রায়গঞ্জে মাদকবিরোধী বার্তা নিয়ে প্রজেক্টর বিতরণ কর্মসূচি
মাদকবিরোধী সামাজিক সচেতনতা বৃদ্ধি এবং খেলাধুলাকে উৎসাহিত করতে সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার ব্রহ্মগাছা ইউনিয়নে প্রজেক্টর বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার রাতে চেয়ারম্যান পদপ্রার্থী মো. ওমর ফারুক খান জুবায়েরের উদ্যোগে সম্প্রতি ইউনিয়নের রান্ডিলা, বাশুড়িয়া, ভাহাড়িয়া, হাসিলসহ বিভিন্ন এলাকায় মোট ৫টি প্রজেক্টর বিতরণ করা হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, ‘মাদকের বিকল্প খেলাধুলা’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে তরুণ সমাজকে সুস্থ বিনোদনের সুযোগ সৃষ্টি এবং সামাজিক অবক্ষয় রোধে এ কর্মসূচি গ্রহণ করা হয়েছে। প্রজেক্টরের মাধ্যমে বিশ্বকাপ ফুটবলসহ বিভিন্ন খেলাধুলা উপভোগের সুযোগ তৈরি হওয়ায় এলাকায় আনন্দঘন পরিবেশের সৃষ্টি হয়।
প্রজেক্টর পেয়ে স্থানীয় যুবকেরা জানান, এ উদ্যোগ তাদের জন্য নতুন বিনোদনের সুযোগ তৈরি করেছে। একসঙ্গে খেলা দেখার মাধ্যমে সামাজিক সম্প্রীতি বাড়বে এবং তরুণরা মাদকসহ বিভিন্ন অসামাজিক কর্মকাণ্ড থেকে দূরে থাকতে উৎসাহিত হবে বলে তারা আশা প্রকাশ করেন।
চেয়ারম্যান পদপ্রার্থী মো. ওমর ফারুক খান জুবায়ের বলেন, যুবসমাজকে সঠিক পথে রাখতে খেলাধুলা ও সামাজিক সচেতনতার কোনো বিকল্প নেই। মাদকের ভয়াবহতা থেকে তরুণদের দূরে রাখতে এবং সুস্থ বিনোদনের সুযোগ তৈরি করতেই এ উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
এলাকাবাসী মনে করেন, এ ধরনের কর্মসূচি তরুণ সমাজকে ইতিবাচক পথে পরিচালিত করার পাশাপাশি সামাজিক বন্ধন আরও সুদৃঢ় করবে।
এমএসএম / এমএসএম
মেঘনায় লঞ্চ থেকে পড়ে নিখোঁজ যাত্রীর মরদেহ উদ্ধার
ফটিকছড়িতে ভূজপুর থানা প্রশাসনের উদ্যোগে মাদকবিরোধী সমাবেশ ও র্যালি অনুষ্ঠিত
পৃথিবীর কোনো সরকার সাত মাসে এত জনবিচ্ছিন্ন হয়নি জুড়ীতে ডাকসুর ভিপি সাদেক কায়েম
নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটির শিক্ষার্থী মো: আজমুল হোসেনের রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত
নৈরাজ্যের প্রতিবাদে গাজীপুরে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ
টঙ্গী মিলগেট মাচিমপুর কো-অপারেটিভ সোসাইটির নির্বাচন সম্পন্ন : সভাপতি আবু সাকের, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম খান
লক্ষ্মীপুর ২ আসনের সংসদ সদস্য মোঃ আবুল খায়ের ভুইয়ার ৬০ কোটি টাকার সম্মতিপত্রের সন্ধান
কুড়িগ্রামে ইলেকট্রিশিয়ানদের নিয়ে এমইপির মতবিনিময় সভা
মাদারীপুরে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার- পরিচ্ছন্নতা অভিযান
শেরপুরে পুলিশ-ম্যাজিস্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত
রায়গঞ্জে মসজিদ-মন্দির, স্কুল ও কবরস্থানে ৩ শতাধিক গাছের চারা রোপণ
মেঘনায় নৌকা ডুবিতে নিখোঁজের দুই দিন পর ৩ ভাইবোনের মরদেহ উদ্ধার