ঢাকা সোমবার, ৫ অক্টোবর, ২০২৬

​রাণীনগরে বিজ্ঞান প্রকল্প প্রদর্শনী ও উদ্ভাবন ধারণা কর্মসূচি অনুষ্ঠিত


রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি photo রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি
প্রকাশিত: ১২-৬-২০২৬ বিকাল ৫:৫৩

মেধা বিজ্ঞান প্রযুক্তি উদ্ভাবনের দেশ, সবার আগে বাংলাদেশ এই প্রতিপাদ্যকে সামনে রেখে নওগাঁর রাণীনগরে স্টার্টআপ বিজ্ঞানী বিজ্ঞান প্রকল্প প্রদর্শনী ও উদ্ভাবন ধারণা কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
​মাধ্যমিক ও উচ্চ শিক্ষা মন্ত্রণালয়ের আওতাধীন সেসিপ (SESIP) ও এডুকেশনাল এক্সিলেন্স সাপোর্টের আয়োজনে স্থানীয় উপজেলা প্রশাসন এই মেলার আয়োজন করে।

​আজ শুক্রবার  উপজেলা হলরুমে  আয়োজিত বিজ্ঞান ও প্রযুক্তি মেলার উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ-৬ (আত্রাই-রাণীনগর) আসনের মাননীয় সংসদ সদস্য শেখ রেজাউল ইসলাম রেজু। তিনি ফিতা কেটে এবং বেলুন উড়িয়ে আনুষ্ঠানিকভাবে এই মেলার শুভ উদ্বোধন ঘোষণা করেন।

​উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ রাকিবুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোঃ জাকারিয়া মন্ডল, উপজেলা বিএনপি'র সভাপতি আলহাজ্ব মোঃ এছাহাক আলী, সাধারণ সম্পাদক মোসারব হোসেন, সাংগঠনিক সম্পাদক মেজবাউল হক লিটন, সহ-সভাপতি প্রফেসর জাকির হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক নয়ন খান লুলু যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক মোজাক্কির হোসেন, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মতিউর রহমান উজ্জল  মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাসহ স্থানীয়  বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ।

​প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য শেখ রেজাউল ইসলাম রাজু বলেন,স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে আমাদের নতুন প্রজন্মকে বিজ্ঞান ও প্রযুক্তিতে সমৃদ্ধ হতে হবে। আজকের তরুণ শিক্ষার্থীরাই তাদের উদ্ভাবনী শক্তি দিয়ে আগামী দিনে দেশকে এগিয়ে নিয়ে যাবে। এই ধরণের বিজ্ঞান মেলা শিক্ষার্থীদের মেধা ও মনন বিকাশে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

​উদ্বোধন শেষে প্রধান অতিথি ও অন্যান্য আমন্ত্রিত অতিথিবৃন্দ মেলার বিভিন্ন স্টল ঘুরে দেখেন এবং শিক্ষার্থীদের তৈরি বিভিন্ন উদ্ভাবনী বিজ্ঞান প্রকল্প প্রত্যক্ষ করেন। মেলায় উপজেলার বিভিন্ন স্কুল ও কলেজের শিক্ষার্থীরা তাদের নিজস্ব উদ্ভাবন ও বিজ্ঞান প্রজেক্ট প্রদর্শন করে।

এমএসএম / এমএসএম

আলাদীনের চেরাক পেয়েছেন ডাক্তার চিশতী- অল্প দিনেই কোটিপতি !

ধাম‌ইরহাটে রাসায়নিক স্প্রে করে ২ একর ১২শতক জমির ধান নষ্ট করেছে প্রতিপক্ষ 

এলডিডিপি প্রকল্পের প্রশিক্ষণে স্বাবলম্বী শিবগঞ্জের খামারিরা

আটোয়ারী লক্ষীপুর মাদ্রাসায় জাল কাগজে কমিটি করে উপাধ্যক্ষ সহ ৪ জন নিয়োগ, দেখার কেউ নাই

পঞ্চগড়ে রাতের আঁধারে বিদ্যালয়ের ১১টি ফ্যান চুরি, এলোমেলো অফিস কক্ষ

আদমদীঘিতে বারান্দা থেকে বাবুর্চির মরদেহ উদ্ধার

সিংড়ায় পরিবেশ ও প্রকৃতি আন্দোলনের লিফলেট বিতরণ

মৌলভীবাজারে প্রধানমন্ত্রীকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য, টিকটকার মামুন গ্রেপ্তার

দাউদকান্দিতে রায়পুর কৈলাশ চৌধুরী উচ্চ বিদ্যালয়ে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ

পিরোজপুরের কাউখালীতে গৃহবধূকে শ্বাসরোধে হত্যা, ঘরের মালামাল লুট

ঠাকুরগাঁওয়ে তিন বছরের শিশুর ওপর যৌন নিপীড়ন, ১৩ বছরের কিশোর কারাগারে

চাঁপাইনবাবগঞ্জে এসআরবির বিরুদ্ধে মুক্তিযোদ্ধা পরিবারের দুই ছেলেকে ‘মাদক মামলায় ফাঁসানোর’ অভিযোগ

ভোলা পৌরসভায় মশক নিধন কার্যক্রমে ৪১ লাখ টাকা অনিয়ম ও আত্মসাতের অভিযোগ কর্তৃপক্ষের বিরুদ্ধে