সান্তাহারে প্রতিবেশির বাসা থেকে শিশুকণ্যাকে বস্তাবন্দী লাশ উদ্ধার-স্বামী স্ত্রীসহ ৩জন গ্রেপ্তার
আদমদীঘির সান্তাহারে সাড়ে ৬ বছর বয়সের রাকা মুনি নামের এক শিশুকণ্যা নিখোঁজের ৬ ঘন্টা পর প্রতিবেশির বাসা থেকে বস্তাবন্দী অবস্থায় তার লাশ পুলিশ উদ্ধার করেছে। গত বৃহস্পতিবার (১১ জুন) রাত ১১ টায় সান্তাহার সাহেব পাড়ার প্রতিবেশি আমজাদ হোসেনের বাসা থেকে লাশটি উদ্ধার করা হয়। নিহত শিশুকণ্যা রাকা মণি ওই এলাকার অটোরিক্সা গ্যারেজ মিস্ত্রী রায়হান আলীর মেয়ে। এ ঘটনায় আদমদীঘি থানায় নিহত রাকা মিনর বাবা সান্তাহার সাহেব পাড়ার রায়হান আলী বাদী হয়ে প্রতিবেশি আমজাদ হোসেন তার স্ত্রী বন্যা বেগম, বাবু হোসেনসহ ৪জনের বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করেন। পুলিশ ঘটনার সাথে জড়িত প্রতিবেশি আমজাদ হোসেন, তার স্ত্রী বন্যা বেগম ও বাবু হোসেনকে আটক করেছে। এদেিক পুলিশ রাতেই লাশ উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল হাসপাতালে মের্গ প্রেরন করেছে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, সান্তাহার সাহেব পাড়ার রায়হান আলী মেয়ে রাকা মনিকে রেখে তার মা মনিরা বেগম তালাকপ্রাপ্ত হওয়ার পর থেকে রাকা মনিকে তার বাবা ও ফুপু লিপি বেগম লালান পালন করে আসছিল। সে মাদরসায় প্লে ক্লাশে পড়াশুনা করে। গত বৃহস্পতিবার (১১ জুন) বিকেল ৫টায় রাকা মনি প্রাইভেট পড়ার উদ্দেশ্যে বাসা থেকে বের হওয়ার পর নিখোঁজ হয়। স্বজনরা বিভিন্ন স্থানে খোঁজা খুঁজি শুরু করে। এক সময় পাশের প্রতিবেশির অনেকের বাসা তল্লাশি করার এক পর্যায়ে রাত ১০ টায় প্রতিবেশি আমজাদ হোসেনের বাসার একটি কক্ষ থেকে রাকা মনির বস্তাবন্দী লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়া হয়। রাতেই পুলিশ ঘটনাস্থলে পৌঁছে রাকা মনির বস্তাবন্দী লাশ উদ্ধার করে মর্গে প্রেরন করে এবং ঘটনার সাথে জড়িত প্রতিবেশি আমজাদ হোসেন, তার স্ত্রী বন্যা বেগম ও বাবু হোসেনকে গ্রেপ্তার করেন। নিহত রাকা মনির বাবা রায়হান আলী জানায়, তার মেয়েকে প্রতিবেশিরা কৌশলে ডেকে নিয়ে তার কানে থাকা সোনার দুল খুলে নিয়ে হত্যা করে একটি প্লাষ্টিকের বস্তায় লাশ ভর্তি করে বাসায় গোপন করে রাখা হয়েছিল। এ ঘটনায় আমি ন্যায় বিচার চাই। আদমদীঘি থানার অফিসার ইনচার্জ কামরুজ্জামান মিয়া জানায়, লাশ উদ্ধার করে মর্গে প্রেরন করা হয়। এ ঘটনায় থানায় একটি হত্যা মামলা রুজু করা হয়েছে। ঘটনার সাথে জড়িত প্রতিবেশি উল্লেখিত তিনজনকে গ্রেপ্তার করা হয়।
এমএসএম / এমএসএম
দুর্গাপূজা ঘিরে সম্প্রীতির আহ্বান, সাংবাদিকদের সঙ্গে কল্যাণ ফ্রন্টের মতবিনিময়
চাঁদপুরে দুই আড়তদারের জরিমানা, ইলিশ ও নিষিদ্ধ কারেন্টজাল জব্দ
কালকিনিতে ১৫০ পিস ইয়াবাসহ একাধিক মামলার আসামি গ্রেফতার
চাঁপাইনবাবগঞ্জে পদ্মা নদীতে তীব্র ভাঙন, ফসলী জমি ও বসতবাড়ি রক্ষায় বাঁধ নির্মাণের দাবিতে মানববন্ধন
চন্দনাইশে চুরি-ডাকাতি ও ছিনতাইয়ের দাপট: কিশোর গ্যাংয়ের উৎপাতে চরম নিরাপত্তাহীনতায় বাসিন্দারা
টুঙ্গিপাড়ায় ফ্যামিলি কার্ড বাস্তবায়নে ৫২ মাঠকর্মীকে প্রশিক্ষণ
অটোরিকশাচালক সুমনই তাজমিনকে ধর্ষণের পর শ্বাসরোধে হত্যা করেন
দৈনিক সকালের সময় নিউজের জেরে ভরাট হচ্ছে রাস্তা
বাগেরহাটে ৫ হাজার মিটার জাল ধ্বংস অবৈধ জাল বিক্রেতাকে অর্থদন্ড
টুঙ্গিপাড়ায় দুর্ঘটনার কবলে ঢাকাগামী বাস, হতাহত নেই
আধুনিকতার ছোঁয়ায় মার্বেলের নিখুঁত নিশানা আজ শুধুই স্মৃতি
কুড়িগ্রামে অধ্যক্ষ জমি ও টাকার বিনিময়ে চাকুরী দিলেন, অভিযোগ এলাকাবাসীর