বালাগঞ্জ সরকারি কলেজে উজ্জীবন প্রকাশনা উৎসব
সিলেটের বালাগঞ্জ সরকারী কলেজে উজ্জীবন ম্যাগাজিনের প্রকাশনা উৎসব বৃহস্পতিবার দুপুরে কলেজ হল রুমে অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতিত্ব করেন কলেজ অধ্যক্ষ ছুরাব আলী। কলেজের প্রভাষক অহি আলম রেজা ও বুলবুল আহমেদ'র যৌথ সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিলেট মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের এর পরিচালক প্রফেসর ড. মোঃ দিদার চৌধুরী। অনুষ্টানে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন সিলেট মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের এর উপ পরিচালক ড. আব্দুল কাদির, গোয়ালা সরকারী মহিলা কলেজ অধ্যক্ষ আব্দুল মুকিত আজাদ, অধ্যাপক ও কবি বাছিত ইবনে হাবিব, নলেজ হারবাল স্কুল এন্ড কলেজ অধ্যক্ষ ও কবি নাজমুল আনসারি, সাবেক সেনা কর্মকর্তা, বিশিষ্ট শিক্ষানুরাগী এ এস এম আনোয়ারুল ইসলাম, কলেজ সাবেক অধ্যক্ষ পার্থ সারথী চৌধুরী, হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ বালাগঞ্জ উপজেলা সভাপতি ডাঃ পবিত্র রঞ্জন বনিক, বালাগঞ্জ বাজার বনিক সমিতির সভাপতি মোঃ মকবুল মিয়া, বালাগঞ্জ ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক আলা উদ্দিন রিপন, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি সাধারণ সম্পাদক শাহাব উদ্দিন শাহিন, সাংবাদিক মুহিব হাসান, সাইফুল এ রেফুল, জাকির হোসেন, সাবেক ছাত্র মাসুক মিয়া, আমির আলী সহ প্রমুখ। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন ম্যাগাজিন প্রকাশনা পরিষদ এর সম্পাদক অমিতা রানী দাস। এ সময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজ শিক্ষক প্রনয় কুমার পাল, অবিনাশ আচার্য্য, সঞ্জিব কান্তি ধর, সাথী রানী দাস, ইমরুল কায়েস মৃধা, আকরাম হোসেন, অশোক রঞ্জন তালুকদার, তজম্মুল আলী, ফয়জুল ইসলাম মাসুক, নন্দা দে, ফয়জুল ইসলাম মাসুক, বিধান সিকদার, আসলাম আলী, বিজয় কৃষ্ণদেব, কৃষ্ণা দেব, সাথী রানী দাস, মিহির রঞ্জন তালুকদার, নুর মিয়, সুয়েবুর রহমান। পবিত্র কোরআন তেলাওয়াত করেন শিক্ষার্থী হুমায়ুন হোসেন রাহী, গীতা পাঠ করেন অর্চিত সায়ান্ত। বালাগঞ্জ সরকারী কলেজের ম্যাগাজিন উজ্জীবন প্রকাশনা উৎসব কে কেন্দ্র কলেজ ক্যাম্পাস মুখরিত হয় স্থানীয় কবি, সাহিত্যিক, লেখক, সাংবাদিক, সুধীজন, অভিভাবক, ও ছাত্র ছাত্রীদের মিলন মেলায়। চলে দিনব্যাপী সাহিত্য আড্ডায়। বক্তারা বলেন, এ প্রকাশনা কেবল কলেজের ইতিহাস নয় বরং গোটা বালাগঞ্জের জন্য একটি দলিল। যা ভবিষ্যৎ প্রজন্মের কাজে লাগবে।
উল্লেখ্য, বালাগঞ্জ কলেজ নিয়ে এ পর্যন্ত ৫টি সংকলন ও ম্যাগাজিন প্রকাশিত হয়েছে। ৪ অক্টোবর ১৯৯৩, শুভ উদ্বোধন প্রকাশ করেন মহি উদ্দিন শীরু, মোস্তাকুর রহমান মফুর, এম. আর. আনাম মুকুল, শান্তিব্রত চৌধুরী, শাহাব উদ্দিন শাহিন। আগষ্ট ১৯৯৬ইং কুশিয়ারা তীরের বিদ্যাপীঠ প্রকাশ করেন ছুরাব আলী, শাহাব উদ্দিন শাহিন। নভেম্বর ১৯৯৭ইং স্মারক-১, প্রকাশ করেন মহি উদ্দিন শীরু, মোস্তাকুর রহমান মফুর, শাহাব উদ্দিন শাহিন| আগষ্ট ২০০৫ইং স্মারক-২, প্রকাশ করেন মহি উদ্দিন শীরু, মোস্তাকুর রহমান মফুর, শাহাব উদ্দিন শাহিন। জুন ২০২৬ উজ্জীবন প্রকাশ করেন ছুরাব আলী, অমিতা রানী দাস, অবিনাশ আচার্য্য, অহি আলম মোঃ রেজা, বুলবুল আহমদ, মিহির রঞ্জন তালুকদার। পুনাঙ্গ রঙিন ম্যাগাজিন উজ্জীবন এ কলেজের ইতিহাস সহ নানা তথ্য ও লেখা প্রকাশ করা হয়েছে।
Aminur / Aminur
সিলেটে পুলিশের ধাওয়ার মুখে সুরমায় ঝাঁপ, প্রাণ গেল ৫৮ বছর বয়সী ব্যক্তির
মান্দায় তীব্র সার সংকটে কৃষকদের মহাসড়ক অবরোধ
সখীপুরে ধানক্ষেত থেকে নিরাপত্তাকর্মীর মরদেহ উদ্ধার
সিলেটের মাজার এলাকা থেকে কুমিল্লার নিখোঁজ ৪ শিক্ষার্থী উদ্ধার
আদমদীঘিতে ৫ মাদক কারবারির জেল-জরিমানা
সিংড়ায় সার পেতে কৃষকদের ভোগান্তি, দীর্ঘ লাইন
জিয়ানগরে পল্লী চিকিৎসক দলের সদস্য সচিব সহ দুজনকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা
জুড়ীতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিক্ষোভ মিছিল স্বেচাসেবক লীগ নেতা গ্রেফতার
ফুটপাত দখল মুক্ত করতে কোনাবাড়িতে জিসিসির উচ্ছেদ অভিযান
তেঁতুলিয়ায় ঢাকঢোল পিটিয়ে জমির দখল বুঝিয়ে দিলো আদালত
স্কাউটিংয়ে খুলনা অঞ্চলের শ্রেষ্ঠ উপজেলা অভয়নগর, সংবর্ধিত ইউএনও
রায়গঞ্জে নতুন ইউনিয় নয় পুরাতন ইউপিতেই থাকতে চান নাগরিকেরা, প্রতিবাদে গণ সাক্ষর ও সভা অনুষ্ঠিত