ঢাকা শুক্রবার, ২১ আগস্ট, ২০২৬

নেত্রকোণায় প্রীতি ফুটবল ম্যাচ--বিজয়ী দলের খেলোয়ারদের হাতে ট্রফি তুলে দেন জেলা প্রশাসক


শহীদুল ইসলাম নেত্রকোনা photo শহীদুল ইসলাম নেত্রকোনা
প্রকাশিত: ১২-৬-২০২৬ দুপুর ১১:৫৭

নেত্রকোণা জেলা প্রশাসন ও জেলা শিক্ষা অফিসের আয়োজনে শিক্ষা প্রতিষ্ঠানের খেলার মাঠ সংরক্ষণ, মাঠের যথাযথ ব্যবহার নিশ্চিতকরণ এবং শিক্ষার্থীদের দৈনন্দিন খেলাধুলায় উদ্বুদ্ধ করার লক্ষ্যে নেত্রকোণায় অনুষ্ঠিত হয়েছে এক প্রাণবন্ত প্রীতি ফুটবল ম্যাচ। গত বৃহস্পতিবার (১১জুন) বিকেলে পৌর শহরের চন্দ্রনাথ উচ্চ বিদ্যালয় মাঠে এ ম্যাচকে ঘিরে সৃষ্টি হয় উৎসবমুখর পরিবেশ।

নেত্রকোণা জেলা শিক্ষা অফিসার জাহাঙ্গীর কবীর আহাম্মদের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক খন্দকার মুশফিকুর রহমান। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নেত্রকোণা জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট মোঃ নুরুজ্জামান নুরু। 
এছাড়া আরও উপস্থিত ছিলেন রাজুর বাজার কলেজিয়েট স্কুলের প্রধান শিক্ষক ও লোকগবেষক মোঃ গোলাম মোস্তফা,দত্ত উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মজিবুর রহমান,আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ লুৎফুর হায়দার ফকির,নেত্রকোণা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ হাবি উল্লাহ পাঠান,জাহানারা স্মৃতি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ শাহজাহান কবির, সাংবাদিক এ বি চৌধুরী নাদিম,কবি ও সাংবাদিক সৈয়দ সময়,পৌর বিএনপির সহ-সভাপতি মো. খলিলুর রহমান,সাধারণ সম্পাদক এস এম মোয়াজ্জেম হোসেনসহ প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দু,শিক্ষক ও সুধীজন।
আল আমিন মাস্টারের প্রাণবন্ত ধারাভাষ্যে অনুষ্ঠিত ম্যাচে অংশ নেয় কংস স্পোর্টিং ক্লাব ও নাগড়া স্পোর্টিং ক্লাব। খেলা দেখতে মাঠে ভিড় করেন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী,অভিভাবক,ক্রীড়াপ্রেমী দর্শক ও এলাকাবাসী। ফুটবল বিশ্বকাপের আবহে আয়োজিত এ ম্যাচে মাঠজুড়ে ছিল উৎসাহ-উদ্দীপনা ও আনন্দের আমেজ।
রোমাঞ্চকর লড়াই শেষে ৩-১ গোলের ব্যবধানে কংস স্পোর্টিং ক্লাবকে পরাজিত করে নাগড়া স্পোর্টিং ক্লাব চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। খেলা শেষে প্রধান অতিথি জেলা প্রশাসক খন্দকার মুশফিকুর রহমান বিজয়ী দলের খেলোয়াড়দের হাতে ট্রফি ও পদক তুলে দেন।

এ সময় বক্তারা বলেন,“সুস্থ দেহে সুন্দর মন গড়ে ওঠে। পড়ালেখার পাশাপাশি শিক্ষার্থীদের নিয়মিত খেলাধুলার চর্চা করতে হবে। মাঠভিত্তিক ক্রীড়া কার্যক্রম তরুণ প্রজন্মকে মাদক ও সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখবে এবং ভবিষ্যতে এসব খেলোয়াড় নেত্রকোণার সুনাম দেশব্যাপী ছড়িয়ে দেবে।

এমএসএম / এমএসএম

মাগুরায় দুই মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ২, গুরুতর আহত নারী

জিয়ানগরের খায়েরহাট বাজারে অবৈধ স্থাপনা উচ্ছেদ

ধুনটের চৌকিবাড়ীতে গোলাম মাহবুব প্যারিসের সুস্থতা কামনায় দোয়া মাহফিল

পেকুয়ায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দিল ছাত্রদল

পিরোজপুরের কাউখালীতে টহল শেষে ফেরার পথে নৌ পুলিশের ওপর হামলা

ধামইরহাটে গৃহবধুকে হত্যা ও লাশ পোড়ানোর ঘটনায় গ্রেফতার-২

বিলাইছড়িতে তীব্র পুষ্টিহীন শিশুদের সুরক্ষায় কাজ করছে আশিকার

কাউনিয়ায় স্বেচ্ছাসেবক দলের বৃক্ষরোপণ ও পরিচ্ছন্নতা কর্মসূচি

গোদাগাড়ীতে গোয়ালঘরে মিলল ১৪০ বস্তা সার, ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা

মনপুরার মেঘনায় জেলের জালে দুই কেজির ‘রাজা ইলিশ’, বিক্রি ৯ হাজার টাকায়

বাগমারায় প্রতারণা মামলার আসামি গ্রেপ্তার

ত্রিশালে দোয়া মাহফিল

শান্তিগঞ্জে সার ও বীজ মনিটরিং কমিটির সভা