ঢাকা বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬

ডামুড্যায় স্টার্টআপ ও বিজ্ঞান প্রকল্প প্রদর্শনী অনুষ্ঠিত


শফিকুল ইসলাম সোহেল, ডামুড্যা photo শফিকুল ইসলাম সোহেল, ডামুড্যা
প্রকাশিত: ১২-৬-২০২৬ দুপুর ১২:৫১

শরীয়তপুরের ডামুড্যা উপজেলায় উপজেলা পর্যায়ে “স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী কর্মসূচি” অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১২ জুন) উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত এ কর্মসূচিতে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা তাদের উদ্ভাবনী প্রকল্প, বিজ্ঞানভিত্তিক গবেষণা ও স্টার্টআপ ধারণা উপস্থাপন করেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডামুড্যা উপজেলার সহকারী কমিশনার ভুমি জাহিদুর রহমান । এসময়ে উপস্থিত ছিলেন শরীয়তপুর জেলা শিক্ষা অফিসের গবেষণা কর্মকর্তা মিরাজ ছিদ্দিকী,ডামুড্যা উপজেলার প্রাণিসম্পদ কর্মকর্তা মো: মানসুরুল হক, উপজেলা একাডেমিক সুপারভাইজার মো: ফরহাদ হোসেন, আলহাজ্ব ইমাম উদ্দিন মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: আলমগীর হোসেন, দারুলআমান উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুর রহিম  সহ উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। প্রদর্শনীতে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা তাদের উদ্ভাবনী বিজ্ঞান প্রকল্প, প্রযুক্তিনির্ভর সমাধান এবং স্টার্টআপ ধারণা উপস্থাপন করেন। বিচারকদের মূল্যায়নের ভিত্তিতে নির্বাচিত প্রকল্পগুলো পরবর্তী ধাপে অংশগ্রহণের সুযোগ পাবে।
উল্লেখ্য, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর, বাংলাদেশ-এর তত্ত্বাবধানে এবং এডুকেশনাল ইঞ্জিনিয়ারিং সাপোর্ট সিস্টেম (ইইএসএস)-এর আয়োজনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

এমএসএম / এমএসএম

কাশিয়ানীতে আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১৭

নান্দনিক রূপে নজর কাড়ছে ভিক্টোরিয়া কলেজের ‘স্বাধীনতা সৌধ’

জাতীয় হকি তারকা মিন্টু ও শামীম স্মরণে শোক র‍্যালি

রামপালে ইতু হত্যাকাণ্ডের ২৪ ঘণ্টার মধ্যে দুই সহোদরসহ গ্রেপ্তার ৩, রিমান্ড আবেদন

দেবীগঞ্জে হিলফুল ফুজুল যুব সংগঠনকে ২২শ তালবীজ ও ফুলের চারা উপহার

টঙ্গীতে আওয়ামী লীগের কর্মসূচির প্রতিবাদে বিএনপি-যুবদলের পৃথক বিক্ষোভ মিছিল

নেছারাবাদে নতুন ইউএনও‌ আশিক আহমেদের সঙ্গে সাংবাদিকদের প্রথম মতবিনিময়

রাজশাহী প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি হলেন আব্দুস সবুর

কুড়িগ্রামে উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রতন পোদ্দার গ্রেপ্তার

"রাষ্ট্রপতি পুলিশ পদক (পিপিএম-সেবা)" পাচ্ছেন ঝিনাইদহ ডিবি পুলিশের এএসআই ইকলাচুর রহমান

অভয়নগরে বিজ্ঞান মেলা ও পুরস্কার বিতরণ

শিপ হ্যান্ডলিং অপারেটর নিয়োগে অনিয়ম, পণ্য খালাসে জটিলতার আশঙ্কা

পাবনায় মানবকল্যাণ ট্রাষ্টের মতবিনিময় সভায় প্রধান মন্ত্রীর একনজর দেখতে আশার প্রত্যাশা ট্রাস্ট প্রধানের