ঢাকা শুক্রবার, ১২ জুন, ২০২৬

রাশিয়া থেকে ইলিজারভ ফেলোশীপ অর্জন করলেন শেরপুরের কৃতি সন্তান অধ্যাপক ডা. সাইফুল ইসলাম


দেবাশীষ সাহা রায়, শেরপুর photo দেবাশীষ সাহা রায়, শেরপুর
প্রকাশিত: ১২-৬-২০২৬ দুপুর ৪:১৯
ময়মনসিংহ মেডিকেল কলেজ ও হাসপাতালের অর্থোপেডিক সার্জারী বিভাগের অধ্যাপক ডা. মোহাম্মদ সাইফুল ইসলাম রাশিয়া থেকে ইলিজারভ ফেলোশীপ (RISC, RTO) অর্জন করেছেন। তিনি সম্প্রতি অর্থোপেডিক সার্জারীতে ইলিজারভ চিকিৎসা পদ্ধতির জনক অধ্যাপক ডা. গ্যাভরিল আব্রামোভিচ ইলিজারভ’র নিজ হাতে গড়া বিশ্বের বৃহত্তম ও স্বনামধন্য রাশিয়ার কুরগান ইলিজারভ সেন্টার থেকে এক মাস ট্রেনিং শেষে ওই ফেলোশীপ অর্জন করেন। এদিকে তাঁর গৌরবোজ্জল এই ফেলোশিপ অর্জনে শেরপুরসহ ময়মনসিংহ অঞ্চলের বিভিন্ন সেবামূলক প্রতিষ্ঠান তাঁকে অভিনন্দন জানিয়েছে।
এর আগে তিনি বিশ্বের বৃহত্তম ও স্বনামধন্য সার্জিক্যাল সোসাইটি House of Surgeons খ্যাত American College of Surgeon (ACS) থেকে এফএসিএস ফেলোশিপ অর্জন করেন। ইতোপূর্বে তিনি ইন্টারন্যাশনাল কলেজ অব সার্জনস (আইসিএস) আমেরিকা থেকে এফআইসিএস ফেলোশিপ অর্জন করেন। এশিয়া প্যাসিফিক স্পাইন সোসাইটি কর্তৃক মনোনীত হয়ে হংকং ইউনিভার্সিটির কুইন মেরী হাসপাতাল থেকে এপিএসএস ফেলোশিপ অর্জন করেন। তিনি Sancheti Institute of Orthopedics & Rehabilitation, SIOR পুনে, ইন্ডিয়া থেকে পেডিয়েড্রিক অর্থোপেডিক সার্জারীতে ফেলোশিপ অর্জন করেন।
শিক্ষা জীবনে অত্যন্ত মেধাবী অধ্যাপক ডা. মোহাম্মদ সাইফুল ইসলাম শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলার হাতীবান্ধা ইউনিয়নের ঘাগড়া মন্ডলবাড়ী এলাকার মরহুম কফিল উদ্দিন মন্ডল ও সুলেমা খাতুনের একমাত্র পুত্র। তিনি ঐতিহ্যবাহী মালিঝিকান্দা উচ্চ বিদ্যালয় থেকে কৃতিত্বের সাথে এসএসসি ও ঢাকার নটরডেম কলেজ থেকে এইচএসসি পাস করে বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ থেকে এমবিবিএস ডিগ্রী লাভ করেন। পরবর্তীতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীন ঢাকা মেডিকেল কলেজ থেকে সফলতার সাথে এম.এস (অর্থো) ডিগ্রী অর্জন করেন। তিনি বাংলাদেশ সিভিল সার্ভিস (বি.সি.এস) ২২তম ব্যাচে স্বাস্থ্য ক্যাডারে সহকারী সার্জন হিসেবে যোগদান করে ২০২৩ সালের নভেম্বরে সুপিরিয়র সিলেকশন বোর্ডের (এস.এস.বি) সুপারিশে অধ্যাপক (গ্রেড-৩) পদে পদোন্নতি প্রাপ্ত হন। তিনি প্রতি শুক্রবার শেরপুরের জামান হেলথ কমপ্লেক্সে নিয়মিত রোগী দেখেন।
তিনি ডাক্তারী পেশার পাশাপাশি বিভিন্ন সামাজিক সংগঠনের সাথেও জড়িত রয়েছেন। তিনি সেবা ও শিক্ষামূলক সংগঠন ‌‘শিকড় ঝিনাইগাতী’ সংগঠনের সাংগঠনিক সম্পাদক। এছাড়া শেরপুর ডায়াবেটিক সমিতি, শেরপুর হার্ট ফাউন্ডেশন, শেরপুর রোটারি ক্লাব, শেরপুর ক্লাব, রোটার‌্যাক্ট ক্লাব ও শেরপুর হাজী কল্যাণ সমিতির আজীবন সদস্য এবং রক্তসৈনিক ফাউন্ডেশন বাংলাদেশের সম্মানীত উপদেষ্টামন্ডলীর সদস্য হিসেবে রয়েছেন। তাঁর স্ত্রী ডা. রওশনআরা রুমা ময়মনসিংহে পরমাণু শক্তি কমিশনের অধীন ইনস্টিটিউট অব নিউক্লিয়ার মেডিসিন অ্যান্ড অ্যালায়েড সায়েন্সেস (ইনমাস) এ রেডিওলজি অ্যান্ড ইমাজিন বিভাগের সহযোগী অধ্যাপক হিসেবে কর্মরত রয়েছেন। এ চিকিৎসক দম্পতির রয়েছে দুই পুত্র সন্তান।

এমএসএম / এমএসএম

শরীয়তপুরের ডামুড্যায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী ও পুরস্কার বিতরনী অনুষ্ঠিত

কুমিল্লায় শিক্ষার্থীদের স্টার্টআপ ও বিজ্ঞান মেলা পরিদর্শন করলেন সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী

মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের নতুন উদ্ভাবনে মুখরিত রাজারহাট

সিংড়ায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত

কুপ্রস্তাবে রাজি না হওয়ায় গৃহবধূ ও সন্তানদের নির্যাতন, ঘরবাড়ি দখলের চেষ্টা

ভোলার দৌলতখানে মেধা ও উদ্ভাবনী বাংলাদেশ গড়ার প্রত্যয়ে বিজ্ঞান মেলা ও উদ্ভাবনী প্রদর্শনী অনুষ্ঠিত

কুড়িগ্রামে আবাসিক এলাকায় পোল্ট্রি খামার বন্ধের দাবিতে মানববন্ধন

রায়গঞ্জে প্রতিদিন কোটি টাকার মাছ বেচাকেনা, খাস ইজারার বাইরে কুতুবের চর মৎস্য আড়ৎ

তাড়াশে বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ভাবনা প্রদর্শনী অনুষ্ঠিত

রাশিয়া থেকে ইলিজারভ ফেলোশীপ অর্জন করলেন শেরপুরের কৃতি সন্তান অধ্যাপক ডা. সাইফুল ইসলাম

তরুণদের উদ্ভাবনী শক্তিতেই সমৃদ্ধ হবে আগামী: বাঘায় স্টার্টআপ ও বিজ্ঞান প্রদর্শনী

মাত্র তিন মাসেই নদীভাঙন রোধে কার্যকর উদ্যোগ গ্রহণ: হুইপ অপু

কুতুবদিয়ায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ভাবনা প্রদর্শনী অনুষ্ঠিত