মমেক হাসপাতালে লিফট যেন মরণফাঁদ, চরম ভোগান্তিতে রোগী স্বজন
উত্তরাঞ্চলের অন্যতম বৃহৎ চিকিৎসা প্রতিষ্ঠান ও ঐতিহ্যবাহী ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতাল। ১৯৬২ সালে প্রতিষ্ঠিত এ হাসপাতালটি বর্তমানে এক হাজার শয্যার বিশাল স্বাস্থ্যসেবা কেন্দ্র হিসেবে প্রতিদিন হাজারো রোগীকে চিকিৎসা সেবা প্রদান করে আসছে। কিন্তু দীর্ঘদিন ধরে হাসপাতালের লিফট সংকট রোগী, স্বজন এবং চিকিৎসাসেবা গ্রহণকারীদের জন্য এক বড় দুর্ভোগে পরিণত হয়েছে।হাসপাতাল সূত্রে জানা যায়, হাসপাতালটিতে মোট ১৫টি লিফট থাকলেও এর মধ্যে অধিকাংশ সময় বেশ কয়েকটি লিফট অচল অবস্থায় পড়ে থাকে। ফলে বিভিন্ন ওয়ার্ডে ভর্তি রোগী, বয়স্ক ব্যক্তি, শারীরিকভাবে অক্ষম রোগী এবং জরুরি বিভাগের রোগীদের চরম ভোগান্তি পোহাতে হচ্ছে। অনেক সময় রোগীদের স্ট্রেচার কিংবা হুইলচেয়ারে করে সিঁড়ি ব্যবহার করে উপরে নিচে আনা নেওয়া করতে হচ্ছে, যা রোগীর জন্য যেমন ঝুঁকিপূর্ণ, তেমনি স্বজনদের জন্যও কষ্টসাধ্য। রোগীদের অভিযোগ, অনেক সময় সচল লিফটের সংখ্যা কমে যাওয়ায় দীর্ঘ সময় অপেক্ষা করতে হয়। আবার কোনো কোনো ক্ষেত্রে লিফট মাঝপথে আটকে যাওয়ার ঘটনাও ঘটছে। এতে রোগী ও স্বজনদের মধ্যে আতঙ্ক সৃষ্টি হচ্ছে। বিশেষ করে গুরুতর অসুস্থ রোগীদের ক্ষেত্রে এ পরিস্থিতি আরও উদ্বেগজনক হয়ে উঠেছে। সচেতন মহলের মতে, দেশের অন্যতম বৃহৎ এই সরকারি হাসপাতালে রোগীদের নিরাপদ ও নির্বিঘ্ন সেবা নিশ্চিত করতে লিফট ব্যবস্থার আধুনিকায়ন এখন সময়ের দাবি। পুরনো ও ঝুঁকিপূর্ণ লিফটগুলো দ্রুত সংস্কার অথবা প্রতিস্থাপন করা না হলে যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। হাসপাতালে চিকিৎসা নিতে আসা রোগীর স্বজন আঃ সাত্তার বলেন, গণপূর্ত বিভাগের গাফিলতির কারণেই লিফটগুলোর এ অবস্থা। প্রায়ই লিফট নষ্ট হয়ে যায়, মাঝপথে আটকে থাকে। সংশ্লিষ্টদের ফোন দিলেও অনেক সময় দ্রুত সাড়া পাওয়া যায় না। এতে রোগী নিয়ে আমাদের চরম দুর্ভোগ পোহাতে হয়।একাধিক রোগীর স্বজন জানান, হাসপাতালের মতো গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানে লিফটের এমন বেহাল অবস্থা কোনোভাবেই কাম্য নয়। প্রতিদিন হাজার হাজার মানুষ এখানে চিকিৎসা নিতে আসে। অথচ লিফটের সমস্যার কারণে রোগী ও স্বজনদের চরম কষ্ট করতে হচ্ছে। তারা দ্রুত সব লিফট মেরামত ও নিয়মিত রক্ষণাবেক্ষণের দাবি জানান। এ বিষয়ে গণপূর্ত বিভাগ (PWD) সূত্রে জানা যায়, হাসপাতালের বেশ কয়েকটি লিফট অনেক পুরনো। অতিরিক্ত চাপ এবং দীর্ঘদিন ব্যবহারের কারণে প্রায়ই যান্ত্রিক ত্রুটি দেখা দেয়। তবে লিফটগুলো সচল রাখতে নিয়মিত চেষ্টা করা হচ্ছে এবং নষ্ট লিফটগুলো মেরামতের কাজও চলমান রয়েছে।ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী পরিচালক (প্রশাসন) ডাঃ মোহাম্মদ মাইন উদ্দিন খান বলেন, লিফটের কোনো সমস্যা দেখা দিলে আমরা তাৎক্ষণিকভাবে গণপূর্ত বিভাগকে অবহিত করি। লিফটের রক্ষণাবেক্ষণ ও মেরামতের দায়িত্ব তাদের। রোগী, স্বজন এবং স্থানীয়দের প্রত্যাশা, মানবিক বিবেচনায় হাসপাতালের লিফট সমস্যাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণ করবে।
এমএসএম / এমএসএম
সিংড়ায় প্রশাসনের অভিযানে ৪ লাখ টাকা মূল্যের অবৈধ চায়না দুয়ারি জাল পুড়িয়ে ধ্বংস
উখিয়ায় ডুবন্ত কাঠের ক্যারিয়ারসহ ইয়াবা উদ্ধার, অস্ত্র-গুলিসহ আটক ৩
অভয়নগরে দুর্যোগ প্রশমন দিবস পালিত, র্যালি ও মহড়া
ডিম উৎপাদন বাড়িয়ে রপ্তানির সক্ষমতা অর্জন করতে হবে: প্রতিমন্ত্রী টুকু
উলিপুরে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত
অসুস্থতার কথা বললেন অবরুদ্ধ চুয়েট ভিসি, চিকিৎসক বললেন ঠিক আছেন
সাপ্তাহিক দেশজনতার কথার উদ্যোগে 'মধূ শিক্ষা নিকেতনে' মেধাবীদের মাঝে শিক্ষা উপকরন বিতরন
হাটহাজারীতে দূর্যোগ প্রশমন দিবস পালিত
সড়কে দুর্ঘটনা কমাতে চালক, যাত্রী ও পথচারীদের সচেতন হওয়ার আহ্বান এসএমপি কমিশনারের
রাজস্থলীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
জয়পুরহাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
আদমদীঘিতে দুর্যোগ প্রশমন দিবস পালিত