সংবাদ প্রকাশের পর ভূয়া ডাক্তার সিনথিয়া দীনার বিরুদ্ধে তদন্তে উপজেলা স্বাস্থ্য বিভাগ
লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার উত্তর চরবংশী ইউনিয়নে গাইনী বিশেষজ্ঞ পরিচয়ে চিকিৎসাসেবা দেওয়ার অভিযোগে ডিএমএফ সনদধারী এক নারীর বিরুদ্ধে তদন্তের দাবি উঠেছে। এ বিষয়ে জাতীয় জনপ্রিয় পত্রিকা দৈনিক সকালের সময় সংবাদ প্রকাশের পর নড়েচড়ে বসেছে উপজেলা স্বাস্থ্য বিভাগ। অভিযোগের বিষয়ে তদন্তে কমিটি গঠন করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা।
অভিযোগ রয়েছে, উপজেলার ২নং উত্তর চরবংশী ইউনিয়নের ৩নং ওয়ার্ডে একটি অননুমোদিত ক্লিনিক পরিচালনা করে দীর্ঘদিন ধরে গর্ভবতী নারী, প্রসূতি, মা ও শিশু রোগীদের চিকিৎসাসেবা দিয়ে আসছেন সিনথিয়া দীনা নামের এক ডিএমএফ সনদধারী। ক্লিনিকের সাইনবোর্ডে গাইনী ও প্রসূতি রোগের বিভিন্ন জটিল চিকিৎসা, নরমাল ডেলিভারি, বন্ধ্যাত্ব চিকিৎসা, ক্যাথেটার স্থাপন, সিজারের সেলাই কাটা, অক্সিজেন সেবা এবং বিভিন্ন পরীক্ষার তথ্য উল্লেখ করা হয়েছে।
সম্প্রতি গণমাধ্যমকর্মীরা তথ্য সংগ্রহে গেলে ক্লিনিক কর্তৃপক্ষ সাংবাদিকদের সঙ্গে কথা বলতে অপারগতা প্রকাশ করেন। অভিযোগ রয়েছে, সাংবাদিকদের তথ্য সংগ্রহে বাঁধা দেওয়া হয় এবং ক্লিনিক পরিচালনার বিষয়ে কোনো তথ্য দিতে অস্বীকৃতি জানানো হয়।
স্থানীয়দের দাবি, চরাঞ্চলে বিশেষজ্ঞ চিকিৎসকের সংকট থাকায় সাধারণ মানুষ সহজেই এসব চেম্বারে চিকিৎসা নিতে বাধ্য হন। তবে প্রয়োজনীয় বিশেষজ্ঞ ডিগ্রি ও নিবন্ধন ছাড়া জটিল রোগের চিকিৎসা দেওয়ার কারণে রোগীরা স্বাস্থ্যঝুঁকিতে পড়তে পারেন।
নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক স্থানীয় বাসিন্দা বলেন, “সাধারণ মানুষ চিকিৎসার আশায় এখানে আসছেন। কিন্তু চিকিৎসকের যোগ্যতা ও প্রতিষ্ঠানের অনুমোদন নিয়ে প্রশ্ন থাকলে বিষয়টি অবশ্যই তদন্ত হওয়া উচিত। মানুষের জীবন নিয়ে কোনো ধরনের ঝুঁকি গ্রহণ করা উচিত নয়।”
এদিকে বিষয়টি পত্রিকায় সংবাদ প্রকাশের পর উপজেলা স্বাস্থ্য বিভাগ নজরদারি শুরু করেছে। রায়পুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (টিএসও) ডা. বাহারুল আলম বলেন, “বিষয়টি নিয়ে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্তে অভিযোগের সত্যতা পাওয়া গেলে স্বাস্থ্য বিভাগের বিধি অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
তিনি আরও বলেন, “কেউ অনুমোদনবিহীনভাবে চিকিৎসাসেবা প্রদান করলে বা স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের প্রয়োজনীয় অনুমোদন না থাকলে তা খতিয়ে দেখা হবে। তদন্ত প্রতিবেদনের ভিত্তিতে পরবর্তী আইনগত পদক্ষেপ নেওয়া হবে।”
এমএসএম / এমএসএম
কাশিয়ানীতে আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১৭
নান্দনিক রূপে নজর কাড়ছে ভিক্টোরিয়া কলেজের ‘স্বাধীনতা সৌধ’
জাতীয় হকি তারকা মিন্টু ও শামীম স্মরণে শোক র্যালি
রামপালে ইতু হত্যাকাণ্ডের ২৪ ঘণ্টার মধ্যে দুই সহোদরসহ গ্রেপ্তার ৩, রিমান্ড আবেদন
দেবীগঞ্জে হিলফুল ফুজুল যুব সংগঠনকে ২২শ তালবীজ ও ফুলের চারা উপহার
টঙ্গীতে আওয়ামী লীগের কর্মসূচির প্রতিবাদে বিএনপি-যুবদলের পৃথক বিক্ষোভ মিছিল
নেছারাবাদে নতুন ইউএনও আশিক আহমেদের সঙ্গে সাংবাদিকদের প্রথম মতবিনিময়
রাজশাহী প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি হলেন আব্দুস সবুর
কুড়িগ্রামে উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রতন পোদ্দার গ্রেপ্তার
"রাষ্ট্রপতি পুলিশ পদক (পিপিএম-সেবা)" পাচ্ছেন ঝিনাইদহ ডিবি পুলিশের এএসআই ইকলাচুর রহমান
অভয়নগরে বিজ্ঞান মেলা ও পুরস্কার বিতরণ
শিপ হ্যান্ডলিং অপারেটর নিয়োগে অনিয়ম, পণ্য খালাসে জটিলতার আশঙ্কা