ঢাকা বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬

গাজীপুরে এস এস সি ব্যাচ ৯৪ বন্ধুদের মিলন মেলা অনুষ্ঠিত


মোখলেছুর রহমান, কোনাবাড়ী photo মোখলেছুর রহমান, কোনাবাড়ী
প্রকাশিত: ১২-৬-২০২৬ বিকাল ৫:৫১

গাজীপুরে এস এস সি ব্যাচ ৯৪ বন্ধুদের মিলন মেলা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকাল থেকে জেলার  শাহীনবাগ রিসোর্টে দিনব্যাপী এই মিলন মেলার আয়োজন করা হয়। 

এই মিলনমেলায় গাজীপুর জেলার বিভিন্ন প্রান্ত থেকে আসা ‘৯৪ ব্যাচের প্রায় এক হাজার প্রাক্তন শিক্ষার্থী অংশ নেন। এসময় তারা কেউ সেলফি তুলছেন, কেউবা খোশ গল্পে মেতেছেন। আবার অনেকেই দীর্ঘদিনের পুরাতন বন্ধুদের পেয়ে আনন্দ 
উপভোগ করেন। 

মোঃ দেলোয়ার হোসেন বলেন,সারা বাংলাদেশে এস  এস সি ব্যাচ ৯৪ এর একটি সুনাম রয়েছে। এই সুনামটা আমরা গাজীপুর থেকে স্রাব লিস্ট করতে চাই। সবাই যেন গাজীপুরকে ৯৪ ব্যাচ নামে চিনে। 

মিলন মেলায় আয়োজন কমিটির আহবায়ক কায়সার আজাদ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর ১ আসনের সংসদ সদস্য মোঃ মজিবুর রহমানের সহধর্মিনী আজমেরী রহমান মুন্নি।

অনুষ্ঠানের শেষ অংশে বন্ধুরা মিলে ভবিষ্যতে সমাজের সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো এবং নিজেদের মধ্যে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে একটি স্থায়ী তহবিল গঠনের সিদ্ধান্ত নেন।

এছাড়াও বিকেলে মৌসুমি ফলের আয়োজন ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সঙ্গীত পরিবেশন 
করেন দেশবরেণ্য শিল্পীবৃন্দ।

এমএসএম / এমএসএম

নড়াগাতিতে গণঅধিকার পরিষদের বৃক্ষরোপণ অভিযান ২০২৬ উদ্বোধন

কুমিল্লায় আবারও কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৩৭৯

কুমিল্লায় ১৩ চোরাই মোবাইল ও নগদ টাকা উদ্ধার, ৫ নারী গ্রেপ্তার

পেকুয়ায় ব্র্যাকের উদ্যোগে মাছের পোনা বিতরণ

নোয়াখালীতে ব্ল্যাকমেইল ও সম্পত্তির বিরোধে প্রবাসীর আত্মহত্যার অভিযোগ

আদমদীঘিতে দুই মাদক কারবারির জেল-জরিমানা

টাঙ্গাইলে এলজিইডি'র ১০ কোটি টাকার আধুনিক ব্রিজে উঠতে হয় বাঁশের সাঁকো দিয়ে

দুর্গাপুরে আইন-শৃঙ্খলা কমিটির সভা, গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা

পিরোজপুরে বাংলা কিউআর বাস্তবায়নে মতবিনিময় সভা

রৌমারীতে গাভিন গরু জবাই করে বিক্রি'র অভিযোগ মাংস বিক্রেতার বিরুদ্ধে, মৃত বাছুর উদ্ধার

অপরাধ যে করবেন, তাকে আইনের আওতায় আনা হবে-প্রতিমন্ত্রী মীর হেলাল 

নাগরপুরে চোরের ছুরিকাঘাতে গৃহস্থ নিহত, আহত ২, ঘাতক আটক

গলাচিপায় মাদ্রাসার সুপারের অপসারণ দাবিতে মানববন্ধন, চাকরির প্রলোভনে ৮ লক্ষ টাকা ঘুষের অভিযোগ