কুমিল্লায় শিক্ষার্থীদের স্টার্টআপ ও বিজ্ঞান মেলা পরিদর্শন করলেন সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী
কুমিল্লার বিভিন্ন স্কুলের শিক্ষার্থীদের মেধা, বিজ্ঞানচর্চা, উদ্যোক্তা মনোভাব ও উদ্ভাবনী চিন্তাধারার বিকাশের লক্ষ্যে আয়োজিত “Startup, Science Project and Innovation Idea Showcasing Programme” মেলা শুক্রবার সকালে নগরীর ইউসুফ হাই স্কুলে অনুষ্ঠিত হয়েছে। Educational Excellence Support Scheme (EESS)-ACDP এর উদ্যোগে আয়োজিত এ মেলা পরিদর্শন করেন কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী।
পরিদর্শনকালে তিনি বিভিন্ন স্কুলের শিক্ষার্থীদের স্থাপিত স্টল ঘুরে দেখেন এবং তাদের বিজ্ঞানভিত্তিক প্রজেক্ট, উদ্ভাবনী ধারণা ও প্রযুক্তিনির্ভর উদ্যোগ সম্পর্কে খোঁজখবর নেন। শিক্ষার্থীদের সৃজনশীল ও গবেষণামূলক কাজ দেখে তিনি সন্তোষ প্রকাশ করেন এবং তাদের উৎসাহিত করেন।
এ সময় প্রধান অতিথির বক্তব্যে মনিরুল হক চৌধুরী বলেন, “তোমাদের এই আয়োজন ও উদ্যোগ দেখে আমার মনে হচ্ছে, আমাদের দেশ বেঁচে থাকবে, সার্বভৌমত্ব অটুট থাকবে এবং স্বাধীন বাংলাদেশ আরও এগিয়ে যাবে। ভবিষ্যতে বিদেশ থেকে কোনো প্রযুক্তি হায়ার করতে হবে না, তোমরাই যথেষ্ট। তোমাদের মেধা ও উদ্ভাবনী শক্তিই দেশের ভবিষ্যৎ।” তিনি আরও বলেন, “আমি প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলে বিজ্ঞান ও প্রযুক্তি মেলার মাধ্যমে দেশের উদ্ভাবনী প্রকল্পগুলো বাছাই করে জাতীয় পর্যায়ে গুরুত্ব দেওয়ার উদ্যোগ নেওয়ার চেষ্টা করব।”
মেলা পরিদর্শনকালে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কুমিল্লা আদর্শ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাতেমা তুজ জোহরা, ইউসুফ হাই স্কুলের প্রধান শিক্ষক সুভাষ চন্দ্র বীর, কুমিল্লা ব্যবসায়ী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক মো. মুজাহিদ চৌধুরীসহ বিভিন্ন গণ্যমান্য ব্যক্তিবর্গ।
মেলায় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা তাদের নিজ নিজ উদ্ভাবনী প্রকল্প নিয়ে অংশগ্রহণ করে। প্রদর্শিত বিভিন্ন বিজ্ঞানভিত্তিক ও প্রযুক্তিনির্ভর প্রকল্পগুলো দর্শনার্থীদের ব্যাপক দৃষ্টি আকর্ষণ করে। আয়োজকরা জানান, শিক্ষার্থীদের সৃজনশীলতা, গবেষণা ও উদ্ভাবনী সক্ষমতা বিকাশে এ ধরনের আয়োজন আগামীতেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
এমএসএম / এমএসএম
ত্রিশাল নাগরিক অধিকার আন্দোলনের সভাপতি ড. রফিক ও সম্পাদক মোখলেছ
বাগেরহাটের পূর্ব-সুন্দরবনে ৬ চোরা হরিণ শিকারি আটক, নিষিদ্ধ জাল ও ফাঁদ উদ্ধার
দোহাজারীতে উপজেলা দাবিতে উত্তাল রাজপথ,অনশন-অবরোধের হুঁশিয়ারি
ফারাক্কা চুক্তি নবায়ন ও পানির ন্যায্য হিস্যা দিয়ে ভারতকে বন্ধুত্বের প্রমাণ দিতে হবে: প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ
রায়গঞ্জে ‘সাত পীরের মাজারের’ জমি নিয়ে বিরোধ, ভাঙার হুমকি ঘিরে দুই পক্ষের উত্তেজনা
জকিগঞ্জে গভীর রাতে পাশাপাশি দুই বাড়িতে সশস্ত্র ডাকাতি
সিংড়ায় উদ্বোধনের পরও নির্মাণকাজ শুরু হয়নি, দুর্ভোগে উদিশা গ্রামের হাজারো মানুষ
বাঙ্গালহালিয়াতে সেনাবাহিনীর উদ্যোগে দুই সপ্তাহব্যাপী কুটিরশিল্প প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন
ভূরুঙ্গামারী ক্রীড়া সংস্থার অফিস দীর্ঘদিন ধরে তালাবদ্ধ,বরাদ্দের হদিস নেই
মুকসুদপুরে দুবাই প্রবাসী মতিয়ার রহমানের উদ্যোগে ৭০০ পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ
দক্ষিণকান্দী কুমার নদে নৌকা বাইচ দেখতে হাজারো মানুষের ঢল
কুতুবদিয়া হাসপাতালে রোগীর উপচে পড়া ভিড়, বাড়ছে হামের রোগী