ঢাকা শনিবার, ১০ অক্টোবর, ২০২৬

টুঙ্গিপাড়ায় প্রান্তিক খামারিদের মাঝে ৬০০ হাঁসের বাচ্চা বিতরণ করল ব্র্যাক


টুঙ্গিপাড়া  প্রতিনিধি photo টুঙ্গিপাড়া প্রতিনিধি
প্রকাশিত: ১১-৬-২০২৬ বিকাল ৬:২০

গ্রামীণ পরিবারের পুষ্টি চাহিদা পূরণ ও অর্থনৈতিক স্বাবলম্বিতা বৃদ্ধির লক্ষ্যে গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলায় প্রান্তিক খামারিদের মাঝে বিনামূল্যে হাঁসের বাচ্চা বিতরণ করেছে ব্র্যাকের মাইক্রোফাইন্যান্স (দাবি) কর্মসূচি।
বৃহস্পতিবার (১১ জুন) দুপুরে উপজেলার গিমাডাঙ্গায় অবস্থিত ব্র্যাক কার্যালয়ে এ উপলক্ষে এক আলোচনা ও বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোপালগঞ্জ জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. গোবিন্দ চন্দ্র সরদার।
তিনি অংশগ্রহণকারীদের আধুনিক হাঁস পালন পদ্ধতি, রোগ প্রতিরোধে টিকাদান কার্যক্রম এবং এ খাতের সম্ভাবনা নিয়ে প্রশিক্ষণ দেন। একই সঙ্গে প্রান্তিক জনগোষ্ঠীর উন্নয়নে এ ধরনের উদ্যোগ গ্রহণ করায় ব্র্যাকের প্রশংসা করেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্র্যাকের গোপালগঞ্জ জেলা ব্যবস্থাপক মো. আব্দুর রহমান, টুঙ্গিপাড়া উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. প্রকাশ বিশ্বাস, ভেটেরিনারি সার্জন ডা. শিমুল কুমার প্রামানিকসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।
বক্তারা বলেন, স্বল্প পুঁজিতে হাঁস পালন গ্রামীণ জনগোষ্ঠীর জন্য একটি লাভজনক উদ্যোগ। এ ধরনের সহায়তা প্রান্তিক খামারিদের আয় বৃদ্ধি, কর্মসংস্থান সৃষ্টি এবং পরিবারের পুষ্টি চাহিদা পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
অনুষ্ঠান শেষে ৩০ জন উপকারভোগীর প্রত্যেককে ২০টি করে মোট ৬০০টি খাকি ক্যাম্পবেল জাতের হাঁসের বাচ্চা বিনামূল্যে বিতরণ করা হয়। হাঁসের বাচ্চা পেয়ে উপকারভোগীরা সন্তোষ প্রকাশ করেন এবং ব্র্যাকের এ উদ্যোগকে স্বাগত জানান।
ব্র্যাকের পক্ষ থেকে জানানো হয়, কৃষি ও প্রাণিসম্পদভিত্তিক আয়বর্ধক কার্যক্রম সম্প্রসারণের মাধ্যমে গ্রামীণ জনগোষ্ঠীর আর্থিক স্বাবলম্বিতা নিশ্চিত করতেই এ সহায়তা কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।

Aminur / Aminur

দুর্গাপূজা ঘিরে সম্প্রীতির আহ্বান, সাংবাদিকদের সঙ্গে কল্যাণ ফ্রন্টের মতবিনিময়

চাঁদপুরে দুই আড়তদারের জরিমানা, ইলিশ ও নিষিদ্ধ কারেন্টজাল জব্দ

কালকিনিতে ১৫০ পিস ইয়াবাসহ একাধিক মামলার আসামি গ্রেফতার

চাঁপাইনবাবগঞ্জে পদ্মা নদীতে তীব্র ভাঙন, ফসলী জমি ও বসতবাড়ি রক্ষায় বাঁধ নির্মাণের দাবিতে মানববন্ধন

চন্দনাইশে চুরি-ডাকাতি ও ছিনতাইয়ের দাপট: কিশোর গ্যাংয়ের উৎপাতে চরম নিরাপত্তাহীনতায় বাসিন্দারা

টুঙ্গিপাড়ায় ফ্যামিলি কার্ড বাস্তবায়নে ৫২ মাঠকর্মীকে প্রশিক্ষণ

অটোরিকশাচালক সুমনই তাজমিনকে ধর্ষণের পর শ্বাসরোধে হত্যা করেন

দৈনিক সকালের সময় নিউজের জেরে ভরাট হচ্ছে রাস্তা

বাগেরহাটে ৫ হাজার মিটার জাল ধ্বংস অবৈধ জাল বিক্রেতাকে অর্থদন্ড

টুঙ্গিপাড়ায় দুর্ঘটনার কবলে ঢাকাগামী বাস, হতাহত নেই

আধুনিকতার ছোঁয়ায় মার্বেলের নিখুঁত নিশানা আজ শুধুই স্মৃতি

কুড়িগ্রামে অধ্যক্ষ জমি ও টাকার বিনিময়ে চাকুরী দিলেন, অভিযোগ এলাকাবাসীর

ভূরুঙ্গামারী উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটি নিয়ে তৃণমূলে ক্ষোভ