ঢাকা মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬

মাগুরা জেলা কারাগারে গাঁজাসহ দর্শনার্থী আটক, ৪ মাসের কারাদণ্ড


মাগুরা প্রতিনিধি photo মাগুরা প্রতিনিধি
প্রকাশিত: ১১-৬-২০২৬ বিকাল ৭:৭

মাগুরা জেলা কারাগারে আটক স্ত্রীর সঙ্গে দেখা করতে এসে গাঁজাসহ মো. দবির মোল্লা নামের এক দর্শনার্থী আটক হয়েছেন। পরে ঘটনা স্থলেই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাঁকে ৪ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার (১১ জুন) সকাল আনুমানিক ১১টার দিকে মাগুরা জেলা কারাগারের আরপি (রিসেপশন) গেটে এ ঘটনা ঘটে। সাজাপ্রাপ্ত দবির মোল্লা মাগুরা সদর উপজেলার জুইতারা গ্রামের মোতালেব মোল্লার ছেলে।
কারাগার সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকালে মাগুরা জেলা কারাগারের প্রধান ফটকে তল্লাশি কার্যক্রম পরিচালনার সময় কর্তব্যরত কারারক্ষী মো. রফিকুল ইসলাম দর্শনার্থী দবির মোল্লার দেহ তল্লাশি করেন। এ সময় তাঁর জিন্স প্যান্টের বাম পকেট থেকে সুকৌশলে লুকানো অবস্থায় আনুমানিক ৫০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। তিনি কারাগারে মাদক মামলায় আটক থাকা তাঁর স্ত্রী তন্বী খাতুনের সঙ্গে সাক্ষাৎ করতে এসেছিলেন। উল্লেখ্য, তাঁর স্ত্রী তন্বী খাতুনও মাদক মামলায় গ্রেপ্তার হয়ে গত ৯ জুন থেকে মাগুরা জেলা কারাগারে বন্দি রয়েছেন।
গাঁজা উদ্ধারের পর জেল সুপার শেখ মো. মহিউদ্দিন হায়দার তাৎক্ষণিকভাবে বিষয়টি বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেটকে অবহিত করেন। জেলা ম্যাজিস্ট্রেটের নির্দেশে নির্বাহী ম্যাজিস্ট্রেট আমিনুল ইসলাম ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের (ডিএনসি) সদস্যরা কারাফটকে উপস্থিত হন। পরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে মাদকদ্রব্য বহনের অপরাধে দবির মোল্লাকে ৪ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট। কারা প্রশাসন জানিয়েছে, কারাগারের নিরাপত্তা ও মাদকমুক্ত পরিবেশ নিশ্চিত করতে এ ধরনের কঠোর তল্লাশি কার্যক্রম সর্বদা অব্যাহত থাকবে।

Aminur / Aminur

জয়পুরহাটে শিশু অধিকার দিবস ও শিশু মেলা-২০২৬ উদ্বোধন

‎সাভারে ওএমএস অনিয়ম অনুসন্ধানে গিয়ে হামলার শিকার ৪ সাংবাদিক, মিথ্যা মামলায় জেলের অভিযোগ

আদমদীঘিতে বিভিন্ন মামলায় নারীসহ তিনজন গ্রেফতার

পটুয়াখালীতে শুল্ক ফাঁকি দিয়ে আনা ২১ টন ভারতীয় জিরাসহ কার্গো বোট জব্দ

সখীপুরে স্বামী ও দেবরের নির্যাতনের শিকার গৃহবধূর সংবাদ সম্মেলন

সুনামগঞ্জে শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী ও শিশু সপ্তাহ উদযাপিত: প্রধানমন্ত্রীর উদ্বোধনী ভাষণ উপভোগ

ধুনটে ঔষধ সেবনের পর মাদ্রাসাছাত্রীর মৃত্যু

ধামইরহাটে আদালতের রায় অমান্য করে বসতবাড়িতে হামলা ও হয়রানীর বিরুদ্ধে ভুক্তভুগির সংবাদ সম্মেলন

পটিয়ার চক্রশালা কৃষি উচ্চ বিদ্যালয়ের আইসিটি ল্যাবে চুরি

মোহনগঞ্জে মাদক সেবনের দায়ে ৬ জনের কারাদণ্ড

নওগাঁয় ড্রিল মেশিন দিয়ে মাথা ফুটো করে হত্যা, আসামির যাবজ্জীবন

কালিহাতীতে চীন থেকে আমদানিকৃত ব্যতিক্রমী পণ্যের সমাহার নিয়ে ‘নিও চায়না মার্ট’

পাবনায় নিখোঁজের একদিন পর হলুদ ক্ষেত থেকে ব্যবসায়ীর আগুনে ঝলসানো লাশ উদ্ধার