চৌগাছায় উদ্ভাবন মেলা অনুষ্ঠিত
‘মেধা-বিজ্ঞান-উদ্ভাবনের দেশ সবার আগে বাংলাদেশ’ এই স্লোগানকে সামনে রেখে যশোরের চৌগাছায় উপজেলা পর্যায়ে উদ্ভাবন মেলা অনুষ্ঠিত হয়েছে। এডুকেশনাল এক্সিলেন্স সাপোর্ট এসইডিপি-এর আয়োজনে শুক্রবার সকালে উপজেলা পরিষদ চত্বরে ফিতা কেটে মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য সাবিরা নাজমুল মুন্নী।
মেলা উপলক্ষে আয়োজিত সংক্ষিপ্ত আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার ফারজানা ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন সাংসদ সাবিরা নাজমুল মুন্নী। বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জিএমএ মুনীব, থানা অফিসার ইনচার্জ মামুনুর রশিদ, মাধ্যমিক শিক্ষা অফিসার বজলুর রশিদ, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি ইউনুচ আলী দফাদার, পৌর বিএনপির সভাপতি ও সাবেক মেয়র সেলিম রেজা আওলিয়ার, সাধারণ সম্পাদক হাজী আব্দুল হালিম চঞ্চল এবং উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোস্তাফিজুর রহমান মোস্তাক প্রমুখ। এ সময় উপজেলা কৃষি অফিসার মুসাব্বির হুসাইনসহ পরিষদের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী এবং স্থানীয় সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
আলোচনা সভা শেষে প্রধান অতিথি মেলায় অংশ নেওয়া বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের স্টলগুলো ঘুরে দেখেন এবং ক্ষুদে বিজ্ঞানীদের সাথে তাদের উদ্ভাবন নিয়ে কথা বলেন।
দুপুরে মেলার সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মেলায় অংশ নেওয়া বিজয়ী শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন যশোর-২ (চৌগাছা-ঝিকরগাছা) আসনের সংসদ সদস্য ডা. মশলেহ উদ্দিন ফরিদ। মেলায় আধুনিক বিজ্ঞানের নানা কর্মযজ্ঞ প্রদর্শন করে প্রথম স্থান অধিকার করেছে তরিকুল ইসলাম পৌর কলেজ। এছাড়া দ্বিতীয় স্থান চৌগাছা সরকারি কলেজ এবং তৃতীয় স্থান অধিকার করেছে চৌগাছা সরকারি শাহাদৎ পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মাস্টার কামাল আহমেদসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এমএসএম / এমএসএম
নজরুল বর্ষ উপলক্ষ্যে সাংস্কৃতিক প্রতিযোগিতা সুষ্ঠুভাবে বাস্তবায়নে ময়মনসিংহে মতবিনিময় সভা
নেত্রকোণার কেন্দুয়া পৌরসভার অনুমোদন ছাড়াই বাসা নির্মাণকাজ--নির্বাহী কর্মকর্তার পরিদর্শনে কাজ বন্ধ
লোকালয় থেকে উদ্ধারকৃত অজগর কাপ্তাই জাতীয় উদ্যানে অবমুক্ত
উত্তরাঞ্চলের শিক্ষা ব্যবস্থায় আরেকটি মাইলফলক
সুবর্ণচরে নারী, শিশু, ব্রাককর্মীসহ ৩ মরদেহ উদ্ধার
ঠাকুরগাঁওয়ের রুহিয়া উচ্চ বিদ্যালয় পরিদর্শনে ইউএনও শিক্ষার মান উন্নয়ন ও ৪টি ক্লাব গঠনের নির্দেশ
কুড়িগ্রামে জমিজমা নিয়ে সংঘর্ষ, স্বামী-স্ত্রীসহ আহত ৫
হানিট্রাপের অভিযোগ সেনাসদস্যের সম্মানহানি তদন্ত দাবি
চাঁদপুর যাত্রী টার্মিনাল প্রকল্প নিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছে মায়ার লিমিটেড ও কবিরস সিন্ডিকেট জেভি
ভূরুঙ্গামারী থানা জেলার শ্রেষ্ঠ, সেরা সার্কেল এএসপি মুনতাসির ও ওসি আজিম
শাহরাস্তিতে সরকারি গাছ কাটার টাকা ফেরত দিলেন বিএনপি নেতা
মেহেরপুরে ৭০ মেধাবী শিক্ষার্থীকে জেলা পরিষদের বৃত্তি প্রদান