ঢাকা বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬

শরীয়তপুরের ডামুড্যায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী ও পুরস্কার বিতরনী অনুষ্ঠিত


শফিকুল ইসলাম সোহেল, ডামুড্যা photo শফিকুল ইসলাম সোহেল, ডামুড্যা
প্রকাশিত: ১২-৬-২০২৬ দুপুর ৪:৪০

শরীয়তপুরের ডামুড্যা উপজেলায় শিক্ষার্থীদের সৃজনশীলতা, বিজ্ঞানমনস্কতা ও উদ্ভাবনী চিন্তাধারাকে উৎসাহিত করতে “Startup, Science Project and Innovation Idea Showcasing Program” অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার ১২ জুন ডামুড্যা উপজেলা প্রশাসন ও মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে উপজেলা অডিটোরিয়ামে দিনব্যাপী আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডামুড্যা উপজেলার সহকারী কমিশনার ভুমি জাহিদুর রহমান । অনুষ্ঠান সঞ্চালনা করেন একাডেমিক সুপারভাইজার মো: ফরহাদ হোসেন ।
এসময়ে উপস্থিত ছিলেন  সরকরি পূর্ব মাদারীপুর কলেজের সহযোগী অধ্যাপক পরিমল কৃঞ্চ পাল,  শরীয়তপুর জেলা শিক্ষা অফিসের গবেষণা কর্মকর্তা মিরাজ ছিদ্দিকী,ডামুড্যা উপজেলার প্রাণিসম্পদ কর্মকর্তা মো: মানসুরুল হক, উপজেলা একাডেমিক সুপারভাইজার মো: ফরহাদ হোসেন, আলহাজ্ব ইমাম উদ্দিন মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: আলমগীর হোসেন, দারুলআমান উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুর রহিম  সহ উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন
এ প্রদর্শনীতে উপজেলার ১০ টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা তাদের উদ্ভাবনী প্রকল্প, বিজ্ঞানভিত্তিক গবেষণা ও স্টার্টআপ আইডিয়া উপস্থাপন করেন।
শিক্ষার্থীদের নতুন নতুন উদ্ভাবনী ধারণা নিয়ে কাজের প্রদর্শনীর সকল দিক বিচার বিবেচনা ও বিচারকমন্ডলীর মতামতের উপর ভিত্তি করে সরকারি পূর্ব মাদারীপুর কলেজ প্রথম স্থান অধিকার করে, দ্বিতীয় স্থান অধিকার  আলহাজ্ব আব্দল হামিদ উচ্চ বিদ্যালয় ও তৃতীয় স্থান অধিকার করে আলহাজ্ব ইমাম উদ্দিন মডেল উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের তৈরি করা প্রকল্প। এছাড়াও প্রদর্শনীতে অংশগ্রহণকারী প্রতিটি মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানকে সনদ ও ক্রষ্ট প্রদান করা হয়।

প্রদর্শিত প্রকল্পগুলোর মধ্যে প্রযুক্তিনির্ভর সমাধান, পরিবেশবান্ধব উদ্ভাবন, কৃষি উন্নয়ন, শিক্ষা ও স্বাস্থ্যসেবা বিষয়ক নানা উদ্যোগ বিশেষভাবে দর্শনার্থীদের দৃষ্টি আকর্ষণ করে।

সভাপতির বক্তব্যে ডামুড্যা উপজেলার সহকারী কমিশনার ভুমি জাহিদুর রহমান বলেন, “দেশকে স্মার্ট বাংলাদেশে রূপান্তর করতে হলে তরুণ প্রজন্মকে বিজ্ঞান ও প্রযুক্তিনির্ভর শিক্ষা ও উদ্ভাবনের দিকে আরও বেশি সম্পৃক্ত করতে হবে। শিক্ষার্থীদের সৃজনশীল উদ্যোগই আগামী দিনের উন্নত বাংলাদেশের ভিত্তি গড়ে তুলবে।”

শিক্ষার্থীদের নতুন নতুন উদ্ভাবনী ধারণা নিয়ে কাজ করার আহ্বান জানিয়ে তিনি আরও বলেন, “বিজ্ঞান ও প্রযুক্তির অগ্রগতির সঙ্গে তাল মিলিয়ে চলতে হলে গবেষণা, উদ্ভাবন ও উদ্যোক্তা মনোভাব গড়ে তোলা জরুরি।”
অনুষ্ঠানে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, সরকারি কর্মকর্তা এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অংশগ্রহণকারী শিক্ষার্থীদের প্রকল্প পরিদর্শন শেষে অতিথিরা তাদের উৎসাহ প্রদান করেন এবং ভবিষ্যতে এ ধরনের আয়োজন আরও সম্প্রসারণের আশাবাদ ব্যক্ত করেন।
উল্লেখ্য, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের আওতাধীন Educational Excellence Support Scheme (EESS)-এর উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানের মূল প্রতিপাদ্য ছিল— “মেধা, বিজ্ঞান, উদ্যোগ ও উদ্ভাবনের দেশ, সবার আগে বাংলাদেশ।

এমএসএম / এমএসএম

কাশিয়ানীতে আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১৭

নান্দনিক রূপে নজর কাড়ছে ভিক্টোরিয়া কলেজের ‘স্বাধীনতা সৌধ’

জাতীয় হকি তারকা মিন্টু ও শামীম স্মরণে শোক র‍্যালি

রামপালে ইতু হত্যাকাণ্ডের ২৪ ঘণ্টার মধ্যে দুই সহোদরসহ গ্রেপ্তার ৩, রিমান্ড আবেদন

দেবীগঞ্জে হিলফুল ফুজুল যুব সংগঠনকে ২২শ তালবীজ ও ফুলের চারা উপহার

টঙ্গীতে আওয়ামী লীগের কর্মসূচির প্রতিবাদে বিএনপি-যুবদলের পৃথক বিক্ষোভ মিছিল

নেছারাবাদে নতুন ইউএনও‌ আশিক আহমেদের সঙ্গে সাংবাদিকদের প্রথম মতবিনিময়

রাজশাহী প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি হলেন আব্দুস সবুর

কুড়িগ্রামে উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রতন পোদ্দার গ্রেপ্তার

"রাষ্ট্রপতি পুলিশ পদক (পিপিএম-সেবা)" পাচ্ছেন ঝিনাইদহ ডিবি পুলিশের এএসআই ইকলাচুর রহমান

অভয়নগরে বিজ্ঞান মেলা ও পুরস্কার বিতরণ

শিপ হ্যান্ডলিং অপারেটর নিয়োগে অনিয়ম, পণ্য খালাসে জটিলতার আশঙ্কা

পাবনায় মানবকল্যাণ ট্রাষ্টের মতবিনিময় সভায় প্রধান মন্ত্রীর একনজর দেখতে আশার প্রত্যাশা ট্রাস্ট প্রধানের