ঢাকা শুক্রবার, ২১ আগস্ট, ২০২৬

জিয়াউর রহমান সংবাদপত্রের স্বাধীনতা বাক স্বাধীনতা নিশ্চিত করেন: মাশুক


আরাফাত হাসান, মাদারীপুর photo আরাফাত হাসান, মাদারীপুর
প্রকাশিত: ১১-৬-২০২৬ বিকাল ৭:২১

মাদারীপুর জেলা পরিষদের প্রশাসক ও কেন্দ্রীয় বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক খোন্দকার মাশুকুর রহমান মাশুক বলেছেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সংবাদপত্রের স্বাধীনতা বাক স্বাধীনতা নিশ্চিত করেন। বাকশালের আদেশে বন্ধ সংবাদপত্র খুলে দেন। প্রেস কাউন্সিল চালু করেন।গণমাধ্যম ইনস্টিটিউট এবং সাংবাদিক আবাসন চালু করেন। তিনি বৃহস্পতিবার (১১ জুন) দুপুরে জেলা পরিষদের সম্মেলন কক্ষে মাদারীপুর জেলায় কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় একথা বলেন। 
তিনি আরো বলেন, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া সাংবাদিক বান্ধব বিভিন্ন ইতিবাচক পদক্ষেপ নিয়েছিলেন। বাংলাদেশের বেসরকারি টেলিভিশন লাইসেন্স সম্প্রচার উন্মুক্ত করা এবং পেশাগত দাবি পুরণ করা। সেই ধারাবাহিকতায় কাজ করে যাচ্ছে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের বর্তমান সরকার। বিএনপি ঘোষিত রাষ্ট্রকাঠামো মেরামত ৩১ দফায় রয়েছে স্বাধীন সাংবাদিকতা, গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে একটি মিডিয়া কমিশন গঠনের ঘোষণা রয়েছে। বর্তমানে মিডিয়ার সর্বোচ্চ স্বাধীনতা রয়েছে। 
খোন্দকার মাশুকুর রহমান মাশুক আরো বলেন,আপনাদের লেখনী ও বস্তুনিষ্ঠ সংবাদ সমাজের আয়না। আপনারা যেকোনো পরিস্থিতিতে সত্য উন্মোচনের মাধ্যমে গণতান্ত্রিক মূল্যবোধ ও সমাজের প্রতিচ্ছবি তুলে ধরেন। পেশাগত দায়িত্ব পালনে আপনাদের অসীম সাহসিকতা প্রশংসনীয়। আশা করি, ভবিষ্যতেও আপনারা নিরপেক্ষতা ও দায়িত্বশীলতার সাথে দেশ ও জাতির কল্যাণে কাজ করে যাবেন।

Aminur / Aminur

মাগুরায় দুই মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ২, গুরুতর আহত নারী

জিয়ানগরের খায়েরহাট বাজারে অবৈধ স্থাপনা উচ্ছেদ

ধুনটের চৌকিবাড়ীতে গোলাম মাহবুব প্যারিসের সুস্থতা কামনায় দোয়া মাহফিল

পেকুয়ায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দিল ছাত্রদল

পিরোজপুরের কাউখালীতে টহল শেষে ফেরার পথে নৌ পুলিশের ওপর হামলা

ধামইরহাটে গৃহবধুকে হত্যা ও লাশ পোড়ানোর ঘটনায় গ্রেফতার-২

বিলাইছড়িতে তীব্র পুষ্টিহীন শিশুদের সুরক্ষায় কাজ করছে আশিকার

কাউনিয়ায় স্বেচ্ছাসেবক দলের বৃক্ষরোপণ ও পরিচ্ছন্নতা কর্মসূচি

গোদাগাড়ীতে গোয়ালঘরে মিলল ১৪০ বস্তা সার, ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা

মনপুরার মেঘনায় জেলের জালে দুই কেজির ‘রাজা ইলিশ’, বিক্রি ৯ হাজার টাকায়

বাগমারায় প্রতারণা মামলার আসামি গ্রেপ্তার

ত্রিশালে দোয়া মাহফিল

শান্তিগঞ্জে সার ও বীজ মনিটরিং কমিটির সভা