ঢাকা শুক্রবার, ২১ আগস্ট, ২০২৬

কুড়িগ্রােমে স্টার্টআপ সায়েন্স প্রজেক্ট ইনোভেশন প্রদর্শনী অনুষ্ঠিত


কুড়িগ্রাম প্রতিনিধি photo কুড়িগ্রাম প্রতিনিধি
প্রকাশিত: ১২-৬-২০২৬ বিকাল ৫:৫০

কুড়িগ্রাম সদর উপজেলায় শিক্ষার্থীদের সৃজনশীলতা, উদ্ভাবনী চিন্তা ও প্রযুক্তিনির্ভর দক্ষতা বিকাশে “স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট অ্যান্ড ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম” অনুষ্ঠিত হয়েছে।
আজ শুক্রবার দিন ব্যাপী উপজেলা পরিষদ মিলনায়তনে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের উদ্যোগে এবং এডুকেশনাল এক্সিলেন্স সাপোর্ট স্কিম (EESS), এসইডিপি-এর সহযোগিতায় এ কর্মসূচির আয়োজন করা হয়।
অনুষ্ঠানের এ কর্মসূচির উদ্বোধন করেন ভারপ্রাপ্ত উপজেলা  নির্বাহী কর্মকর্তা মো:আরিফুল ইসলাম।
এসময় উপস্থিত ছিলেন  উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুর রউফ,একােডেমিক সুপার ভাইজার মিজানুর রহমান,সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলেনুর বেগম  ও   কুড়িগ্রাম প্রেসক্লাবের সহসভাপতি খন্দকার একরামুল হক সম্রাটসহ জেলা সদরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ প্রমুখ।
প্রদর্শনীতে উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা ১৬টি স্টলে তাদের উদ্ভাবনী প্রকল্প, বিজ্ঞানভিত্তিক গবেষণা ও স্টার্টআপ ধারণা উপস্থাপন করেন। প্রযুক্তিনির্ভর ও পরিবেশবান্ধব নানা উদ্ভাবন দর্শনার্থীদের দৃষ্টি আকর্ষণ করে।
অনুষ্ঠান শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা  প্রদর্শনীর স্টলগুলো পরিদর্শন করেন। পরে সেরা প্রকল্প ও উদ্ভাবনী ধারণার জন্য অংশগ্রহণকারীদের মাঝে পুরস্কার প্রদানের ঘোষণা দেয়া হয়।

এমএসএম / এমএসএম

মাগুরায় দুই মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ২, গুরুতর আহত নারী

জিয়ানগরের খায়েরহাট বাজারে অবৈধ স্থাপনা উচ্ছেদ

ধুনটের চৌকিবাড়ীতে গোলাম মাহবুব প্যারিসের সুস্থতা কামনায় দোয়া মাহফিল

পেকুয়ায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দিল ছাত্রদল

পিরোজপুরের কাউখালীতে টহল শেষে ফেরার পথে নৌ পুলিশের ওপর হামলা

ধামইরহাটে গৃহবধুকে হত্যা ও লাশ পোড়ানোর ঘটনায় গ্রেফতার-২

বিলাইছড়িতে তীব্র পুষ্টিহীন শিশুদের সুরক্ষায় কাজ করছে আশিকার

কাউনিয়ায় স্বেচ্ছাসেবক দলের বৃক্ষরোপণ ও পরিচ্ছন্নতা কর্মসূচি

গোদাগাড়ীতে গোয়ালঘরে মিলল ১৪০ বস্তা সার, ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা

মনপুরার মেঘনায় জেলের জালে দুই কেজির ‘রাজা ইলিশ’, বিক্রি ৯ হাজার টাকায়

বাগমারায় প্রতারণা মামলার আসামি গ্রেপ্তার

ত্রিশালে দোয়া মাহফিল

শান্তিগঞ্জে সার ও বীজ মনিটরিং কমিটির সভা