ার নির্দেশে এই অভিযানে নেতৃত্ব দেন নরসিংদীর সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. খালিদ হোসেন শিমুল।
অভিযান সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ওই বেকারিতে অভিযান চালিয়ে দেখা যায়, সেখানে কোনো ধরনের বৈধ লাইসেন্স ছাড়াই অস্বাস্থ্যকর পরিবেশে বিভিন্ন খাদ্যপণ্য তৈরি করা হচ্ছে।
এ সময় বিএসটিআইয়ের পরিদর্শক রাসেল প্রসিকিউশন দাখিল করলে 'ওজন ও পরিমাপ মানদণ্ড আইন, ২০১৮' অনুযায়ী ফ্যাক্টরি মালিককে ৬০ হাজার টাকা জরিমানা করা হয় এবং তা তাৎক্ষণিকভাবে আদায় করা হয়।
অভিযান পরিচালনাকারী ম্যাজিস্ট্রেট মো. খালিদ হোসেন শিমুল জানান, জনস্বাস্থ্যের নিরাপত্তার স্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। অভিযানে র্যাব ও আনসার বাহিনীর একটি যৌথ দল সার্বিক সহযোগিতা প্রদান করেন।
Aminur / Aminur
বেনাপোল বন্দরে কাস্টমসের নেই নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা
লোহাগড়ায় সার ডিলার নিয়োগ নিয়ে বিতর্ক, যুবলীগ নেতার নিয়োগ বাতিলের দাবিতে বিএনপির বিক্ষোভ
টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ
বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র্যালি
পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু
ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা
চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।
ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব
দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির
কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ
মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ