নড়াইলে সিন্ডিকেট ছাড়াই খাদ্য গুদামে সরাসরি ধান বিক্রি করতে পারছেন কৃষকরা
নড়াইলে সিন্ডিকেট ছাড়াই খাদ্য গুদামে সরাসরি ধান বিক্রি করতে সক্ষম হচ্ছেন কৃষকরা।উপজেলা প্রশাসন ও খাদ্য বিভাগের নিয়মিত তদারকির কারণে লটারিতে নির্বাচিত কৃষকরা খাদ্য গুদামে এসে ধান বিক্রি করতে পারছেন।বাজার দর থেকে সরকারিভাবে ধানের দাম বেশি পাওয়ায় লাভবান হচ্ছেন প্রান্তিক চাষীরা।
নড়াইল সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা টি.এম. রাহসিন কবির জানান,লটারীতে নির্বাচিত প্রকৃত কৃষকদের কাছ থেকে ধান ক্রয় করা হচ্ছে। ধান ক্রয়ে যাতে সিন্ডিকেট না হয় সে ব্যাপারে প্রশাসনের মাধ্যমে মনিটরিং করা হচ্ছে।তিনি আরও বলেন, ‘আমরা চাই প্রকৃত কৃষকরাই যেন তাদের কষ্টের ফসল সরকারের কাছে উপযুক্ত দাম দিয়ে বিক্রি করতে পারেন। এ ক্ষেত্রে কোনো সিন্ডিকেট কিংবা মধ্যস্বত্বভোগীকে বরদাস্ত করা হবে না। এ ধরনের কোনো ঘটনা ঘটলে ব্যবস্থা গ্রহণ করা হবে।’
নড়াইল সদর উপজেলা খাদ্য নিয়ন্ত্রক খোন্দকার তাজউদ্দিন আহমেদ বলেন, চলতি মৌসুমে নড়াইল সদর উপজেলায় বোরো ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ২ হাজার ৪শ’৩০ মেট্রিক টন। সরকারিভাবে খাদ্য গুদামে গিয়ে ধান বিক্রির জন্য লটারির মাধ্যমে উপজেলার ১৩টি ইউনিয়ন ও ১টি পৌরসভায় মোট ৮শ’ ১২জন কৃষক নির্বাচিত হয়েছেন। একজন কৃষকের কাছ থেকে সর্বোচ্চ ৩ মেট্রিক টন ধান সংগ্রহ করা হবে। প্রতি কেজি ৩৬ টাকা দরে সরকারি খাদ্য গুদামে নির্বাচিত কৃষকরা ধান বিক্রি করতে পারবেন।এছাড়া তালিকাভূক্ত ১৯ জন মিল মালিকের কাছ থেকে ২হাজার ৫১২ মেট্রিক টন সিদ্ধ চাল কেনা হবে।প্রতিকেজি সিদ্ধ চালের মূল্য নির্ধারণ করা হয়েছে ৪৯ টাকা।বুধবার (১০ জুন) পর্যন্ত এ উপজেলায় ২৮৫ মেট্রিক টন ধান এবং ১হাজার ১শ’৪৪ মেট্রিক টন চাল সংগ্রহ করা হয়েছে বলে তিনি জানান। সংগ্রহ অভিযান চলবে আগামি ৩১ আগষ্ট পর্যন্ত।
নড়াইল সদর উপজেলা খাদ্য গোডাউনের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: আহসান কবীর বলেন, লটারির মাধ্যমে কৃষক নির্বাচন করায় সরকারি গোডাউনে ধান বিক্রিতে কোনো ধরনের স্বজনপ্রীতি বা মধ্যস্বত্বভোগীদের হস্তক্ষেপের কোনো সুযোগ নেই।সরকারি নীতিমালা মেনে স্বচ্ছ প্রক্রিয়ার মাধ্যমে বোরো ধান ও চাল সংগ্রহ অভিযান সম্পন্ন করা হবে। প্রকৃত কৃষকরা ন্যায্যমূল্যে তাদের উৎপাদিত ধান ও মিল মালিকরা চাল সরকারি গোডাউনে এসে সরাসরি বিক্রি করতে পারছেন বলে তিনি জানান।
Aminur / Aminur
গণভোটের বিরুদ্ধে গিয়ে বিএনপি শেখ হাসিনার সংবিধান বাস্তবায়নে কাজ করছেঃ নাসীরুদ্দীন পাটওয়ারী
আটঘর-কুড়িয়ানা পেয়ারা বাগানে পর্যটকের ঢল
পিকআপ নিয়ে করত চুরি-ডাকাতি; আন্ত:জেলা চক্রের ৩সদস্য গ্রেপ্তার
অভয়নগরে মানসিকভাবে অসুস্থ যুবক নিখোঁজ, থানায় জিডি
পেকুয়ার রাজাখালীতে দুই দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প সম্পন্ন
নওয়াপাড়ায় বিসমিল্লাহ হোটেলের বিরুদ্ধে নিম্নমানের খাবার ও অতিরিক্ত বিল আদায়ের অভিযোগ
ভোলায় এনসিওর লেক সিটির গাছ পড়ে ১ জন নিহত
গজারিয়ায় গ্রীন হ্যাভেন আইডিয়াল স্কুলে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবিধান
নাগেশ্বরীতে ২শত ৪৩জন শিক্ষার্থীকে সংবর্ধনা দিলো এম.পি
রাণীশংকৈল হাসপাতালে সাপে কাটা রোগীর নেই অ্যান্টিভেনম, দুশ্চিন্তায় এলাকাবাসী
নবীনগরে পলিটেকনিকের মেধা তালিকায় ‘এ প্লাস’ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা
আদমদীঘিতে মাদকসহ আটক চার মাদক কাবারির জেল-জরিমানা