ঢাকা বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬

বিজ্ঞান মানুষের জীবনকে করেছে সহজ ও গতিশীল: এমপি গোলাম রছুল


মতিন গাজী, যশোর photo মতিন গাজী, যশোর
প্রকাশিত: ১২-৬-২০২৬ দুপুর ৪:১৪

বিজ্ঞানভিত্তিক চিন্তা ও উদ্ভাবনী উদ্যোগের মাধ্যমে বাস্তব জীবনের নানা সমস্যার সমাধান খুঁজে বের করার আহ্বান জানিয়েছেন যশোর-৪ আসনের সংসদ সদস্য মো. গোলাম রছুল। তিনি বলেন, আধুনিক বিজ্ঞান মানুষের জীবনযাত্রাকে আরও সহজ, দ্রুত ও গতিশীল করেছে। শুক্রবার (১২ জুন) সকালে যশোরের অভয়নগরে আয়োজিত ‘স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট অ্যান্ড ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম’-এ প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, শিক্ষার্থীদের মধ্যে সৃজনশীলতা, বিজ্ঞানচর্চা ও উদ্যোক্তা হওয়ার মানসিকতা গড়ে তুলতে সরকার বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে। এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের দক্ষতা বাড়াতে এবং আনন্দময় শিক্ষার পরিবেশ তৈরিতে সহায়ক ভূমিকা রাখবে। পাশাপাশি তারা ভবিষ্যতে দায়িত্বশীল নাগরিক হিসেবে নিজেদের প্রস্তুত করতে পারবে। শিক্ষা মন্ত্রণালয়ের অধীন মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের এডুকেশনাল এক্সিলেন্স সাপোর্ট স্কিমের আওতায় উপজেলা প্রশাসন ও মাধ্যমিক শিক্ষা অফিসের উদ্যোগে উপজেলা পরিষদ মিলনায়তনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রতিযোগিতা, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ সালাউদ্দীন দিপুর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা বিএনপির সভাপতি ফারাজী মতিয়ার রহমান, সাধারণ সম্পাদক কাজী গোলাম হায়দার ডাবলু, উপজেলা জামায়াতে ইসলামীর আমির সরদার শরীফ হোসেন এবং সেক্রেটারি মহিউল ইসলাম। উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শহিদুল ইসলাম জানান, প্রতিযোগিতায় অংশ নেওয়া ১৪টি মাধ্যমিক বিদ্যালয়ের মধ্যে প্রথম স্থান অর্জন করে আকিজ আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ, দ্বিতীয় হয় কম্পিউটার লিটল জুয়েল্স স্কুল এবং তৃতীয় হয় নওয়াপাড়া শংকরপাশা সরকারি মাধ্যমিক বিদ্যালয়।

এমএসএম / এমএসএম

ধামরাইয়ে বেশি দামে গ্যাস সিলিন্ডার বিক্রি, দুই ডিলারকে ২ লাখ টাকা জরিমানা

আলফাডাঙ্গায় ইয়াবাসহ রবি ঘোষ গ্রেপ্তার: ভ্রাম্যমাণ আদালতে ৯ মাসের কারাদণ্ড

ঠাকুরগাঁও-১ আসনের উপ নির্বাচনে ৬ প্রার্থীর মনোনয়ন বৈধ

পটুয়াখালীর রাঙ্গাবালীতে সাড়ে চার হাজার গাছের চারা বিতরণ

ভোলার মা ও শিশু কল্যাণ কেন্দ্র নানা সংকটে জর্জরিত

রায়গঞ্জে আগুনে পুড়ে ছাই ঘর, গণমাধ্যমের সংবাদে নতুন ঘর পেলেন বিধবা রেখা

দাউদকান্দিতে আদালতের স্থগিতাদেশ উপেক্ষা করে বিরোধপূর্ণ জমির গাছ কাটার অভিযোগ

ভূরুঙ্গামারীতে চা আড্ডার দোকান পুড়িয়ে দিল প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী

মাদককারবারিদের কারণে আইনশৃঙ্খলা ও সামাজিক পরিবেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে: এমপি আনিসুর রহমান খোকন

ছাত্রীকে ধর্ষণের চেষ্টা,ম্যাঙ্গো লাভার কর্ণধার মুরাদ পারভেজ কারাগারে

বিকাশ ও নগদের সিম ক্লোন করে অর্থ হাতিয়ে নেওয়া চক্রের ৯ সদস্য গ্রেপ্তার: ১১টি মোবাইল ও নগদ টাকা উদ্ধার

নতুন নিকাহ্ রেজিস্টার নিয়োগ না দেওয়ার দাবীতে ঝিনাইদহে স্মারকলিপি পেশ

বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে অচেতন অবস্থায় নারিকেল গাছে আটকে থাকা কৃষককে দ্রুত উদ্ধার করে পিরোজপুর ফায়ার সার্ভিস