তাড়াশে বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ভাবনা প্রদর্শনী অনুষ্ঠিত
"মেধা-বিজ্ঞান-উদ্ভাবনের দেশ সবার আগে বাংলাদেশ" এ প্রতিপাদ্যকে সামনে রেখে সিরাজগঞ্জের তাড়াশে "নতুন উদ্যোক্তা, বিজ্ঞান প্রকল্প এবং উদ্ভাবনী ভাবনা প্রদর্শনী কর্মসূচি" অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা নুসরাত জাহানের সভাপতিত্বে এ প্রদর্শনী অনুষ্ঠিত হয়। মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর এবং এডুকেশনাল এক্সিলেন্স সাপোর্ট স্কিম (এসইডিপি)-এর যৌথ আয়োজনে অনুষ্ঠানে উপজেলার মাধ্যমিক পর্যায়ের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেন। তারা বিজ্ঞান ও প্রযুক্তির নানামুখী ও নতুন নতুন উদ্ভাবনী প্রকল্প প্রদর্শন করেন।
অনুষ্ঠানে স্বাগত ও দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুস ছালাম, প্রভাষক আব্দুল কাদের, তাড়াশ প্রেসক্লাবের সহসভাপতি রফিকুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক মহসীন আলী, কার্যকরী সদস্য আলা উদ্দিন, সাংবাদিক সাব্বির মির্জা এবং রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক আব্দুল বারিক খন্দকার প্রমুখ। বক্তারা শিক্ষার্থীদের এ ধরনের সৃজনশীল কাজের ভূয়সী প্রশংসা করেন এবং বিজ্ঞানমনস্ক সমাজ গঠনে এর প্রয়োজনীয়তা তুলে ধরেন।
প্রদর্শনী শেষে অংশ গ্রহণকারী বিজয়ী ও শিক্ষার্থীদের মাঝে আকর্ষণীয় পুরস্কার ও সনদ বিতরণ করা হয়। অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, শিক্ষক, শিক্ষার্থী ও স্থানীয় সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নুসরাত জাহান বলেন,
"স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের মূল কারিগর হচ্ছে আমাদের আজকের এই নতুন প্রজন্ম। আজকের শিক্ষার্থীরা শুধু মুখস্থ বিদ্যায় সীমাবদ্ধ না থেকে যেভাবে নিজেদের মেধা ও উদ্ভাবনী ভাবনাকে বিজ্ঞান প্রকল্পের মাধ্যমে ফুটিয়ে তুলেছে, তা সত্যিই প্রশংসনীয়। আমাদের লক্ষ্য—সবার আগে বাংলাদেশকে একটি মেধা, বিজ্ঞান ও উদ্ভাবনের দেশ হিসেবে বিশ্বের দরবারে প্রতিষ্ঠিত করা।
এমএসএম / এমএসএম
মাগুরায় দুই মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ২, গুরুতর আহত নারী
জিয়ানগরের খায়েরহাট বাজারে অবৈধ স্থাপনা উচ্ছেদ
ধুনটের চৌকিবাড়ীতে গোলাম মাহবুব প্যারিসের সুস্থতা কামনায় দোয়া মাহফিল
পেকুয়ায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দিল ছাত্রদল
পিরোজপুরের কাউখালীতে টহল শেষে ফেরার পথে নৌ পুলিশের ওপর হামলা
ধামইরহাটে গৃহবধুকে হত্যা ও লাশ পোড়ানোর ঘটনায় গ্রেফতার-২
বিলাইছড়িতে তীব্র পুষ্টিহীন শিশুদের সুরক্ষায় কাজ করছে আশিকার
কাউনিয়ায় স্বেচ্ছাসেবক দলের বৃক্ষরোপণ ও পরিচ্ছন্নতা কর্মসূচি
গোদাগাড়ীতে গোয়ালঘরে মিলল ১৪০ বস্তা সার, ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা
মনপুরার মেঘনায় জেলের জালে দুই কেজির ‘রাজা ইলিশ’, বিক্রি ৯ হাজার টাকায়
বাগমারায় প্রতারণা মামলার আসামি গ্রেপ্তার
ত্রিশালে দোয়া মাহফিল