কমলগঞ্জে শিক্ষার্থী মীমের মৃত্যুর সুষ্ঠু তদন্ত ও শাস্তির দাবিতে মানববন্ধন
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার মাধবপুর উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী মীম আক্তারের মৃত্যুর ঘটনায় সুষ্ঠু তদন্ত ও দায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১১ জুন) সকাল ১১টায় বিদ্যালয়ের সম্মুখে ভানুগাছ-ধলই সীমান্ত সড়কে আয়োজিত মানববন্ধনে বিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক ও স্থানীয় বাসিন্দাসহ শত শত মানুষ অংশ নেন।
স্থানীয় সূত্রে জানা যায়, গত ২২ মে মাধবপুর উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী মীম আক্তার আত্মহত্যা করে। এলাকাবাসীর অভিযোগ, একই এলাকার সানোয়ার হোসেন নামের এক যুবকের দীর্ঘদিনের উত্ত্যক্ত ও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছবি ছড়িয়ে দেওয়ার ঘটনায় মানসিকভাবে বিপর্যস্ত হয়ে মীম আত্মহত্যা করতে বাধ্য হয়। এই দাবির মুখে কোরবানির ঈদের আগের দিন অভিযুক্ত যুবকের বাবাকে কমলগঞ্জ থানা পুলিশ আটক করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে এবং তিনি বর্তমানে কারাগারে রয়েছেন।
মানববন্ধনে বক্তারা বলেন, একজন শিক্ষার্থীর এমন করুণ মৃত্যু পুরো এলাকাকে শোকাহত করেছে। তাঁরা দ্রুত তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদ্ঘাটন এবং দোষীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. কমর উদ্দিন বলেন, “বিষয়টি তদন্তাধীন রয়েছে। তদন্তে অভিযোগের সত্যতা পাওয়া গেলে আইন মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।” কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আসাদুজ্জামান বলেন, “বিষয়টি অত্যন্ত মর্মান্তিক। আমরা এ বিষয়ে জেলা পুলিশ সুপার (এসপি) এবং কমলগঞ্জ থানার ওসির সঙ্গে কথা বলেছি। তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”
Aminur / Aminur
বেনাপোল বন্দরে কাস্টমসের নেই নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা
লোহাগড়ায় সার ডিলার নিয়োগ নিয়ে বিতর্ক, যুবলীগ নেতার নিয়োগ বাতিলের দাবিতে বিএনপির বিক্ষোভ
টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ
বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র্যালি
পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু
ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা
চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।
ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব
দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির
কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ
মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ