ঢাকা শুক্রবার, ১২ জুন, ২০২৬

জ্ঞানভিত্তিক প্রজন্ম তৈরিতে গুরুত্ব দিচ্ছে সরকার: তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১২-৬-২০২৬ বিকাল ৫:৪৮

তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন এমপি বলেছেন, “একটি জ্ঞানভিত্তিক প্রজন্ম তৈরি করার কাজটিকে আমরা অত্যন্ত গুরুত্বের সঙ্গে বিবেচনা করছি। আমাদের শিক্ষার্থীদের মধ্যে যাতে উদ্ভাবনী চিন্তা, বিজ্ঞানভিত্তিক গবেষণা এবং প্রযুক্তিনির্ভর সমাধান তৈরি করার দক্ষতা ও যোগ্যতা গড়ে ওঠে, আমরা আমাদের শিক্ষাকারিকুলামকে সেভাবেই পুনর্গঠন করতে চাচ্ছি এবং নতুন করে কাঠামো দিতে চাচ্ছি।”

শুক্রবার সকালে বরিশালের গৌরনদীতে স্কুল-কলেজের শিক্ষার্থীদের অংশগ্রহণে অনুষ্ঠিত উপজেলা পর্যায়ের “স্টার্টআপ বিজ্ঞান প্রকল্প এবং উদ্ভাবনী ধারণা প্রদর্শন কর্মসূচি”র উদ্বোধনী অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তৃতাকালে তিনি এ কথা বলেন। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের এডুকেশনাল এক্সিলেন্স সাপোর্ট স্কিম (ইইএসএস) এসিডিটি-এর উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

গৌরনদী উপজেলা নির্বাহী অফিসার মো. ইব্রাহীমের সভাপতিত্বে ওইদিন সকাল ১০টায় গৌরনদী উপজেলা পরিষদ অডিটোরিয়ামে অনুষ্ঠিত কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গৌরনদী উপজেলা বিএনপির সদস্য সচিব শরীফ জহির সাজ্জাদ হান্নান, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা পলাশ সরকার, গৌরনদী প্রেসক্লাবের সভাপতি জহুরুল ইসলাম জহির, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা শারমিন আক্তার, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. মাহবুব আলম, উপজেলা আইসিটি অফিসার বিপ্লব কুমার দেবনাথ, উপজেলা একাডেমিক সুপারভাইজার গৌরাঙ্গ প্রসাদ গাইন এবং গৌরনদী গার্লস স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ নির্মল চন্দ্র হালদার।

অনুষ্ঠানে শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য রাখেন সরকারি গৌরনদী কলেজের একাদশ শ্রেণীর বিজ্ঞান প্রথম বর্ষের শিক্ষার্থী বাঁধন সাহা ও আগৈলঝাড়া কলেজের একাদশ শ্রেণীর বিজ্ঞান প্রথম বর্ষের শিক্ষার্থী জ্যোতি সোম প্রমুখ।

প্রধান অতিথির বক্তৃতায় তথ্যমন্ত্রী আরও বলেন, “আমরা মূলত একটি বিজ্ঞানভিত্তিক গবেষণা ও প্রযুক্তিনির্ভর সমস্যা সমাধানের যে ক্ষমতা, পাঠ্যপুস্তকে যেন সেই কারিকুলামটা থাকে, সেভাবেই কারিকুলামকে সাজানোর কথা চিন্তা করছে আমাদের সরকার।”

এমএসএম / এমএসএম

চৌগাছায় উদ্ভাবন মেলা অনুষ্ঠিত

​রাণীনগরে বিজ্ঞান প্রকল্প প্রদর্শনী ও উদ্ভাবন ধারণা কর্মসূচি অনুষ্ঠিত

ব্রাহ্মণবাড়িয়ায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ঝটিকা মিছিল

পূর্বধলায় উদ্ভাবনী মেলা: ২২ শিক্ষাপ্রতিষ্ঠানের বিজ্ঞান প্রকল্প ও স্টার্টআপ আইডিয়া প্রদর্শন

গোদাগাড়ীতে বিজ্ঞান ও উদ্ভাবনী ভাবনা বিষয়ক প্রদর্শনী মেলা অনুষ্ঠিত

গাজীপুরে এস এস সি ব্যাচ ৯৪ বন্ধুদের মিলন মেলা অনুষ্ঠিত

কুড়িগ্রােমে স্টার্টআপ সায়েন্স প্রজেক্ট ইনোভেশন প্রদর্শনী অনুষ্ঠিত

‎নবাবগঞ্জে বিজ্ঞান প্রকল্প এবং উদ্ভাবনী ধারণা প্রদর্শন অনুষ্ঠিত

জ্ঞানভিত্তিক প্রজন্ম তৈরিতে গুরুত্ব দিচ্ছে সরকার: তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন

শরীয়তপুরের ডামুড্যায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী ও পুরস্কার বিতরনী অনুষ্ঠিত

কুমিল্লায় শিক্ষার্থীদের স্টার্টআপ ও বিজ্ঞান মেলা পরিদর্শন করলেন সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী

মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের নতুন উদ্ভাবনে মুখরিত রাজারহাট

সিংড়ায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত