বিলাইছড়িতে উদ্ভাবনী ধারণা প্রদর্শন বিষয়ক প্রদর্শনী ও সভা অনুষ্ঠিত
বিলাইছড়িতে নতুন উদ্যোগ, বিজ্ঞান ও উদ্ভাবনী ধারণা বিষয়ক সভা ( বিজ্ঞান মেলা ) ও স্থল প্রদর্শনী অনুষ্ঠিত হয়। শুক্রবার ( ১২ ই জুন ) সকাল ১০ টায় এডুকেশন এক্সিলেন্স সাপোর্ট স্কীম, এসইডিসি এর আয়োজনে এবং উপজেলা প্রশাসন ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস এর সহযোগিতায় করা হয়। পরে হলরুমে এক সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. জাফর আহাম্মদ।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন চেয়ারম্যান সুনীল কান্তি দেওয়ান, মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার বিভীষণ চাকমা, বিলাই ছড়ি সরকারি উচ্চ বিদয়ালয়ের সিনিয়র শিক্ষক প্রণব কুমার নাথ, উপ-সহকারী কৃষি কর্মকর্তা রুবেল বড়ুয়া, সাংবাদিক পুষ্প মোহন চাকমা, অসীম চাকমা, বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক এডিনসন চাকমা,রিবেং চাকমা, বিশ্ব বাবু চাকমা, নকিব হোসেন, মান্না বিশ্বাস, মাধ্যমিক শিক্ষা অফিসের অজয় কুমার বড়ুয়া, ছাত্র তীর্থ ঘোষ প্রমূখ।
পরিকল্পিত ফ্লোটিং ভেজিটেবল ফার্মিং , ডিএসি, পরিকল্পিত গ্রাম প্রদর্শনী করা হয়। এতে অংশগ্রহণ করেন বিলাইছড়ি সরকারি উচ্চ বিদ্যালয় এবং বালিকা উচ্চ বিদ্যালয়। মেধাবী শিক্ষক ও শিক্ষার্থীদের সন্মাননা ক্রেস ও সার্টিফিকেট প্রদান করা হয়।
বক্তারা, স্টার্ট আপ, বিজ্ঞান, ইনোভেশন আইডিয়া এবং শোকেসিং বিষয়ে কথা বলেন।
এমএসএম / এমএসএম
আলফাডাঙ্গায় ইয়াবাসহ রবি ঘোষ গ্রেপ্তার: ভ্রাম্যমাণ আদালতে ৯ মাসের কারাদণ্ড
ঠাকুরগাঁও-১ আসনের উপ নির্বাচনে ৬ প্রার্থীর মনোনয়ন বৈধ
পটুয়াখালীর রাঙ্গাবালীতে সাড়ে চার হাজার গাছের চারা বিতরণ
ভোলার মা ও শিশু কল্যাণ কেন্দ্র নানা সংকটে জর্জরিত
রায়গঞ্জে আগুনে পুড়ে ছাই ঘর, গণমাধ্যমের সংবাদে নতুন ঘর পেলেন বিধবা রেখা
দাউদকান্দিতে আদালতের স্থগিতাদেশ উপেক্ষা করে বিরোধপূর্ণ জমির গাছ কাটার অভিযোগ
ভূরুঙ্গামারীতে চা আড্ডার দোকান পুড়িয়ে দিল প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী
মাদককারবারিদের কারণে আইনশৃঙ্খলা ও সামাজিক পরিবেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে: এমপি আনিসুর রহমান খোকন
ছাত্রীকে ধর্ষণের চেষ্টা,ম্যাঙ্গো লাভার কর্ণধার মুরাদ পারভেজ কারাগারে
বিকাশ ও নগদের সিম ক্লোন করে অর্থ হাতিয়ে নেওয়া চক্রের ৯ সদস্য গ্রেপ্তার: ১১টি মোবাইল ও নগদ টাকা উদ্ধার
নতুন নিকাহ্ রেজিস্টার নিয়োগ না দেওয়ার দাবীতে ঝিনাইদহে স্মারকলিপি পেশ
বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে অচেতন অবস্থায় নারিকেল গাছে আটকে থাকা কৃষককে দ্রুত উদ্ধার করে পিরোজপুর ফায়ার সার্ভিস