ঢাকা বৃহষ্পতিবার, ১ অক্টোবর, ২০২৬

গোদাগাড়ীতে বিজ্ঞান ও উদ্ভাবনী ভাবনা বিষয়ক প্রদর্শনী মেলা অনুষ্ঠিত


গোদাগাড়ী প্রতিনিধি  photo গোদাগাড়ী প্রতিনিধি
প্রকাশিত: ১২-৬-২০২৬ বিকাল ৫:৫১

“মেধা-বিজ্ঞান-উদ্ভাবনের দেশ, সবার আগে বাংলাদেশ” প্রতিপাদ্যকে সামনে রেখে শিক্ষার্থীদের সৃজনশীলতা, গবেষণামনস্কতা ও উদ্ভাবনী চিন্তার বিকাশে রাজশাহীর গোদাগাড়ীতে স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ভাবনা প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে।
এডুকেশনাল এক্সিলেন্স সাপোর্ট স্কিম (এসইডিপি), মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের আয়োজনে এবং উপজেলা প্রশাসন ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের বাস্তবায়নে শুক্রবার (১২ জুন) সকাল সাড়ে ১০টায় গোদাগাড়ী উপজেলা পরিষদ হলরুমে এ প্রদর্শনী মেলার উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী-১ (গোদাগাড়ী-তানোর) আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নায়েবে আমীর অধ্যাপক মো. মুজিবুর রহমান। সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইসরাত জাহান। স্বাগত বক্তব্য দেন একাডেমিক সুপারভাইজার আব্দুর রহমান।

প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক মো. মুজিবুর রহমান বলেন, “ইসলাম জ্ঞান অর্জন, গবেষণা ও নতুন কিছু আবিষ্কারের প্রতি বিশেষ গুরুত্ব দিয়েছে। পবিত্র কোরআনের প্রথম নির্দেশই হলো ‘পড়’। তাই বিজ্ঞানচর্চা ও জ্ঞানার্জন ধর্মীয় মূল্যবোধেরও অংশ। আমাদের শিক্ষার্থীরা নৈতিকতা, দেশপ্রেম ও ইসলামী আদর্শকে ধারণ করে বিজ্ঞান ও প্রযুক্তির ক্ষেত্রে এগিয়ে গেলে বাংলাদেশ বিশ্ব দরবারে আরও মর্যাদার আসনে অধিষ্ঠিত হবে।”
তিনি আরও বলেন, “মোবাইল ও সামাজিক যোগাযোগমাধ্যমে সময় অপচয় না করে বিজ্ঞান গবেষণা, উদ্ভাবন এবং সৃজনশীল কর্মকাণ্ডে নিজেদের সম্পৃক্ত করতে হবে। তাহলেই তারা নিজেদের মেধাকে দেশের উন্নয়ন ও কল্যাণে কাজে লাগাতে পারবে।”

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর রাজশাহী জেলা আমীর অধ্যাপক আব্দুল খালেক, রাজশাহী জেলা শিক্ষক ফেডারেশনের সভাপতি ড. মো. ওবায়দুল্লাহ, গোদাগাড়ী পৌর আমীর মো. আনারুল ইসলাম, মুক্তিযোদ্ধা কমান্ডার আহ্বায়ক সাইদুর রহমান, বিশিষ্ট সমাজসেবক ড. সাইফুল্লাহ, আফজি পাইলট উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক আব্দুর রহমানসহ স্থানীয় প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা।

মেলা প্রাঙ্গণ ঘুরে দেখা যায়, উপজেলার বিভিন্ন স্কুল ও কলেজের শিক্ষার্থীরা তাদের উদ্ভাবিত বিজ্ঞানভিত্তিক প্রকল্প নিয়ে স্টল সাজিয়েছেন। পরিবেশবান্ধব জ্বালানি, আধুনিক কৃষি প্রযুক্তি, রোবটিক্স এবং প্রযুক্তিনির্ভর বিভিন্ন উদ্ভাবনী ধারণা দর্শনার্থীদের বিশেষভাবে আকৃষ্ট করে।

এমএসএম / এমএসএম

‎আশুলিয়ায় ‘রাস্তার নামে’ ভূমি দখলের পাঁয়তারা, ইওনো'র কাছে ভুক্তভোগীর আবেদন

আদমদীঘিতে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত

এনএসআই কর্মকর্তার প্রভাবে মামলা প্রভাবিত, অভিযোগ স্বেচ্ছাসেবক দল নেতার

আন্তর্জাতিক প্রবীণ দিবসে পটুয়াখালীতে র‌্যালি ও আলোচনা সভা

নাচোলে জরাজীর্ণ সড়ক পরিদর্শন, দ্রুত সংস্কারের আশ্বাস মেয়র প্রার্থী মনিরুল ইসলাম

ভূঞাপুরে ১৯৯৬ সালের চর গাবসারা মৌজার জরিপ বহালের দাবিতে সংবাদ সম্মেলন

পিরোজপুরে রিকের আয়োজনে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালন

গোপালগঞ্জে আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

নিয়মবহির্ভূত দায়িত্বের অবসান, মোহনগঞ্জে ১১ স্কুলে ভারপ্রাপ্ত প্রধান পদে রদবদল

ধনবাড়ী সরকারি কলেজে আন্তঃহাউস ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

‎ত্রিশালে কর্মকর্তা-কর্মচারীদের সাথে এমপির মতবিনিময়

জিয়ানগরে আন্তর্জাতিক প্রবীন দিবস উদ্যাপিত

লাকসামে প্রতিমা তৈরিতে ব্যস্ত মৃৎ শিল্পীরা