নাচোল-আমনুরা সড়কে ভুটভুটি দুর্ঘটনা: চালক নিহত
চাঁপাইনবাবগঞ্জের নাচোল-আমনুরা সড়কে ভুটভুটি (স্থানীয়ভাবে ব্যবহৃত ইঞ্জিনচালিত যান) দুর্ঘটনায় আনজারুল ইসলাম (৪০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১১ জুন) দুপুর আনুমানিক ২টার দিকে নাচোল উপজেলার নেজামপুর ইউনিয়নের ফুলকুঁড়ি বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আনজারুল ইসলাম চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার মহারাজপুর গ্রামের মো. আফজুলের ছেলে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আনজারুল ইসলাম নাচোল থেকে চাঁপাইনবাবগঞ্জের উদ্দেশে ভুটভুটি চালিয়ে যাচ্ছিলেন। পথে ফুলকুঁড়ি বাজার এলাকায় পৌঁছালে তিনি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে একটি গাছের সঙ্গে সজোরে ধাক্কা দেন। এতে তিনি গুরুতর আহত হন। খবর পেয়ে নাচোল ফায়ার সার্ভিস ও থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহত অবস্থায় তাকে উদ্ধার করে নাচোল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন। নাচোল থানার অফিসার ইনচার্জ (ওসি) সুকোমল দেবনাথ দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে মরদেহ নিহতের পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
Aminur / Aminur
সাভারে ছাত্র হত্যা মামলায় দুই চাচাতো ভাইয়ের নাম, পরিবারের দাবি ‘জমি বিরোধের জের’
দুই কিডনি নষ্ট, চিকিৎসায় ৫ লাখ টাকা প্রয়োজন শিশু সাফিয়ার
হাসিনা আসুক, তবে বিশৃঙ্খলা করলে দাঁতভাঙা জবাব দেওয়া হবে’ : নিতাই রায় চৌধুরী
পঞ্চগড়ে আমন ধানে পোকার আক্রমণ, বাড়ছে উৎপাদন খরচ; লোকসানের শঙ্কায় কৃষক
চাঁদপুরে পিকআপভ্যান-ছয় চাকার গাড়ির সংঘর্ষ, তরুণ নিহত
শরণখোলায় গ্রাহকদের ৫ কোটি টাকা নিয়ে এজেন্ট ব্যাংক পরিচালক উধাও
প্রেসিডেন্ট’স স্কাউট অ্যাওয়ার্ড : ক্ষেত্রনাথ বিশ্বাস উচ্চ বিদ্যালয়ের ৫ শিক্ষার্থী
কবিরহাট পৌরসভার প্রথম নারী মেয়র প্রার্থী নূর জাহান গাজীর মৃত্যু
বাংলাদেশের প্রতিটি ঘরে ঘরে কর্মসংস্থান সৃষ্টি করতে চায় এই সরকার, ভোলায় - প্রতিমন্ত্রী আমিনুল হক
নেত্রকোণার কেন্দুয়ায় খুনের মামলার আসামি চারদিন পার হলেও গ্রেপ্তার হয়নি কেউ
পরীক্ষা ব্যবস্থা ডিজিটালাইজেশনে একিউএ গ্লোবালের সঙ্গে এনইউ'র চুক্তি
মেয়াদোত্তীর্ণ ও নকল ওষুধ, টুঙ্গিপাড়ায় দুই ফার্মেসিকে ২৫ হাজার টাকা জরিমানা