ঢাকা মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬

সুন্দরবনের“জলদস্যু বাহিনীকে অস্ত্র ও খাদ্য সরবরাহকারী সবুর শেখ গ্রেফতার ৩টি পাইপ গান উদ্ধার


আরিফুর রহমান, বাগেরহাট photo আরিফুর রহমান, বাগেরহাট
প্রকাশিত: ১২-৬-২০২৬ দুপুর ৪:১০

সুন্দরবনের জলদস্যু বাহিনীকে অস্ত্র ও খাদ্য সরবরাহের অভিযোগে বাগেরহাটের রামপাল উপজেলার মো. সবুর শেখ (৫১) কে গ্রেফতার করেছে খুলনা র‌্যাব-৬। এ সময় সবুরের হেফাজত থেকে ৩টি দেশী ওয়ান শুটার পাইপগান উদ্ধার করা হয়েছে। খুলনা র‌্যাব-৬ এর মিডিয়া সেল থেকে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার (১১ জুন)  বিকেলে  বাগেরহাট জেলার রামপাল উপজেলার শ্রীফলতলা দক্ষিণপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে খুলনা র‌্যাব-৬ এর স্পেশাল কোম্পানির একটি আভিযানিক দল। অভিযানে মো. সবুর শেখকে গ্রেফতার করা হয়। অভিযানকালে তার হেফাজত থেকে কালো প্লাাস্টিকের পলিথিনে মোড়ানো অবস্থায় ৩টি দেশী তৈরি পাইপগান উদ্ধার করা হয়। পরবর্তীতে উপস্থিত সাক্ষীদের সামনে আইনানুগ প্রক্রিয়ায় অস্ত্রগুলো জব্দ করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সবুর শেখ সুন্দরবনের জলদস্যু বাহিনীর অন্যতম সদস্য ‘ছোট জাহাঙ্গীর’ বাহিনীকে বিভিন্ন সময়ে অস্ত্র ও খাদ্য সরবরাহ করার কথা স্বীকার করেন। র‌্যাব আরও জানায়, গ্রেফতারকৃত আসামির অতীত রেকর্ড পর্যালোচনায় বাগেরহাটের মোংলা থানায় তার বিরুদ্ধে দুটি মামলার তথ্য পাওয়া গেছে। এ ঘটনায় গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের করে উদ্ধারকৃত আলামতসহ তাকে বাগেরহাটের রামপাল থানায় হস্তান্তর করা হয়েছে।#

এমএসএম / এমএসএম

ধর্মীয় বক্তার পরিচয় ব্যবহার করে লাখ লাখ টাকা আত্মসাৎ, পূর্বধলায় প্রতারক গ্রেপ্তার

এবারে বরিশালে শারদীয় দুর্গাউৎসবে ৬৩৭ মণ্ডপে দুর্গাপূজা, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি

বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষার মান ও শিক্ষকের মর্যাদা রক্ষার আহ্বান

গলাচিপায় ২০ গ্রাম গাঁজাসহ একজন গ্রেপ্তার

পরিকল্পিত ও বসবাসযোগ্য নগর গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে: আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ

ধনবাড়ীতে পৃথক অভিযানে ৫২ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩

টাঙ্গাইলে ৫ প্রতিষ্ঠানকে ৩৩ হাজার টাকা জরিমানা করলো ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর

মোহনগঞ্জে শিক্ষকদের আপত্তি উপেক্ষা করে ১১ স্কুলে ভারপ্রাপ্ত প্রধান রদবদলের অভিযোগ

আদমদীঘিতে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা

ঠাকুরগাঁওয়ে ২০ টাকার আলু ১৪ টাকায়, লোকসানে কৃষক ও ব্যবসায়ীরা

গজারিয়ায় বেগম খালেদা জিয়ার স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর প্রথম রাউন্ডের শেষ ম্যাচ অনুষ্ঠিত

বছরের পর বছর অচল চালকলকে সচল দিখিয়ে গুদামে নিম্নমানের চাল সরবরাহের অভিযোগ

মান্দায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত