ঢাকা শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৬

বোদায় স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট অ্যান্ড ইনোভেশন আইডিয়া শোকেসিং এর উদ্বোধন


বোদা (পঞ্চগড়) প্রতিনিধি photo বোদা (পঞ্চগড়) প্রতিনিধি
প্রকাশিত: ১২-৬-২০২৬ দুপুর ৪:১১

মেধা, বিজ্ঞান, উদ্যোগ ও উদ্ধাবনের দেশ, সবার আগে বাংলাদেশ এর প্রতিপাদ্যকে সামনের রেখে বোদা " স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট অ্যান্ড ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম" উপজেলা পর্যায়ের উদ্বোধন হয়েছে|  

শুক্রবার (১২ জুন) সকালে বোদা সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজে সরকারী এডুকেশনাল ইক্সিলেন্স সাপোর্ট এক্সিলেন্স স্কিম, এসইডিপি ও মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের আয়োজনে সারাদেশের ন্যয় বোদায় উপজেলা পর্যায়ে তরুণ শিক্ষার্থীদের মেধা, সৃজনশীলতা ও নতুন উদ্ভাবনী শক্তিকে উৎসাহিত করতে এই বিশেষ প্রদর্শনীর উদ্বোধন, প্রদর্শনী ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে|

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বোদা সহকারী কমিশনার (ভূমি) (অ:দা) আব্দুল্লাহ বিন জিয়া|  

উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আইবুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা রাশেদ উন নবী, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ফরহাদ হোসেন, উপজেলা আইসিটি কর্মকর্তা ধনেশ^র চন্দ্র, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আওলাদ হোসেন, বোদা সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ রুবেল ইসলামসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ| দিনব্যাপী এই আয়োজনে উপজেলার বিভিন্ন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা তাদের ˆতরি করা চমৎকার সব বিজ্ঞান প্রজেক্ট, স্টার্টআপ পরিকল্পনা ও আধুনিক প্রযুক্তির উদ্ভাবনী আইডিয়া অতিথিদের সামনে তুলে ধরে|

অতিথিরা শিক্ষার্থীদের প্রতিটি স্টল ঘুরে দেখেন এবং তাদের নতুন নতুন সমাজোপযোগী ও পরিবেশবান্ধব উদ্ভাবন দেখে ভূয়সী প্রশংসা করেন| পরে অংশগ্রহনকারী প্রতিষ্ঠানের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়|  

প্রধান অতিথির বক্তব্যে আব্দুল্লাহ বিন জিয়া বলেন, "স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে এই ধরনের বিজ্ঞান ও প্রযুক্তি মেলার গুরুত্ব অপরিসীম| শিক্ষার্থীদের এই খুদে উদ্ভাবনগুলোই আগামী দিনে দেশের বড় বড় সমস্যার প্রযুক্তিগত সমাধান এনে দেবে| 

এমএসএম / এমএসএম

এমপির প্লাবণভুমি উপকেন্দ্র পরিদর্শন ও মতবিনিময়

ধামইরহাটে জমি দখল ও আইনশৃঙ্খলা ভঙ্গের অভিযোগে এক যুবক গ্রেফতার

শান্তিগঞ্জে তিন মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান শুরু

রায়গঞ্জের চান্দাইকোনা বাজারে চাঁদার চাপে মুরগি ব্যবসায়ীরা!

পবিপ্রবির প্রথম গেটের সামনের সড়কের বেহাল দশা, ক্ষুব্ধ শিক্ষার্থী-ব্যবসায়ীরা

বাঘায় ডেঙ্গু প্রতিরোধে তিন মাসব্যাপী পরিচ্ছন্নতা অভিযান শুরু

আওয়ামী লীগ-কে ফেরাতে ৯৬'র মতো যুগপৎ আন্দোলনের পরিকল্পনা করছে জামায়াত -রাশেদ খান

সাঁথিয়ায় হত্যা মামলায় ৩ আসামি গ্রেপ্তার

সারাদেশের নেয় শ্যামনগরে জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত

দাউদকান্দিতে পৃথক অভিযানে ১৩ জন গ্রেপ্তার

একযুগের বেশি শিল্পকলা একাডেমি বন্ধ, বাদ্যযন্ত্র ও বরাদ্দের টাকার সন্ধান নেই

জুবায়ের জুট মিলের শুভ উদ্বোধন সম্পন্ন: নতুন কর্মসংস্থানের দিগন্ত উন্মোচন

কাউনিয়াডেঙ্গুয় প্রতিরোধে জনসচেতনতার ডাক, ৩ মাস চলবে বিশেষ কর্মসূচি