ঢাকা শুক্রবার, ১১ সেপ্টেম্বর, ২০২৬

লাগেজ নিয়ে কসবায় ভাঙচুর ও দুই পক্ষের ধাওয়া-পাল্টা ধাওয়া


প্রবীর চৌধূরী রিপন photo প্রবীর চৌধূরী রিপন
প্রকাশিত: ১২-৬-২০২৬ দুপুর ১১:৫৫
কসবা নতুন বাজার এলাকায় ওমরাহ হজ ফেরত এক যাত্রীর লাগেজ ও মালামাল বুঝে না পাওয়াকে কেন্দ্র করে ভাঙচুর, মারামারি এবং দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এ ঘটনায় এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়লেও পুলিশ দ্রুত হস্তক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বৃহস্পতিবার (১১ জুন) বিকেল সাড়ে ৫টা থেকে সন্ধ্যা সাড়ে ৭টা পর্যন্ত ব্রাহ্মণবাড়িয়ার কসবা পৌরসভার নতুন বাজারস্থ দি কসবা কো-অপারেটিভ মার্কেটের দ্বিতীয় তলায় এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, কসবা পৌরসভার শাহপুর এলাকার বাসিন্দা মরিয়ম বেগম (৬৫) কয়েক মাস আগে পবিত্র ওমরাহ হজ পালনের জন্য সৌদি আরব যান। সম্প্রতি দেশে ফেরার পরও তার লাগেজ ও মালামাল হাতে না পাওয়ায় বিষয়টি জানতে ছেলে মো. ফয়সালকে সঙ্গে নিয়ে নতুন বাজারে অবস্থিত মোয়াল্লেম হাজী মো. গিয়াস উদ্দিনের অফিসে যান। অফিসে গিয়ে মরিয়ম বেগম তার লাগেজের বিষয়ে জানতে চাইলে মোয়াল্লেমের পক্ষ থেকে জানানো হয়, মালামাল এখনও কার্গোতে রয়েছে এবং দেশে পৌঁছানোর পর তা বুঝিয়ে দেওয়া হবে। এ সময় মরিয়ম বেগমের ছেলে ফয়সালের সঙ্গে মোয়াল্লেমের কথাকাটাকাটি শুরু হয়। একপর্যায়ে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়লে অফিসে ভাঙচুরের ঘটনা ঘটে। এসময় ফয়সালকে মারধর করে মোয়াল্লেমের লোকজন। পরে পরিস্থিতি আরও অবনতি হলে দুই পক্ষের সমর্থকরা ঘটনাস্থলে জড়ো হয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। প্রত্যক্ষদর্শীরা জানান, ঘটনার খবর ছড়িয়ে পড়ার পর শাহপুর ও আড়াইবাড়ী এলাকার লোকজন ঘটনাস্থলে এসে জড়ো হন। পরে দেশীয় লাঠিসোঁটা ও লোহার রড নিয়ে দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এতে পুরো বাজার এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং ব্যবসায়ী ও সাধারণ মানুষের মধ্যে উদ্বেগের সৃষ্টি হয়। সংঘর্ষের কারণে কিছু সময়ের জন্য নতুন বাজার এলাকায় ব্যবসায়িক কার্যক্রম ব্যাহত হয়। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে স্থানীয়রা পুলিশকে খবর দেন। খবর পেয়ে কসবা থানা পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উভয় পক্ষকে ছত্রভঙ্গ করে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পুলিশের তৎপরতায় বড় ধরনের অপ্রীতিকর ঘটনা এড়ানো সম্ভব হয়েছে বলে জানা গেছে।
পুলিশ সুত্র জানায়, বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। তবে ঘটনাকে কেন্দ্র করে পুনরায় উত্তেজনা সৃষ্টি হওয়ার আশঙ্কায় এলাকায় অতিরিক্ত নজরদারি ও টহল জোরদার করা হয়েছে। অভিযোগ পাওয়া গেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

এমএসএম / এমএসএম

অনিশ্চয়তায় হাটিকুমরুল ইন্টারচেঞ্জ: মেগা প্রকল্প বাস্তবায়নে ধীরগতি

বিমানবন্দর এলাকায় সক্রিয় ছিনতাইকারী চক্রের সদস্য গ্রেফতার, উদ্ধার বিপুল মালামাল

পেকুয়ায় পুলিশের অভিযান, ইয়াবা-টাকাসহ আটক ২

ভূরুঙ্গামারীতে পুলিশের অভিযানে নগদ টাকাসহ ৪ জুয়াড়ি গ্রেপ্তার

কুড়িগ্রামে গাইড বই না কেনায় ৬ শিক্ষার্থীকে পিটিয়ে হাসপাতালে পাঠালেন মাদরাসা সুপার

বাকপ্রতিবন্ধী দম্পতির ঘরে একসঙ্গে তিন পুত্রসন্তান, চিকিৎসা ও দুধের খরচ জোগাতে হিমশিম পরিবার

প্রধানমন্ত্রীকে নিয়ে বিরূপ মন্তব্য, চাঁপাইনবাবগঞ্জে তোপের মুখে ইমামের পদত্যাগ

বরিশালে পরকীয়া নিয়ে বিরোধ : ভ্যান চালককে হত্যার পর লাশ ফেলা হয় পানিতে

বিপৎসীমার কাছাকাছি পদ্মার পানি, হাজারো মানুষ পানিবন্দি

কাপ্তাই হ্রদের পানি বাড়ায় আবারও খুলে দেওয়া হলো ১৬ জলকপাট

মুকসুদপুরে বাস-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ১

নেত্রকোণায় জুয়ার আসর থেকে যুবদল নেতা,ফায়ার সার্ভিস কর্মকর্তা-বিজিবি সদস্যসহ আটক-৮

সুন্দরবনের আলোচিত বনদস্যু ‘নানা ভাই' বাহিনীর ১২ সদস্য মোংলায় কোষ্টগার্ডের কাছে আত্মসমর্পণ