ঢাকা বৃহষ্পতিবার, ১ অক্টোবর, ২০২৬

গোদাগাড়ীতে মাঠে কাজ করার সময় বজ্রপাতে নিহত ১, আহত ১


গোদাগাড়ী প্রতিনিধি  photo গোদাগাড়ী প্রতিনিধি
প্রকাশিত: ১১-৬-২০২৬ বিকাল ৬:২৯

রাজশাহীর গোদাগাড়ী উপজেলার মোহনপুর ইউনিয়নের হাটগোবিন্দপুর মাঠে কৃষি কাজ করার সময় বজ্রপাতে একজন নিহত ও একজন গুরুতর আহত হয়েছেন।
বৃহস্পতিবার (১১ জুন) সকাল আনুমানিক ১১ টার দিকে এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, মাঠে কাজ করার সময় হঠাৎ বজ্রপাত হলে দুইজন গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।
নিহত ব্যক্তি হলেন মোহনপুর ইউনিয়নের হাটগোবিন্দপুর গ্রামের তফিকুল ইসলামের ছেলে আবুল কালাম (৫২)। আহত হয়েছেন একই গ্রামের মৃত আমিরুদ্দিনের ছেলে মো. আমিনুল ইসলাম (৫০)। তাকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
গোদাগাড়ী মডেল থানার ওসি আতিকুর রহমান বলেন, “হাটগোবিন্দপুর এলাকায় মাঠে কাজ করার সময় বজ্রপাতে দুইজন আহত হন। তাদের হাসপাতালে নেওয়া হলে একজনকে চিকিৎসক মৃত ঘোষণা করেন। আহত অপর ব্যক্তিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বিষয়টি আমরা জেনেছি এবং প্রয়োজনীয় খোঁজখবর নেওয়া হচ্ছে।”
এ ঘটনায় হাটগোবিন্দপুর এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

Aminur / Aminur

‎আশুলিয়ায় ‘রাস্তার নামে’ ভূমি দখলের পাঁয়তারা, ইওনো'র কাছে ভুক্তভোগীর আবেদন

আদমদীঘিতে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত

এনএসআই কর্মকর্তার প্রভাবে মামলা প্রভাবিত, অভিযোগ স্বেচ্ছাসেবক দল নেতার

আন্তর্জাতিক প্রবীণ দিবসে পটুয়াখালীতে র‌্যালি ও আলোচনা সভা

নাচোলে জরাজীর্ণ সড়ক পরিদর্শন, দ্রুত সংস্কারের আশ্বাস মেয়র প্রার্থী মনিরুল ইসলাম

ভূঞাপুরে ১৯৯৬ সালের চর গাবসারা মৌজার জরিপ বহালের দাবিতে সংবাদ সম্মেলন

পিরোজপুরে রিকের আয়োজনে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালন

গোপালগঞ্জে আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

নিয়মবহির্ভূত দায়িত্বের অবসান, মোহনগঞ্জে ১১ স্কুলে ভারপ্রাপ্ত প্রধান পদে রদবদল

ধনবাড়ী সরকারি কলেজে আন্তঃহাউস ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

‎ত্রিশালে কর্মকর্তা-কর্মচারীদের সাথে এমপির মতবিনিময়

জিয়ানগরে আন্তর্জাতিক প্রবীন দিবস উদ্যাপিত

লাকসামে প্রতিমা তৈরিতে ব্যস্ত মৃৎ শিল্পীরা