ঢাকা শুক্রবার, ৯ অক্টোবর, ২০২৬

‎নবাবগঞ্জে বিজ্ঞান প্রকল্প এবং উদ্ভাবনী ধারণা প্রদর্শন অনুষ্ঠিত


রনজিত রায়, নবাবগঞ্জ photo রনজিত রায়, নবাবগঞ্জ
প্রকাশিত: ১২-৬-২০২৬ বিকাল ৫:৫০

‎দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলায় তরুণদের উদ্ভাবনী চিন্তা, বিজ্ঞানভিত্তিক প্রকল্প ও উদ্যোক্তা তৈরির লক্ষ্যে “Startup, Science Project and Innovation Idea Showcasing” শীর্ষক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

‎আজ শুক্রবার এডুকেশনাল এক্সিলেন্স সাপোর্ট স্কিম(EESS). এসইডিপি মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর বাংলাদেশ, ঢাকার আয়োজনে , বাস্তবায়নে উপজেলা প্রশাসন ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস অনুষ্ঠিত এই অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী, তরুণ উদ্যোক্তা ও উদ্ভাবকেরা তাদের বিজ্ঞানভিত্তিক প্রকল্প, স্টার্টআপ পরিকল্পনা এবং নতুন নতুন উদ্ভাবনী ধারণা উপস্থাপন করেন। প্রদর্শনীতে অংশগ্রহণকারীরা প্রযুক্তি, কৃষি, পরিবেশ সংরক্ষণ, স্বাস্থ্যসেবা ও ডিজিটাল সেবাসহ বিভিন্ন বিষয়ভিত্তিক ১১ টি স্টল প্রদর্শন করেন  ।

‎অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা বিধান কান্তি হালদার। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজ কল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক  মন্ত্রণালয়ের মন্ত্রী অধ্যাপক ডাঃ এ জেড এম জাহিদ হোসেন , আরো উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি তরিকুল ইসলাম , ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ইকবাল হোসেন সহ বিএনপি'র সকল অঙ্গ সংগঠনের নেতাকর্মী , বিভিন্ন সরকারি কর্মকর্তা, শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ।

‎বক্তারা বলেন ,বর্তমান প্রজন্মের উদ্ভাবনী চিন্তাই দেশের ভবিষ্যৎ উন্নয়নের চালিকাশক্তি। তরুণদের নতুন ধারণা ও উদ্যোগকে বাস্তবে রূপ দিতে সকলকে এগিয়ে আসতে হবে।

‎এ ধরনের আয়োজন তরুণদের সৃজনশীলতা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং বিজ্ঞানমনস্ক ও উদ্যোক্তা প্রজন্ম গড়ে তুলতে সহায়ক হবে।

‎

‎অনুষ্ঠানটি ঘিরে অংশগ্রহণকারীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।

এমএসএম / এমএসএম

আবারও র‍্যাগিংয়ের শিকার, হাসপাতালে পাবিপ্রবির নারী শিক্ষার্থী

রংপুরে ৪ খুন: নমুনা পরীক্ষায় আসামি সিদ্ধার্থ ও মুগ্ধের ডিএনএ শনাক্ত

মাগুরায় ৩৫১ কাঁচা রাস্তা গেজেটভুক্ত, দ্রুত পাকাকরণের প্রত্যাশা

মাগুরায় ৩৫১ কাঁচা রাস্তা গেজেটভুক্ত, দ্রুত পাকাকরণের প্রত্যাশা

বাগেরহাটে ব্র্যাকের উদ্যোগে বিশ্ব দৃষ্টি দিবস উযযাপন, বিনামুল্যে আই ক্যাম্প পরিচলনা

পাঁচবিবিতে অসচ্ছল শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল ও অসহায় ব্যক্তিকে হুইল চেয়ার বিতরণ

পিরোজপুরে ডেঙ্গু প্রতিরোধে জামায়াতের পরিচ্ছন্নতা অভিযান ও লিফলেট বিতরণ

কৃষকের জমি দখল করে মাছ চাষের অভিযোগ

নড়াইলে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে সিজারের

রূপগঞ্জে ফরটিস গ্রুপের বিরুদ্ধে জমি দখলের প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন

ধামরাইয়ে মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা বৃত্তি প্রদান

কুড়িগ্রামে সিএনজি চলাচলের অনুমতির দাবিতে চালকদের সড়ক অবরোধ