মাগুরা জেলা কারাগারে গাঁজাসহ দর্শনার্থী আটক, মোবাইল কোর্টে ৪ মাসের কারাদণ্ড
মাগুরা জেলা কারাগারে দর্শনার্থী হিসেবে আসা এক ব্যক্তির কাছ থেকে
আনুমানিক ৫০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাকে ৪ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে।
কারাগার সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (১১ জুন) সকাল প্রায় ১১টায় মাগুরা জেলা কারাগারের আরপি (রিসেপশন) গেটে তল্লাশি কার্যক্রম পরিচালনার সময় কর্তব্যরত কারারক্ষী নং-৪২৩২৬ মো. রফিকুল ইসলাম দর্শনার্থী মো. দবির মোল্লার দেহ তল্লাশি করেন। এ সময় তার পরিধেয় জিন্স প্যান্টের বাম পকেটে সুকৌশলে লুকানো অবস্থায় আনুমানিক ৫০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।ঘটনার পর বিষয়টি তাৎক্ষণিকভাবে জেল সুপার শেখ মো. মহিউদ্দিন হায়দার বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট কে বিষয় টি অবহিত করেন --- এটা ম্যাজিস্ট্রেটকে অবহিত করা হলে তাঁর নির্দেশে একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের (ডিএনসি) সদস্যরা কারাফটকে উপস্থিত হন। পরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে নির্বাহী ম্যাজিস্ট্রেট আমিনুল ইসলাম মাদকদ্রব্য বহনের অপরাধে মো. দবির মোল্লাকে ৪ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।
আটক দবির মোল্লা মাগুরা সদর উপজেলার জুইতারা গ্রামের বাসিন্দা। তাঁর পিতা মোতালেব মোল্লা। তিনি কারাগারে আটক থাকা তাঁর স্ত্রী তন্বী খাতুনের সঙ্গে সাক্ষাৎ করতে কারাগারে এসেছিলেন।কারা কর্তৃপক্ষ জানায়, তন্বী খাতুনও মাদক মামলায় গ্রেপ্তার হয়ে গত ৯ জুন ২০২৬ তারিখে মাগুরা জেলা কারাগারে আটক হন। তিনি মাগুরা সদর উপজেলার জুইতারা গ্রামের বাসিন্দা এবং মো. দবির মোল্লার স্ত্রী।কারা প্রশাসন জানিয়েছে, কারাগারের নিরাপত্তা ও মাদকমুক্ত পরিবেশ নিশ্চিত করতে নিয়মিত তল্লাশি কার্যক্রম অব্যাহত রয়েছে।
এমএসএম / এমএসএম
বেনাপোল বন্দরে কাস্টমসের নেই নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা
লোহাগড়ায় সার ডিলার নিয়োগ নিয়ে বিতর্ক, যুবলীগ নেতার নিয়োগ বাতিলের দাবিতে বিএনপির বিক্ষোভ
টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ
বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র্যালি
পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু
ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা
চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।
ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব
দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির
কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ
মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ