ভোলার দৌলতখানে মেধা ও উদ্ভাবনী বাংলাদেশ গড়ার প্রত্যয়ে বিজ্ঞান মেলা ও উদ্ভাবনী প্রদর্শনী অনুষ্ঠিত
সারাদেশের শিক্ষার্থীদের মাঝে বিজ্ঞানের প্রসার এবং নতুন নতুন উদ্ভাবনী চিন্তাকে উৎসাহিত করতে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে সারা দেশের সাথে ভোলার দৌলতখানে অনুষ্ঠিত হল "Startup Science Project and Innovation Showcasing Program"।
আজ ১২ জুন (শুক্রবার) সকাল ১০ টায় উপজেলা নির্বাহী অফিসারের সম্মেলন কক্ষে ১০ টি শিক্ষা প্রতিষ্ঠানের মেধাবী শিক্ষার্থী ও শিক্ষকদের অংশগ্রহণে এই বিজ্ঞান মেলা ও প্রদর্শনী প্রোগ্রামের আয়োজন করা হয়।
'মেধা, বিজ্ঞান, উল্লাস ও উদ্ভাবনের দেশ, সবার আগে বাংলাদেশ'—এই প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যোগদেন ভোলা-২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব হাফিজ ইব্রাহিম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার আবদু্ল মতিন খান।এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরকারী কমিশনার ভূমি মাহামুদুল হাসান,উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ রকিবুল হাসান,উপজেলা বিএনপি নেতা ফারুক হোসেন তালুকদার, উপজেলা একাডেমিক সুপার ভাইজার।
অনুষ্ঠানে বক্তারা বলেন, বর্তমান যুগ বিজ্ঞান ও প্রযুক্তির যুগ। বাংলাদেশকে একটি উন্নত ও স্মার্ট রাষ্ট্রে রূপান্তর করতে হলে তরুণ প্রজন্মকে বিজ্ঞানমনস্ক করে গড়ে তোলার কোনো বিকল্প নেই। এই ধরনের আয়োজন ক্ষুদে বিজ্ঞানীদের নতুন নতুন প্রজেক্ট ও স্টার্টআপ আইডিয়া তৈরিতে দারুণভাবে অনুপ্রাণিত করবে।
প্রদর্শনীতে উপজেলার বিভিন্ন স্কুল ও কলেজের শিক্ষার্থীরা তাদের তৈরি চমৎকার সব বিজ্ঞান প্রজেক্ট এবং উদ্ভাবনী আইডিয়া প্রদর্শন করে। পরিবেশবান্ধব প্রযুক্তি, রোবোটিক্স এবং দৈনন্দিন জীবনের নানা সমস্যা সমাধানের ডিজিটাল উদ্যোগগুলো দর্শকদের নজর কাড়ে।
প্রজেক্ট প্রদর্শনীতে প্রথম স্থান অধিকার করে পশ্চিম জয়নগর মাধ্যমিক বিদ্যালয়, দ্বিতীয় স্থান জয়নগর মাধ্যমিক বিদ্যালয়,তৃতীয় স্থান জয়নুল আবদিন ল্যাবরেটরি হাই স্কুল। অনুষ্ঠান শেষে অংশগ্রহণকারী বিজয়ী শিক্ষার্থী ও শিক্ষকদের হাতে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়।
এমএসএম / এমএসএম
নেছারাবাদে একই রাতে তিন পরিবারে দুর্ধর্ষ ডাকাতি, নগদ অর্থ ও ১১ ভরি স্বর্ণালংকার লুট
ধামরাই রিপোর্টার্স ক্লাবের সভাপতি আদনান, সাধারণ সম্পাদক আরটিভির পলাশ
হাতিয়ায় জোয়ারের পানি-ভারী বর্ষণে বিপর্যস্ত উপকূল
টঙ্গীতে দুই পক্ষের সংঘর্ষে গ্রিন ইউনিভার্সিটির ছাত্র নিহত: হত্যা মামলার প্রধান আসামিসহ আটক ৬
হাটিকুমরুলে বাস চাপায় অটোরিকশা যাত্রী মা-ছেলে নিহত
মির্জাগঞ্জে গৃহবধূকে ধর্ষণের অভিযোগ, ট্রাইব্যুনালে মামলা
পটিয়ায় বৃষ্টির তাণ্ডব: ধসে গেল মাটির ঘর, প্রাণে রক্ষা পেলেন এক বৃদ্ধা
সুন্দরবনের আলোচিত 'বড় জাহাঙ্গীর বাহিনী'র ৩ বনদস্যু অস্ত্র গুলিসহ আত্মসমর্পণ
কাপ্তাইয়ে পাহাড় ধসে ৪ জন আহত, ঝুঁকিতে শত শত পরিবার
বঙ্গোপসাগরে অবৈধ ট্রলিং বন্ধ ও মৎস্য কর্মকর্তার অপসারণের দাবিতে কলাপাড়ায় জেলেদের বিক্ষোভ
টঙ্গীতে জলবায়ু সচেতনতায় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন, পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগের আহ্বান
হাটিকুমরুলে বাসের ধাক্কায় অটোরিকশার যাত্রী মা-ছেলের মৃত্যু
নেত্রকোণা জেলার সেরা বিদ্যালয়-তবু ঝুঁকিপূর্ণ ভবনে চলছে পাঠদান
Link Copied