ঢাকা শনিবার, ১০ অক্টোবর, ২০২৬

মুরাদনগরে গ্রাম আদালতগুলো সক্রিয় করতে সমন্বিত কর্মশালা অনুষ্ঠিত


মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি photo মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি
প্রকাশিত: ১১-৬-২০২৬ বিকাল ৬:৩২

"অল্প সময়ে, স্বল্প খরচে, সঠিক বিচার পেতে চলো যাই গ্রাম আদালতে" এই স্লোগান কে সামনে রেখে  কুমিল্লার মুরাদনগর উপজেলায় গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে স্থানীয় সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানসমূহের অংশগ্রহণে সমন্বিত পরিকল্পনা প্রণয়ন বিষয়ক এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বাংলাদেশ গ্রাম আদালত সক্রিয় করণ তৃতীয় পর্যায়ে প্রকল্প স্থানীয় সরকার, পল্লীউন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের অধীনে বৃহস্পতিবার (১১ জুন) উপজেলা প্রশাসনের আয়োজনে সকাল থেকে দুপুর পর্যন্ত উপজেলা অডিটোরিয়ামে এই কর্মশালা অনুষ্ঠিত হয়।
কর্মশালায় প্রধান অতিথির বক্তব্য রাখেন মুরাদনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবিএম সারোয়ার রাব্বি। তিনি বলেন, গ্রাম আদালত হলো স্থানীয় পর্যায়ে ন্যায়বিচার নিশ্চিত করার একটি কার্যকর মাধ্যম। এটি মানুষের সময় ও অর্থ দুটোই সাশ্রয় করে। জনগণের মধ্যে সচেতনতা বৃদ্ধি পেলে অনেক বিরোধ স্থানীয়ভাবে দ্রুত ও শান্তিপূর্ণভাবে নিষ্পত্তি করা সম্ভব হবে, ফলে উচ্চ আদালতের ওপর মামলার চাপও কমবে।
তিনি আরও বলেন, গ্রাম আদালতের কার্যক্রমকে আরও গতিশীল করতে সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানগুলোর সমন্বিত উদ্যোগ অত্যন্ত জরুরি। সকলের সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে এই সেবাকে সাধারণ মানুষের দোরগোড়ায় আরও কার্যকরভাবে পৌঁছে দিতে হবে।
এসময় আরো বক্তব্য রাখেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাকিব হাছান খাঁন, সমাজসেবা কর্মকর্তা বরুণচন্দ্র দে, মুরাদনগর থানার সেকেন্ড অফিসার এসআই আব্দুল্লাহ আল মাসুদ, মহিলা বিষয়ক কর্মকর্তা আব্দুল আউয়াল, সাংবাদিক বেলাল উদ্দিন আহাম্মদ, গ্রাম আদালত সক্রিয়করণ প্রকল্পের জেলা জেলা ব্যবস্থাপক নির্মল রায় সহ সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ।
বক্তারা বলেন, গ্রাম আদালত সাধারণ মানুষের দোরগোড়ায় দ্রুত, সহজ এবং স্বল্প ব্যয়ে বিচারসেবা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। তিন লক্ষ টাকা পর্যন্ত দেওয়ানি ও ফৌজদারি মামলা গ্রাম আদালতে নিষ্পত্তি করা যায়। এছাড়া অস্থাবর সম্পত্তি পুনরুদ্ধার, স্থাবর সম্পত্তি দখল সংক্রান্ত বিরোধ, চুরি, কলহ, মারামারি এবং স্ত্রীর ভরণপোষণ সংক্রান্ত বিভিন্ন বিরোধ নিষ্পত্তির সুযোগ রয়েছে।
পরিসংখ্যান অনুযায়ী,  মুরাদনগর উপজেলার ২২টি ইউনিয়নে ফেব্রুয়ারি ২০২২ থেকে  মার্চ ২০২৬ পর্যন্ত মোট ১১৫৫টি মামলা গ্রহণ করা হয়েছে। এর মধ্যে নিষ্পত্তি হয়েছে ৯০.৮২%। সে অনুযায়ী মামলা নিষ্পত্তি হয়েছে ১৪৯ টি। এর মধ্যে উচ্চ আদালত থেকে প্রেরিত মামলার সংখ্যা ১৩৬টি।

Aminur / Aminur

দুর্গাপূজা ঘিরে সম্প্রীতির আহ্বান, সাংবাদিকদের সঙ্গে কল্যাণ ফ্রন্টের মতবিনিময়

চাঁদপুরে দুই আড়তদারের জরিমানা, ইলিশ ও নিষিদ্ধ কারেন্টজাল জব্দ

কালকিনিতে ১৫০ পিস ইয়াবাসহ একাধিক মামলার আসামি গ্রেফতার

চাঁপাইনবাবগঞ্জে পদ্মা নদীতে তীব্র ভাঙন, ফসলী জমি ও বসতবাড়ি রক্ষায় বাঁধ নির্মাণের দাবিতে মানববন্ধন

চন্দনাইশে চুরি-ডাকাতি ও ছিনতাইয়ের দাপট: কিশোর গ্যাংয়ের উৎপাতে চরম নিরাপত্তাহীনতায় বাসিন্দারা

টুঙ্গিপাড়ায় ফ্যামিলি কার্ড বাস্তবায়নে ৫২ মাঠকর্মীকে প্রশিক্ষণ

অটোরিকশাচালক সুমনই তাজমিনকে ধর্ষণের পর শ্বাসরোধে হত্যা করেন

দৈনিক সকালের সময় নিউজের জেরে ভরাট হচ্ছে রাস্তা

বাগেরহাটে ৫ হাজার মিটার জাল ধ্বংস অবৈধ জাল বিক্রেতাকে অর্থদন্ড

টুঙ্গিপাড়ায় দুর্ঘটনার কবলে ঢাকাগামী বাস, হতাহত নেই

আধুনিকতার ছোঁয়ায় মার্বেলের নিখুঁত নিশানা আজ শুধুই স্মৃতি

কুড়িগ্রামে অধ্যক্ষ জমি ও টাকার বিনিময়ে চাকুরী দিলেন, অভিযোগ এলাকাবাসীর

ভূরুঙ্গামারী উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটি নিয়ে তৃণমূলে ক্ষোভ