ঢাকা মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬

পূর্বধলায় উদ্ভাবনী মেলা: ২২ শিক্ষাপ্রতিষ্ঠানের বিজ্ঞান প্রকল্প ও স্টার্টআপ আইডিয়া প্রদর্শন


আব্দুল্লাহ আল মামুন, পূর্বধলা photo আব্দুল্লাহ আল মামুন, পূর্বধলা
প্রকাশিত: ১২-৬-২০২৬ বিকাল ৫:৫২
শিক্ষার্থীদের বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও উদ্ভাবনী চিন্তার বিকাশে নেত্রকোনার পূর্বধলা উপজেলায় অনুষ্ঠিত হয়েছে ‘স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট অ্যান্ড ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম-২০২৬’। এতে উপজেলার ২২টি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা তাদের উদ্ভাবনী ধারণা, বিজ্ঞানভিত্তিক প্রকল্প এবং সম্ভাবনাময় স্টার্টআপ আইডিয়া উপস্থাপন করেন।
শুক্রবার (১২ জুন) সকালে পূর্বধলা জগৎমনি সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে দিনব্যাপী এ কর্মসূচির উদ্বোধন করেন পূর্বধলা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শফিকুল ইসলাম।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তাসনীম জাহান, পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আবু বক্কর ছিদ্দিক, জগৎমনি সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নুরে আলম, পূর্বধলা প্রেসক্লাবের সভাপতি মো. জায়েজুল ইসলাম এবং মৌদাম সেসিপ মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলাম মোস্তফাসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী ও সুধীজন।
উদ্বোধনের পর অতিথিরা প্রদর্শনীতে অংশগ্রহণকারী ২২টি স্টল পরিদর্শন করেন। এ সময় শিক্ষার্থীরা তাদের উদ্ভাবনী প্রকল্প, বিজ্ঞানভিত্তিক গবেষণা ও স্টার্টআপ ধারণা উপস্থাপন করেন। অতিথিরা শিক্ষার্থীদের সৃজনশীল উদ্যোগের প্রশংসা করে বিজ্ঞান ও প্রযুক্তিচর্চা আরও বিস্তৃত করার আহ্বান জানান।
আয়োজকরা জানান, শিক্ষার্থীদের মধ্যে বিজ্ঞানভিত্তিক চিন্তাধারা, সৃজনশীলতা, উদ্ভাবনী দক্ষতা এবং উদ্যোক্তা হওয়ার মানসিকতা গড়ে তুলতেই এ আয়োজন করা হয়েছে। পাশাপাশি নতুন শিক্ষণ-পদ্ধতি প্রয়োগ ও শিক্ষার্থীদের উদ্ভাবনী উদ্যোগকে উৎসাহিত করার ক্ষেত্রও তৈরি হবে।
প্রদর্শনীতে বিচারকদের মূল্যায়নে হিরণপুর উচ্চ বিদ্যালয় প্রথম, এন জারিয়া ঝাঞ্জাইল উচ্চ বিদ্যালয় দ্বিতীয় এবং পূর্বধলা সরকারি কলেজ তৃতীয় স্থান অর্জন করে। বিজয়ী তিনটি প্রতিষ্ঠান জেলা পর্যায়ের প্রতিযোগিতায় অংশগ্রহণের সুযোগ পাবে।
প্রধান অতিথির বক্তব্যে ইউএনও শফিকুল ইসলাম বলেন, “এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের নতুন নতুন উদ্ভাবনী ধারণা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। বিজ্ঞান ও প্রযুক্তিনির্ভর ভবিষ্যৎ গঠনে তাদের আগ্রহ আরও বৃদ্ধি পাবে। উদ্ভাবনী চর্চা বিস্তারে উপজেলা প্রশাসন সবসময় শিক্ষার্থীদের পাশে থাকবে।”
অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের কর্মকর্তা, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

এমএসএম / এমএসএম

অনলাইনে ইলিশ কিনতে ক্রেতাদের সতর্ক করল চাঁদপুরের অংশীজনরা

ব্রহ্মপুত্রের চরে তালাবদ্ধ সরকারি স্কুল, ক্ষোভে ক্লাসরুমের তালা ভাঙার চেষ্টা শিশুদের

কুমিল্লায় প্রাডো গাড়িতে ৩ লাখ ইয়াবা, আটক ২

নেত্রকোণার দুর্গাপুরে ৪ শত পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক

ধামইরহাটে বাল্যবিবাহ শিশুশ্রম ও বিদ্যালয়ে শিক্ষার্থী ঝড়েপড়া রোধে সাংবাদিকদের নিয়ে আলোচনা সভা

শিলক খাল থেকে বালু উত্তোলন বন্ধের দাবিতে বান্দরবানে মানববন্ধন

নেত্রকোণার কেন্দুয়ায় দুটি ষাঁড় গরু আকস্মিক মৃত্যু

দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডেঙ্গু রোগীদের পাশে ইউএনও (অ.দা) নাহিদ আহমেদ, দিলেন মশারি

কালিয়ায় ভাইয়ের বিরুদ্ধে অভিযোগ, সংবাদ সম্মেলনে নিরপেক্ষ তদন্ত দাবি

নাচোলে পানিতে ডুবে ৭ বছরের শিশুর মৃত্যু

বাবাকে হারিয়ে স্বপ্ন ডাক্তার হওয়ার, দারিদ্র্যে থমকে যেতে পারে শয়নের পথ

ত্রিশালে পুকুরে ডুবে দুই চাচাতো ভাইয়ের মর্মান্তিক মৃত্যু

খালিয়াজুরীতে এক রাতে ৯ গরু চুরি, আতঙ্কে কৃষক